Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

7

শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেলে ভূমিহীনরাও আজ স্বাবলম্বী: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে বাংলাদেশ। দেশ বদলে গেছে। দেশে উন্নয়ন হয়েছে দেশরত্ন শেখ হাসিনার জন্য, নৌকা প্রতীকের জন্য, আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার দেশ ও জনগণের উন্নয়নের কথা ভাবেনা।
তিনি বলেন, শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেলে স্বনির্ভর বাংলাদেশে ভূমিহীনরাও আজ স্বাবলম্বী হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ছিন্নমূল পরিবারকে জমিসহ একটি করে বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। শিগগিরই আরও ১ লাখ পরিবারকে ঘর হস্তান্তরের কাজ এগিয়ে যাচ্ছে। আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর, তাদের উপার্জনের জন্যেও নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। বাংলাদেশের উন্নয়মুখী অবকাঠামোগত সুবিধা ব্যবহার করে সচ্ছল হয়ে উঠছে এসব পরিবার। ঘুরে দাড়িয়েছে অসহায় মানুষেরা।
তিনি বলেন, দেশ বিরোধী অপশক্তি দেশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। তবে কোন অপশক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। কর্মীদের প্রাণশক্তিতে আওয়ামী লীগ এগিয়ে যাবে। সংগঠনকে সু-শৃঙ্খল ভাবে গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। দূর্যোগে বিপদে আপদে সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।
গতকাল সোমবার ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ। ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালুর পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াষ, কাউন্সিলর আমেনা হালিম বেবি, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা জান্নাতুল ফেরদৌস পিকুল, শেখ আক্তার হোসেন সন্টু, মো. রুহুল আমিন খান, ইউসুফ আলী খান, কাজী মুজিবুল হক, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, কাজী মজিবুল হক, শেখ আরিফ উল্লাহ, শেখ হাসান বখতিয়ার বাকু, মোঃ রফিকুল ইসলাম মুকুল, তপন বালা, ইজাজুল হক ইজু, শেখ রফিকুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, শেখ মিরাজুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মইন মিয়া লাভলু, জহিরুল আলম সিরাজ, শেখ শহিদুল ইসলাম, মুহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ জিয়াউর রহমান, শেখ জিয়াউল ইসলাম জীবন, দেলোয়ার হোসেন আহসানউল্লাহ মুক্তা, হাছান মাহমুদ টোটন, ফিরোজ আহমেদ জাহাঙ্গীর বন্দ, শেখ আবিদ হাসান, আসলাম মল্লিক, সুমন মোল্লা ,নাজিরা রহমান বন্যা, লুৎফুন্নাহার লিলি, রেশমা বেগম, লাবনী হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদের, একাত্তরের বীর শহীদদের এবং জাতীয় চার নেতা সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ আবু নাসের, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু- এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি রোজাদারদের মাঝে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেলের ইফতার বিতরণ করেন। এছাড়া তিনি দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের এবং হোটেল সিটি ইনে খুলনা রিহ্যাব-এর ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। এসব অনুষ্ঠানে অংশগ্রহন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও মহানগর যুব লীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ।

 

নর্দার্ন ইউনিভার্সিটির বিবিএ বিভাগের ইফতার মাহফিল
শাহ তানভীর আহমেদ
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ব্যবসা প্রশাসন) বিভাগের উদ্যোগে (১৮ই এপ্রিল) সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. এটিএম জহির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিবিএ বিভাগের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রধানগণ। এছাড়াও নর্দার্ন বিশ্ববিদ্যালয় খুলনার সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিবিএ বিভাগে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ঈমাম আব্দুল্লাহ আল মাসুদ।

খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ আজ
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ আজ ১৯এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় সোনাডাঙ্গাস্থ নবপল্লী কমিউনিটি সেন্টারে তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা থাকবেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্তজা, খান রবিউল ইসলাম রবি, মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। সভাপতিত্ব করবেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহবায়ক কাজী মাহমুদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সদর থানার সাংগঠনিক কমিটির অঅহবায়ক আজিজুল হাসান দুলু। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মহানগর যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান ও শেখ সাদী।
খুলনা বিশ^বিদ্যালয় “বন্ধন” এর উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সোমবার বাদ আসর খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে বন্ধন খুলনা বিশ^বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এস এম মোহাম্মদ আলী ও মোঃ আতিয়ার রহমান। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগরী বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ¦ শাহারুজ্জামান মোর্তুজা, প্রধান বক্তা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, সভায় উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাবেসক দলের সভাপতি একরামুল হক হেলাল, জেলা স্বেচ্ছাবেসক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান, দোয়া মাহফিলে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও খুলনা মহানগর বিএনপি’র সম্মানীত সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে বন্ধনের সকল অনুষ্ঠানে উপস্থিত থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুবি’র অফিসার কল্যাণ পরিষদের সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক দিপক চন্দ্র মন্ডল, শেখ শরাফত আলী দুলু, জি এম আনিসুর রহমান, আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ জাবেদ এলাহী, আবদুল্লাহ শাহানুর কবীর অয়ন, সহ-সভাপতি এস, এম শাকীল রহমান, আবু খালিদ, মোঃ আব্দুর রহমান (অ:হি:), মোঃ রবিউল ইসলাম, মোঃ সফিকুর রহমান, শেখ আকতার হোসেন, এস,এম জাকির হোসেন, শেখ আফসার উদ্দিন, শেখ আব্দুল্লাহ, আলমগীর হাবিব সাগর, মোঃ নাসির জাহাঙ্গীর, আবু আল আউয়াল, মোঃ জসিম উদ্দীন, সালেহা পারভেজ, শমীমা সুলতানা, আব্দুর রব, মোঃ আবুল কালাম, কুদরত-ই-এলাহী রঞ্জু, কামরুজ্জামান তুহিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ নুরুল আমিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ আক্তার প্রমুখ। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন খুবি’র উপ রেজিস্টার মাওঃ গোলজার হোসেন।

