Home আঞ্চলিক এনইউবিটি খুলনার সাংবাদিকতা বিভাগের দোয়া ও ইফতার মাহফিল

এনইউবিটি খুলনার সাংবাদিকতা বিভাগের দোয়া ও ইফতার মাহফিল

9

 

সংবাদ বিজ্ঞপ্তি।।

নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনইউবিটি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহির উদ্দিন।

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, এনইউবিটি খুলনার এডভাইজার রবিউল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মামুনুর রশিদ, এটিএন নিউজের খুলনা ব্যুরো প্রধান এস এম হাবীব এবং কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মো. মতিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ, খুলনার জেষ্ঠ্য সাংবাদিকবৃন্দ, এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগী প্রধান ও শিক্ষকবৃন্দ, এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।