Home আঞ্চলিক নিখোঁজের ২ দিন পর পুকুরের মধ্যে মেয়ের অর্ধগলিত মরদেহ শনাক্ত করলেন মা

নিখোঁজের ২ দিন পর পুকুরের মধ্যে মেয়ের অর্ধগলিত মরদেহ শনাক্ত করলেন মা

14

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে নিখোঁজের দুইদিন পর মুসলিমা খাতুন (৩৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মুসলিমা খাতুন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী এবং একই এলাকার আব্দুল মালেকের মেয়ে। তার দুটি সন্তান রয়েছে। নিহতের স্বজনরা জানান, মুসলিমা খাতুন গত ১৭ এপ্রিল প্রতিদিনের মতো কাজ করার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। প্রতিদিন বিকেলে বাড়িতে ফিরলেও ওইদিন তিনি বাড়িতে ফেরেননি। আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে সরকারি কলেজের পুকুর পাড়ে কয়েকজন শিশু খেলা করার সময় মরদেহটি ভাসতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে মুসলিমা মা আরবি খাতুন ঘটনাস্থলে এসে মেয়েকে শনাক্ত করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ দ্বারা খাঁন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। মুসলিমার পরিবারের অভিযোগের ভিত্তিত্বে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।