ফুলতলায় ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফুলতলা শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সোমবার বিকালে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দৌলতপুর শাখা প্রধান মোঃ মাহমুদ হাসান। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ ইলিয়াজ তালুকদার, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও মাওঃ জহুরুল ইসলাম, প্রবীন রাজনীতিক কওছার আলী জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী। স্বাগত বক্তৃতা করেন ম্যানেজার অপারেশন মোঃ বজলুর রহমান শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বিধান দাস গুপ্ত, শিল্পপতি আলহাজ¦ হাসান ইমামুল হক ভুইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ডাঃ শহিদুজ্জামান, প্রভাষক আঃ মান্নান মহলদার, ব্যাংকের সিনিয়র অফিসার কারী মোঃ আবু ইউসুফ, মোঃ হাবিবুর রহমান, হাসান খান, আরিফুল হক মোল্যা, মাসুম বিল্লাহ, ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মাওঃ আছম আঃ রহিম।

ইসলামী আন্দোলন খুলনা সদর থানা শাখার মাসিক বৈঠক ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় পাওয়ার হাউজ মোড়স্থ কার্যালয়ে মাসিক বৈঠক ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন কুরআন নাজিলের এ মাসে আমাদের কুরআন থেকে শিক্ষা নিতে হবে, আমাদের বাস্তব জীবনে কুরআনুল কারিমের বিধিবিধান পূর্ণ বাস্তবায়ন করতে হবে, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআন কে প্রতিষ্ঠিত করতে হবে।

নেতৃবৃন্দ সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনের উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, বিশেষত আগামী ২১ মে পীর সাহেব চরমোনাই ঘোষিত খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দীন, নগর জয়েন্ট সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন।

উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মোঃ ফেরদাউস গাজী সুমন, মোঃ আবুল কাশেম, মোঃ সোহরাব হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, আফজাল হোসেন, আব্দুল কুদ্দুস, শেখ জাহাঙ্গীর আলম, কারী লুৎফর রহমান, মিরাজ মহাজন, শেখ মোঃ টিপু সুলতান, মোঃ আরিফুর রহমান মিঠু, মোঃ আবুল কালাম মৃধা, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ উসামা আবরার, মোঃ ইয়াসিন, নূর ইসলাম, আব্দুল্লাহ, রমজান, প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, খুলনা জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সোমবার হোটেল ক্যাসল সালামে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, রমজান মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ মাস। এ মাস সকল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার শিক্ষা দেয়। ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে প্রায় দুই বছর সকল অনুষ্ঠান বন্ধ ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএই’র সাবেক সিনিয়র পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, স্বাচিবের সভাপতি ডাঃ মোঃ মাসুম, জেলা প্রাণিসম্পদ অফিসার ও কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক ডাঃ অরুণ কান্তি মন্ডল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার, স ম আবু তালেব, প্রকৌশলী সোবহান মিয়া প্রমুখ বক্তৃতা করেন। সভাটি পরিচালনা করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক (ভেটেরিনারি পাবলিক হেলথ) ডাঃ এবিএম জাকির হোসেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ আদেশ প্রদান করেছেন।
বাজার তদারকিমূলক এ অভিযানে নগরীর দৌলতপুরে ফ্রিজে বাসী খাবার সংরক্ষণের জন্য জননী হোটেলকে এক হাজার টাকা, লেক ভিউ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, কিবরিয়া হোটেলকে ২হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য ও কসমেটিকস রাখায় দিয়া স্টোরকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া শিববাড়ী এলাকায় বিভিন্ন ব্যান্ডের বস্ত্র বিতান তদারকি করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরীতে র্যাবের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি খাদ্য উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই এবং সেনিটারী ইন্সপেক্টর বাগেরহাট স্বাস্থ্য কমপ্রেক্স বাগেরহাটদের সমন্বয় টিম। সোমবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত র্যাব-৬ (সদর কোম্পানি) এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সোনাডাঙ্গা বাইপাস সড়কের মেসার্স ইসমাইল ফুড এর সত্ত্বাধীকারী মো. মোস্তফা কামালকে বিএসটিআই হতে লাইসেন্স না নিয়ে বিস্কুট, রুটি ও কেক বিক্রয় ও বিএসটিআই এর লোগো ব্যবহার করার দায়ে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ১৫(১)/২৭ ধারায় ৫০ হাজার) টাকা, নিউ রতন চানাচুর ফ্যাক্টরী এর সত্ত্বাধীকারী সিদ্ধেশ্বর রায়কে বিএসটিআই হতে দেয়া মোড়ক নিবন্ধন সনদের শর্তাবলী যথাযথ পালন না করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৩০ হাজার টাকা, সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী ে এর সত্ত্বাধীকারী শংকর ঘোষকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ লক্ষ টাকা, হাদিস পার্ক এলাকার সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী এর সত্ত্বাধীকারী সমীরণ ঘোষকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৫ ধারায় ৪ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় খুলনা কর্তৃক জরিমানা বাবদ আদায়কৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করেন।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর ২২৯ আনসার উদ্দিন সড়কের মো. তরিকুজ্জামানের ছেলে মো. রকিবুজ্জামান (৩৫) ও টুটপাড়া জোড়াকল বাজার এলাকার মো. জাহিদ শেখের ছেলে মো. মিজানুর রহমান রইচ (২৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটে র্যাবের অভিযানে হত্যা চেষ্টা মামলার ৪ আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার সদর থানাধীন ষাট গম্বুজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেও গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন বাগেরহাট জেলার মোংলা থানার কানাইনগর গ্রামের মৃত. মোহাব্বত আলী হাওলাদারের ছেলে মো. সুলতান হাওলাদার (৫০), মৃত. আরশাদ আলী খাঁর ছেলে বেল্লাল খাঁ (৪৫), মৃত. বুলবুল ব্যাপারীর ছেলে মো. নিয়ামুল ব্যাপারী (৩০) ও কালিকাবাড়ী গ্রামের মৃনাল ঘোষাল এর ছেলে খোকন ঘোষাল (৩০)।
র্যাব-৬ জানায়, ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাট জেলার সদর থানাধীন ষাট গম্বুজ মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে ভিকটিম বিনোদ সরকার তার নিজ বাড়ি হতে বাগেরহাট জেলার মোংলা বাজার যাওয়ার পথে ২০/২৫ জন দুস্কৃতিকারী পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মাথা সহ শরীরের অন্যান্য স্থানে খুনের উদ্দেশ্যে আঘাত করতঃ গুরুতর জখম করে এবং ৫০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেয়। এ সংক্রান্তে ভিকটিমের ভাই কুমুদ সরকার বাদী হয়ে বাগেরহাট জেলার মোংলা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় ওই ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২ সদস্য বহিষ্কার
দিঘলিয়া প্রতিনিধিঃ
গত ১৭/৪/২২ ইং তারিখে দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী এক সভা উপজেলা চৌরাস্তা মোড়স্ত প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে ও যুগ্ম- সাঃ সম্পাদক গাজী জামসেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় ভারচুয়ালি যুক্ত হয়ে দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও খুলনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, দিঘলিয়া প্রেসক্লবের নতুন ভবন নির্মাণ ও প্রেসক্লাবের জয়গা অবৈধ দখলদারদের হাত হতে রক্ষা করতে যা যা করা দরকার আমি করবে। আমি দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ছিলাম আছি থাকবো।

সভায় উপস্হিতি সকল সাংবাদিকদের মতামত ও আলোচনার প্রেক্ষিতে সাম্প্রতি দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২নং সদস্য শেখ মনিরুল ইসলাম ও ৩নং সদস্য মোঃ একরামুল হোসেন লিপুকে দিঘলিয়া প্রেসক্লাবের কমিটির বাহিরে ‘দিঘলিয়া উপজেলা প্রেসক্লাব’ নামে নতুন কমিটি গঠন করে সংগঠন বিরোধী কার্যকালাপ করার দায়ে দিঘলিয়া প্রেসক্লাবের গনতন্ত্রের ১৭(ক) ধারা মোতাবেক প্রেসক্লাবের সকল পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে তাদের কোন অপকর্মের দায় দিঘলিয়া প্রেসক্লাব কতৃপক্ষ বহন করবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিতি ছিলেন মোঃ রফিকুল ইসলাম বাবু, ফরহাদ কাদির, ওয়াসিক উল্লাহ হোসাইনী, কে এম আসাদুজ্জামান, মনিরুল মোড়ল, কিশোর কুমার দে, সালাহউদ্দীন বাবু, মোঃ মনিরুল ইসলাম, এস এম শামীম, রানা মোল্লা, তৌহিদ রুপম প্রমূখ।

