Home আঞ্চলিক কালীগঞ্জ বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কালীগঞ্জ বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

9

বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা আলহাজ¦ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। আমন্ত্রিত অতিথি জামায়াতের সাবেক আমির মাও.আবু তালেব, আরও বক্তব্য রাখেন, থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, যুবদল নেতা সাইফুজ্জামান স্বপন, ছাত্রদল নেতা তানভীর আহম্মেদ রনি, আবু তাহের, মিলন হোসেন, নাজমুল হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলের অসুস্থ সকল নেতাকর্মিদের সুস্থতা ছাড়াও দেশের সামগ্রিক কল্যানে দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।