Home আঞ্চলিক দেশের জনগণের ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি: মঞ্জু

দেশের জনগণের ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি: মঞ্জু

11

খবর বিজ্ঞপ্তি

বিএনপি গণমানুষের দল। সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজ সেই দেশের জনগণের ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। খুলনা বিএনপি’র থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের কর্মি আজ কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা করছে। বিএনপি জনগণের পাশে থেকে সেবা করতে চায়।

১৪এপ্রিল দুপুরে সোনাডাঙ্গা থানার ২৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পশ্চিম বানিয়াখামার ঈদগাঁ মাঠে মহানগর বিএনপি’র মানবিক সাহায্যের কর্মসুচির অংশ হিসেবে ওয়ার্ড অফিস চত্ত্বরে কর্মহীন নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন  আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, মাহাবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, জামাল উদ্দিন, বাচ্চু মীর, বাবু মোড়ল, মির্জা মাহমুদ, মনিরুল ইসলাম, সাইফুল, ওহেদুজ্জামান, আমিনুল ইসলাম বুলবুল, হেদায়েত হোসেন হেদু, সাকির আহমেদ প্রমুখ।

৪নং ঘাটে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারকে সাহায্যে করল বিএনপি

খবর বিজ্ঞপ্তি

নগরীর ২১নং ওয়ার্ডের ৪নং ঘাটে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারকে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি প্রদান করেছে  মহানগর বিএনপি। গতকাল বুধবার দুপুরে  মহানগর বিএনপি’র মানবিক সাহায্যের কর্মসুচির অংশ হিসেবে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সহায়তা প্রদানকালে তিনি বলেন, গত ১০মার্চ রাতে  নগরীর ২১নং ওয়ার্ডের ৪নং ঘাটে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ সাহায্যে দেয়া হয়েছে। দেশে আজ দুর্যোগ চলছে। কিন্তু থেমে নেই মানুষের জীবনযাত্রা। ক্ষতিগ্রস্থ পরিবারকে দেশের এই সংকটময় মুহুর্তে সাহায্যে দিতে পারায় আল্লাহ্র নিকট শুকরিয়া আদায় করেন। এময় উপস্থিত ছিলেন  অধ্যাপক আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দির নান্নু, চৌধুরী ফরিদ আহমেদ, শামীম খান, সোহেল হোসেন, আনোয়ার হোসেন, আলম, মেহেদী, মহসীন, রুবেল, সর্দার মিজানসহ ওয়ার্ড ও অঙ্গ দলের নেতৃবৃন্দ।