পাইকগাছায় পৌসভার বর্জ্যের আগুনে পুড়ছে বনায়ন: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
পাইকগাছ প্রতিনিধি।।
পাইকগাছায় পৌসভার বর্জ্যের আগুন পুড়াছে বনায়ন। বিষয়টি দেখার জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। জানাগেছে, উপজেলার শিবসা নদীর চরভরাটি জায়গায় ২০১৪ সালে ৫ হেক্টর জমিতে বনায় করে উপজেলা প্রশাসন। সে বনায়নে পৌরসভার বর্জ্য ফেলা শুরু করে। কিছুদিন ধরে ওই বর্জ্যই রাতের আঁধারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ওই আগুনে বনায়নের গাছপালা পুড়ে মরে যাচ্ছে।পৌরকর্তৃপক্ষ বিষটি দেখেও না দেখার ভান করছে। অপরদিকে গাছমরে বনায়ন উজাড় হওয়া জায়গা অবৈধ দখলদাররা কৌশলে দখল করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২০১৪ সালে উপজেলার শিবসা নদীর চর একের পর এক দখল হয়ে যাচ্ছিলো। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির উদ্দীন শিববাটি থেকে মাছকাটা পর্যন্ত শিবসা নদীর চরভরাটি ৫ হেক্টর জমিতে বনায়ন করেন। এখানে গোলপাতা, গেওয়া, বান, ওড়া, কেওড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। ৮বছরের ব্যবধানে গাছগুলো অনেক বড় হয়েছে। উপজেলা প্রশাসন এ বনায়নের দেখাশুনার দায়িত্ব দেন বাতিখালী বনায়ন সমিতির। এ বিষয় বাতিখালী বনায়ন সমিতির সভাপতি আজহারুল ইসলাম বলেন, শিবসা নদীর চরভরাটি জায়গা অবৈধ ভাবে দখল হয়ে যাচ্ছিল। সে কারণে আমাদের বাতিখালী সমিতির মাধ্যমে উপজেলা প্রশাসন বনায়ন করে। কিন্তু বনায়নের কিছু কিছু জায়গা গাছ কেটে চিংড়ি ঘের, বসতবাড়িসহ ব্যাবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অপরদিকে বনায়নের মধ্যে পৌরসভার বর্জ্য ফেলে বর্জ্য আগুনে পুড়িয়ে গাছপালা নষ্ট করছে।
মরাগাছ কেটে ওই স্থান দখল করে নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি। পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু বলেন, আমরা পৌরসভার বর্জ্য শিবসা নদীতে ফেলা বন্দ করেদিয়েছি। আগের যেসব ময়লা-আবর্জনা ছিল সেগুলো কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে। সে আগুনে কিছুগাছ মারা গেছে বলে স্বীকার করেছেন তিনি। তবে ঐ স্থান কাউকে দখল করতে দেবেন না বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, পৌরসভা আমাদের কাছে আবেদন করেছে ডাম্পিং স্টেশন করার জন্য। সেটি ভেবে দেখা হচ্ছে কোথায় ষ্টেশান করা যায়। তবে ময়লা-আবর্জনার আগুনে বনায়ন পুড়বে সেটি হতে দিব না এবং চরের জায়গা কেউ অবৈধভাবে দখল করলে তাদের কে আইনের আওতায় আনা হবে।

পাইকগাছায় দরিদ্রদের চাল ডাল ও ইফতার সামগ্রী বিতরণ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বিভিন্ন ইউনিয়নে হত দরিদ্রদের রমজান উপলক্ষে চাল,ডালসহ ইফতারী সামগ্রী দিয়েছেন। রোববার রাঁতে গড়ুইখালী ইউনিয়নের কানাখালি ও উত্তর আমিরপুর ও বাসা খালির প্রায় ১শ পরিবারের রমজান মাসের এ সহতা দেন। এ সময় তিনি বলেন নিম্ন আয়ের মানুষ ও রোজাদারদের পাশে দাঁড়িয়ে একটু সহযোগীতার হাত বাড়িয়েছি মাত্র। তিনি আরো বলেন,শুধু আমার ইউনিয়নের নয় উপজেলার হতদরিদ্র মানুষের পাশে থেকে যদি সেবা করতে পারি সেটাই আমার স্বার্থকতা। এ সময় তার সাথে ছিলেন, মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান মিস্ত্রী, মোঃ রেজাউল করিম, মিজানুর রহমান, রাকিব হোসেন, সাইফুল ইসলাম, আনিছুর রহমান, মোস্তফা, দিনার হোসেন, তেজেন্দ্র মন্ডল, সালামুন হোসেন, মামুন প্রমুখ।

খুবি শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ইফতার মাহফিল ১৮ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় শিক্ষক ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতারপূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় নিজেদের মধ্যে সম্প্রীতি, শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে খুলনা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে চাই। সবসময় আমরা যেনো নিজেদের মধ্যে পারস্পরিক কল্যাণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি। তিনি আরও বলেন, শিক্ষক সমিতি বছরে কোনো এক উপলক্ষে একবার ফ্যামিলি ডে পালন করতে পারে যেখানে সপরিবারে সবাই উপস্থিত হতে পারে। এর ফলে নিজেদের মধ্যে পরিচিতি বাড়ে ও বন্ধন জোরদার হয়। তিনি ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান। ইফতার পূর্বে সবাইকে স্বাগত জানান সমিতির সভাপতি প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ সমিতির নির্বাহী কমিটির এবং সাধারণ সদস্য শিক্ষকবৃন্দ ইফতারে শরিক হন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যাললেয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

