Home আঞ্চলিক মণিরামপুরে জিহাদের ভ্রাম্যমাণ দোকানে মিলছে সব বয়সীদের পোষাক

মণিরামপুরে জিহাদের ভ্রাম্যমাণ দোকানে মিলছে সব বয়সীদের পোষাক

11

 

আব্দুল্লাহ সোহান, মণিরামপুর (যশোর)।।

কি নেই ভ্রাম্যমাণ দোকানে! হাতের কাছে স্বাধ আর সাধ্যের মধ্যে এ দোকানে নিজেদের পছন্দের জিনিস পেয়ে বেজায় খুশি ক্রেতারা। ইঞ্জিন চালিত জিহাদুল ইসলাম জিহাদের আলম সাধুর উপর বিশেভাবে নির্মিত দোকানের থরে থরে সাজানো ত্বাকে শোভা পাচ্ছে মেয়েদের শাড়ী,থ্রি-পিচ,পুরুষের লুঙ্গী-পাঞ্জাবী আর ছোটদের পোষাকসহ সব বয়সীদের জুতা-স্যান্ডেল। তবে, লক্ষনীয় ব্যাপার হলো দোকানে নারী আর শিশুদের ভীড়উ বেশি। হঠাৎ করে দেখলে মনে হবে এ যেন বাজারের কোন ঘরে পোষাকের পসরা সাজিয়ে বসে আছেন দোকানি।

‘এই মা-বোনেরা আপনাদের পছন্দের শাড়ী, থ্রি-পিচ, স্যান্ডেল এসে গেছে,ভাই-বাবাদের লুঙ্গী-পাঞ্জাবী আর সোনামনিদের সব ধরনের পোশাক। দেরি না করেই এক্ষুণি চলে আসেন দোকানে।

যশোরের মণিরামপুরের দ্বীপ গ্রাম ঝাঁপায় এ ভ্রাম্যমাণ দোকানি জিহাদ এভাবে মাইকে হাক দিতেই মুহুর্তের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ছুটে আসেন দোকানে।

গ্রাম্য নারীরা নিজের পছন্দের শাড়ী কিংবা থ্রি-পিচ হাতে নিয়ে দোকানির সাথে দর কষা-কষি (মূল্য ঠিক করা) করছেন। দর-দামে পড়ে গেলেই কিনে নিচ্ছেন তারা। হাতের কাছে নিজেদের স্বাধ আর সাধ্যের মধ্যে পছন্দের জিনিসটি পেয়ে বেজায় খুশি তারা।

হঠাৎ করে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি ইঞ্জিন চালিত আলমসাধুর উপর তৈরীকৃত দোকান। এটি এমনভাবে বানানো হয়েছে দূর থেকে যে কেউ দেখলে মনে করবেন বাজারের কোন দোকান। উপজেলার ঝাঁপা গ্রামে নারীদের জটলা দেখে কাছে এগিয়ে যেতেই চোখে মেলে এ দোকান। এসময় কিনতে আসা পলি খাতুন বলেন, রোজার মাসে ব্রীজ পার হয়ে ভীড় ঠেলে দেকানে কিনতে হয়। কিন্তু এখানে সেই একই পোষাক যতক্ষণ ইচ্ছা দেখে পছন্দ করে নেওয়া যাচ্ছে।

সেলিনা বেগম নামের আর এক নারী ক্রেতা বলেন, পছন্দের পোষাকটি কিনতে টাকা কম পড়লেও সমস্যা নেই। দুই/একদিন বাকি রেখেই কেনা যাচ্ছে।

দোকানি জাহিদ বলেন, তার ভ্রাম্যমাণ দোকানে ভালই বিক্রি হয়। এ উপজেলার মধ্যে ঝাঁপা গ্রামটি অনেক বড় হওয়ায় এ গ্রাম ঘুরেই দিন শেষ হয়ে যায়; এ কারনে বাইরের গ্রামে যাওয়ার সুযোগ হয়না।