ঢাকা অফিস।।
শুক্রবার হঠাৎ ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকালের দিকে হঠাৎ করেই আকাশজুড়ে মেঘ নামে। এ সময় বাতাস শুরু হয়। তাই দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ ছাড়া চলাচলরত অবস্থায় থাকা লঞ্চগুলোকে যাত্রীসহ নদীর নিরাপদ স্থানে নোঙর করতে বলা হয়েছে।
আক্তার হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৪টা থেকে সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে চলাচল শুরু করবে।’











