পারিবারিক নির্যাতনে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা
অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার ১৬ নং কাজুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাজুলিয়া মধ্যপাড়া গ্ৰামে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হাওলাদারের মেয়ে তানিয়া (১৬) নামের একমাদ্রাসা পড়ুয়া ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত তানিয়া কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের একটি মহিলা মাদ্রাসায় ক্বারীয়ানা পর্যায়ে পড়া – লেখা করতো। গত ১৫ এপ্রিল শুক্রবার বিকালে ওই ছাত্রীর নিজ বাড়ীতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এ আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। পাশাপাশি এই পারিবারিক নির্যাতনের কারনে আত্মহত্যার ঘটনাটিকে ভিন্ন ধারায় প্রবাহিত করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী লিয়াকৎ শেখের ছেলে রমজান শেখ(১৮), মোহাম্মদ শেখের ছেলে হেমায়েত শেখ (৫৫) ও আক্তার শেখের ছেলে লিয়াকত শেখ কে আসামি করে গোপালগঞ্জ সদর থানার একটি ইভটিজিং করে হত্যায় প্ররোচনা মামলা দায়ের করেছে। এ আত্মহত্যার ঘটনার বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সরেজমিনে গিয়ে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানাযায় গত ১৫ এপ্রিল শুক্রবার দুপুরে প্রতিবেশী লিয়াকৎ শেখের ছেলে রমজান শেখ মৃত তানিয়ার বাড়িতে গিয়ে তার পিতা-মাতা কে মেয়ের একাধিক অনৈতিক প্রেমের সম্পর্কের কথা জানালে তাৎক্ষনিক ভাবে ওই ছেলের সঙ্গে কথা কাটাকাটি করে মেয়ে তানিয়াকে শারিরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে তানিয়া (১৬) বিষপান করে। পরিবারের লোকজন কোন প্রকার পদক্ষেপ না নিয়ে আলোচনা করে বলে ও মেয়াদ উত্তীর্ণ বিষ খেয়েছে ওতে কিছু হবে না। এক পর্যায়ে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৬ টায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে তানিয়ার মাতা রাশিদা বেগম মেয়েকে নির্যাতনের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমার মেয়ে এলাকার বখাটেদের ইভটিজিং ও অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে।

তবে ১ নং আসামির মা রেবেকা বেগম, বলেন, আমার ছেলে ওই মেয়ের একাধিক অনৈতিক প্রেমের সম্পর্কের ঘটনা প্রকাশ করায় ও পূর্ব শত্রুতার জের ধরে আমাদের পরিবারের ৩ জনকে ভিত্তিহীন ভাবে আসামি করা হয়েছে।

এবিষয়ে তদন্ত কারি কর্মকর্তা এস আই গনেশ বিশ্বাস বলেন, আমরা তাৎক্ষনিক ভাবে তদন্ত শুরু করেছি, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফকিরহাটে আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক-১
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে কাঁচা আম দেওয়ার লোভ দেখিয়ে ১০বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর ভাবী নিজ বাদী হয়ে রবিবার (১৭ এপ্রিল) রাতে একজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। মামলার একমাত্র আসামী উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসলাম শেখ (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ মামলার সংক্ষিপ্ত বিবরনে জানান, গত শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ইসলাম শেখ ওই শিশুকে আম দেওয়ার কথা বলে নিজ বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে সে পালিয়ে যায়। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামীকে আটক করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

ফকিরহাটে ফরিদা বেগম হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ফরিদা বেগম হত্যার ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) রাতে নিহতের বোন লতিফা বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলো বারাশিয়া গ্রামের কামাল মোল্লা (৫০), বুলা শেখ (৩৮) ও তার ভাই সাইফুল শেখ (৩৪)। তবে কি কারনে ষাটোর্ধ্ব ওই নারীকে হত্যা করা হয়েছে তা সঠিক ভাবে বলতে পারেনি। তবে আসামীদের সাথে নিহত ওই নারীর জমাজমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি। মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ফরিদা বেগম হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এরসাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে খুজে বের করা হবে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে। উল্লেখ্য, উপজেলা বারাশিয়া নিজ বাড়ী থেকে গামছা দিয়ে মূখ বাঁধা অবস্থায় ফরিদা বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তালার সড়ক দূর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তালা উপজেলার কুমিরা বাজার এলাকায় ট্রাক পিকআপের সংঘর্ষে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাতক্ষীরার সদর উপজেলার রুদাঘাটা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আহসানউল্লাহ (৩৫) ও আগরদাড়ী গ্রামের কোমরউদ্দীনের ছেলে লাল্টু (৩০)। সোমবার (১৮ এপ্রিল) সকালে উক্ত ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে পিকআপ হেলাপারসহ আরো দুজন। তবে আহতের নাম পরিচয় মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বালু ভর্তি ট্রাকের সাথে কুমিরা বাজার এলাকায় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় পিকআপটি খাদে পড়ে ঘটনাস্থল হেলপারসহ চারজন গুরতর আহত হয়। পরবর্তীতে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন আহসানউল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে আঠারমাইল এলাকায় তার মৃত্যু হয়। এদিকে সাতক্ষীরা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় লাল্টু নামে এক যুবক মারা গেছে বলে জানা গেছে। নিহত দু’জনই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের ওসি মেহেদি হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

