Home আঞ্চলিক বেনাপোলে বাল্ক স্টোরেজ স্টেশন উদ্বোধন

বেনাপোলে বাল্ক স্টোরেজ স্টেশন উদ্বোধন

15

বেনাপোল প্রতিনিধি||
বেনাপোল স্থলবন্দরে অক্সিজেন ও অন্যান্য গ্যাসের বাল্ক স্টোরেজ স্টেশন উদ্বোধন করা হয়েছে। বাল্ক স্টোরেজ স্টেশনটির ধারণক্ষমতা ৩০০ মেট্রিক টন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ফিতা কেটে অক্সিজেন স্টেশনটির উদ্বোধন করেন লিনডে গ্রুপের সাউথ এশিয়া ও এশিয়ান অঞ্চলের প্রধান মি. মলয় ব্যানার্জি।

এ সময় উপস্থিত ছিলেন লিনডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. সুজিত পাই, সাউথ এশিয়ার রিজিওনাল হেড মি. অভিজিত ব্যানার্জি, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

বেনাপোল বন্দর এলাকার দিঘিরপাড়ে এ অক্সিজেন স্টেশন স্থাপনের ফলে জটিলতা কমে অক্সিজেন আমদানি যেমন সহজ হবে, তেমনি দক্ষিণবঙ্গ তথা সারা বাংলাদেশের অক্সিজেন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

করোনাকালীন সারা দেশের অক্সিজেন চাহিদার অভিজ্ঞতার আলোকে লিনডে বাংলাদেশ লিমিটেডের এই উদ্যোগ দেশের সার্বিক গ্যাসের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে করোনার মতো দুর্যোগেও অক্সিজেনের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোলে লিনডে বাংলাদেশের এমন মহৎ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বাণিজ্যিক সংগঠনের নেতারা। দেশে বন্দর এলাকায় এই প্রথম কোনো অক্সিজেন ও অন্যান্য গ্যাসের বাল্ক স্টোরেজ স্টেশনের উদ্বোধন করা হলো।