তালায় শিশু কন্যাকে বাঁচাতে বিত্তবানদের দ্বারে পিতা
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় নুন আনতে পানতা ফুরানো সংসারে একমাত্র সন্তানের হার্ডে ছিদ্রজনিত রোগ ধরা পড়াই বিপাকে পড়েছেন অসহায় পিতা। নিরুপায় হয়ে সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন দারিদ্র পিতা মাছুম বিল্লাহ।
অনুসন্ধানে জানাযায়, তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাশুনী গ্রামের মাছুম বিল্লাহ দম্পর্তির দরিদ্র পরিবার প্রায় দেড় বছর আগে জন্ম নেই একটি ফুটফুটে কন্যা সন্তান তাসনিম খাতুন। টানা পোড়ানের সংসারে মাছুম বিল্লাহ তার কন্যা সন্তান ও স্ত্রী নিয়ে কোন রকম দিনতিপাত করছিল। কিন্তু সেই দূর্ভাগা সুখ আর বেশি দিন টিকলো না। একমাত্র কন্যা সন্তানের ধরা পড়লো হার্ডে ছিদ্র জনিত রোগ। চিকিৎসা করাতে প্রয়োজন ৪-৬ লক্ষাধিক টাকা। নিরুপায় হয়ে অসহায় পিতা একমাত্র কন্যা সন্তানকে বাঁচাতে মানুষের দ¦ারে দ্বারে ঘুরচ্ছেন এখন।
অসহায় পিতা মাছুম বিল্লাহ জানান, পারিবারিক ভাবে ভিটা বাড়ি ছাড়া আর কিছুই নেই আমার। সারাদিন দিন মজুরের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোন রকম সংসার চলে। এর মধ্য একমাত্র কন্যা সন্তান তাসনিম বেশ কিছু দিন আগে অসুস্থ্য হয়ে পরে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অন্তে জানিতে পারি আমার কন্যা সন্তানের হার্ড ছিদ্র হয়ে গিয়েছে।বর্তমান আমার কন্যা সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয় (পিজি হাসপাতাল) এর উচ্চ রক্তচাপ,ডায়বেটিস,হৃদরোগ বিশেষজ্ঞ ও কার্ডিয়াক সার্জন ডা: মো: মাগফুর রহমানের কাছে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার বলেছেন অতিদ্রুত একটি অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করতে তো প্রয়োজন ৪-৬ লক্ষাধিক টাকা। এত টাকা আমি কোথায় পাব ? তাই নিরুপায় হয়ে আমার কন্যা সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন করছি। সাহায্যের জন্য যোগাযোগ নাম্বার ০১৯১২-৩৯২৭৪৭(বিকাশ)।

নড়াইলে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, আটক ১
মোঃ তাহের আলী, নড়াইল
নড়াইলে বাক প্রতিবন্ধী কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ রাশেদুল ইসলাম ( ১৮) নামে এক জনকে আটক করেছে। পুলিশ সুত্রে যানা গেছে, আটককৃত রাশেদুল যশোর মনিরামপুরের হাফিজুর রহমানের ছেলে। সে তার নানা বাড়ি মালাধারা গ্রামে বেড়াতে এসেছে। বেড়াতে এসে ঘটনাটি ঘটিয়েছে, সদর উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা গ্রামে। মেয়েটির বাবা উত্তম কুমার শীল বলেন, ( ১৭ এপ্রিল) রবিবার বিকালে তার প্রতিবন্ধী মেয়েটি মন্দিরের পাশে বাগানে জ্বালানি কুড়াতে যায়। মেয়েটিকে একা পেয়ে রাশেদুল ডেকে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। তার কান্না দেখে তার মা দৌড়ে এসে দেখে মেয়েটির জামা ও গোপন অঙ্গে রক্ত লেগে আছে। বিষয়টি সন্দেহ হলে মেয়েটির মা তাকে কি হয়েছে জানতে চাইলে মেয়েটি ঘটনা স্থলে নিয়ে যান। তখন মেয়েটির মা বুঝতে পেরে মেয়েটির শারিরীক অবস্থা বেগতিক দেখে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়েটি এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির বলেন, আমি ঘটনা শুনেছি এবং ঘটনা স্থান পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত ১ জন কে আটক করা হয়েছে।

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বাগেরহাটে শুভেচ্ছা মিছিল
স্টাফ রিপোটার,বাগেরহাট
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে বাগেরহাট জেলা ছাত্রদল নেতৃবৃন্দরা।
(১৭ এপ্রিল) রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন এ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায়, সোমবার (১৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা ছাত্রদল নেতৃবৃন্দ খানজাহান আলী মাজার এলাকায় আনন্দ মিছিল করে।

পাচারকালে সুন্দরবনের বিক্রি নিষিদ্ধ গেওয়া কাঠ উদ্ধার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে পাচারকালে সুন্দরবনের বিক্রি নিষিদ্ধ গেওয়া কাঠ উদ্ধার করা হয়েছে। এ সময় সুন্দরবনের গোলপাতা বহনে ব্যবহার করা একটি বড় নৌকা ও একটি ট্রাক জব্দ করা হয়। শনিবার (১৬ এপ্রিল) বিকালে বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই কাঠ উদ্ধার করে সুন্দরবন পূর্ব বনবিভাগ।
পূর্ব বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, সুন্দরবনের বিক্রি নিষিদ্ধ কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বনবিভাগের একটি টিম সদর উপজেলার রহিমাবাদ এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যান। এ সময় আড়াইশ’ মণ গেওয়া কাঠ (জ্বালানি) উদ্ধার এবং গোলপাতা বহনে ব্যবহার করা একটি বড় নৌকা ও একটি ট্রাক জব্দ করা হয়।
তিনি আরও জানান, ট্রলারটির মালিক বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আল-মামুন। তারা এই নৌকায় সুন্দরবন থেকে গোলপাতা এনে যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের জাহিদ মোল্লার গোলায় (বিক্রির আড়ত) বিক্রি করেছেন। গোলপাতা বহনকারী নৌকাটিতে সুন্দরবন থেকে কাঠ এনে একই গ্রামের শামীম হোসেনের কাছে বিক্রি করেন। শামীম একই গ্রামের ফারুকের ট্রাকে অন্য জায়গায় কাঠ পাঠানোর সময় ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

শরণখোলা উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত থাকার অপরাধে বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রদান করা হয়।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান বলেন, শরণখোলা উপজেলা ছাত্রলীগের নেতাদের সংগঠন বিরোধী কর্মকান্ডের ফলে বাংলাদেশ ছাত্রলীগের সুনামক্ষুন্ন হচ্ছিল। যার কারণে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী উপজেলা কমিটি গঠন করা হবে।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা জানান, শরণখোলা উপজেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বিরের বিরুদ্ধে জমি দখল, চাদাবাজি, হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতেই মূলত এই কমিটি স্থগিত করা হয়েছে।
২০২১ সালের ২০ জানুয়ারি পূর্বের কমিটি বিলুপ্ত করে আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও সাইফুল ইসলাম সাব্বিরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করে বাগেরহাট জেলো কমিটি।

খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
প্রতি বছরের ন্যায় খুলনা জেলা বিএনপি’র আয়োজনে আজ মঙ্গলবার ১৭ রমজান (১৯ এপ্রিল) দোয়া ও ইফতার মহিফল খুলনা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবারেও এই ইফতার মাহফিলের আয়োজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তৃতা করবেন কেন্দ্রীয়, মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। একই সাথে বিএনপি চেয়ারপার্সন ‘মাদার অব ডেমোক্রেসি’ সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা, কারামুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূর্ণ সুস্থ্যতা ও শিগগিরই স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল¬াহ্ রাব্বুল আলামীনের নিকট সাহায্য প্রার্থনা করবেন নেতাকর্মীরা।

কর্তৃপক্ষকে ম্যানেজ করে শ্যামনগরে অবৈধভাবে পাঁকা ঘর নির্মাণ
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কলবাড়ি ব্রীজের পূর্ব পাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধভাবে পাঁকা ঘর নির্মাণ করছে।বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের মৃত মানিক গাজির ছেলে শহিদুল ইসলাম। সরেজমিনে গিয়ে দেখা যায়, কলবাড়ি ব্রীজের পূর্ব পাশে ভাঙ্গনকৃত এলাকায় সামাজিক বনায়ন নষ্ট করে আর.সি.সি প্লিয়ার দিয়ে অবৈধভাবে নির্মাণ করছে পাঁকা ঘর।
স্থানীয়রা জানান,কিছুদিন পূর্বে ব্রিজের পূর্ব পাশে ভাঙ্গনের ধস সৃষ্টি হয়েছিল। কর্তৃপক্ষ এ এলাকায় সবুজ বনায়ন করে ভাঙ্গন রোধ করে। কিন্তু রাতের আধারে সবুজ বনায়ন নষ্ট করে হঠাৎ করেই নির্মাণ করা হচ্ছে পাঁকা ঘর। যাহা ভবিষ্যতের জন্য ব্রীজটি হুমকি স্বরূপ। এ বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাহনাজ পারভীন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি আমাদের লোক পাঠিয়ে জানতে পেরেছি জায়গাটি আমাদের না। আমি আবারো ওখানে লোক পাঠাচ্ছি। কাজ বন্ধ না হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমি যতটুকু জানতে পেরেছি জায়গাটি কলবাড়ি হাটের জায়গা। সেহেতু জায়গাটি আমাদের বুঝাই। ইতিমধ্যে আমি পাঁকা ঘর ভেঙ্গে কাজ বন্ধ করে দিয়েছিলাম। বর্তমানে ঘরের কাজ হচ্ছে কিনা আমার জানা নেই যদি হয়ে থাকে আমি পুনরায় বন্ধ করব। এলাকাবাসী আরো জানায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার সহযোগিতায় ঘরটি নির্মাণ হচ্ছে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে কাজ বন্ধ করেছিলাম। পুনরায় কাজ হলে ইউনিয়ন(ভূমি) কর্মকর্তা কে ঘর অপসারণের নির্দেশ দিচ্ছি।

কোটচাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে সেমিনার অনুষ্ঠিত
কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুনেছা মিকি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জগনাথ চন্দ্র, প্রেসক্লাব কোটচাঁদপুর এর সভাপতি শেখ নজরুল ইসলাম, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার, মাছ বাজার সমিতির সভাপতি শেখ আমিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী, সমাজকর্মী, এনজিওকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চ্যাংমারী খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন
কে এম রেজাউল করিম দেবহাটা
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সোমবার বেলা ১২-৩০ মিনিটে। মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্ট এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায়। উপজেলা মৎস্য অফিসার কার্যলয়ের বাস্তবায়নে। দেবহাটা উপজেলার চ্যাংমারী খাল পুনঃ খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবু । আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নওয়াব আলী, ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মহেশপুরে সীমান্ত অতিক্রম কালে ৪জন আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওযার চেষ্টা করলে ৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
সোমবার সকালে উপজেলার যাদবপুর বিওপির সোনায়ডাঙ্গা সাীমান্ত থেকে তাদের আটক করে। আটক কৃতদের মধ্যে ১জন পুরুষ, ৩জন নারী রয়েছেন।
আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার নিচিন্তপুর গ্রামের আমিনুর ইসলামের স্ত্রী ডালিয়া (৩৩), ঢাকার রিদয় হোসেনের স্ত্রী সাবিহা বেগম (৩৩), গোয়ালনগর লেন গ্রামের পাগল নাহা বসাকের ছেলে বিশ্বজিত বসাক (৫৬), নারায়নগঞ্জ জেলার চাদ পাড়া পূর্নবাসন কেন্দে ্রগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রুবী (৩৩)। সোমবার সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ ভাবে ভারতে প্রবেশের অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

দেবহাটায় মিথ্যাভাবে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। দেবহাটা রিপোটার্স ক্লাবে সাবেক সেনা সদস্যের জমি জোরপূর্বক দখল ও হয়রানির প্রতিবাদ করায় প্রতিপক্ষদের দ্বারা মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা সদরের হাড়দ্দহ গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম। সোমবার সকাল ১১ টায় রিপোটার্স ক্লাবে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সদরের বৈচনা গ্রামের সাবেক সেনা সার্জেন্ট হাসানুজ্জামান বাবলুর শাখরা বাজারে দোকানের পাশে তার একটি ব্যবসায়ক প্রতিষ্টান আছে। বাবলুর পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি বাবলুর পিতা মৃত আবদুল বারী শাহ ও চাচা আবদুর রহমান পারিবারিক বন্টননামার মাধ্যমে ১৯৮৮ সাল থেকে উভয় ভোগদখল করে আসছে। ১৯৯৪ সালে বাবলুর পিতা শারিরিক অসুস্থতা অনুভব করলে তাদের অংশের সম্পত্তি নিজেদের মধ্যে বন্টন করা হয়। সাইফুল ইসলাম বলেন, বাবলু তার বন্ধু ও পাশর্^বর্তী ব্যবসায়ী হিসেবে তাদের পারিবারিক বিরোধটি মিমাংসা করতে তারাও সহযোগীতা করেন। কিন্তু বাবলুর চাচাতো ভাই জুলফিকার আলি জিন্নাহ বিষয়টি মিমাংসা না করে বাবলুদের নামে বিভিন্ন জায়গায় ৫/৬টি মিথ্যা অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় বসাবসি হলে অফিসার ইনচার্জ বিষয়টি নিয়ে মিমাংসা করে দেন। সাইফুল বলেন, বাবলু সাতক্ষীরা এডিএম আদালতে একটি মামলা করেন। যার নং- পি১২৬৯/২১। মামলা করায় বাবলুর চাচারা বাবলুদের বিরুদ্ধে ১৪৫ ধারা মতে পি-৩৯/২২ মামলা দায়ের করে। এরপরে বাবলুর মা ফজিলাতুননেছা বাদী হয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জর্জ, ২য় আদালতে দেং- ০৯/২২ মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারী করেন। যার কারনে জুলফিকার আলী জিন্নাহ প্রতিশোধ নিতে এবং হয়রানি করতে নানারকম ষড়যন্ত্র ও হুমকি ধামকি দিচ্ছে। এর মধ্যে জিন্নাহর পিতা আব্দুর রহমান সাতক্ষীরা সদর থানায় গত ২১-০৩-২২ ইং তারিখে ৫৯ নং মিথ্যা মামলা ও এরপরে ৩১-০৩-২২ ইং তারিখে জুলফিকার আলী জিন্নাহ নিজে বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত, সাতক্ষীরাতে নিরপরাধ কয়েকজনের নামে ১০৭ ও ১১৭ (গ) ধারায় মামলা করেছেন। সাইফুল ইসলাম বলেন, জিন্নাহ নতুন করে আরো ষড়যন্ত্র করছে তাই তিনি তাদের ওই হয়রানি ও অত্যাচার থেকে রেহাই পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
পিরোজপুর ইন্দুরকানীতে মোরসালিন (৪) নামের একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চারাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মোরসালিনের পিতা মিজান বলেন- আমি জোহরের নামজ পড়তে ছিলাম আমর স্ত্রী গোসল করতে ছিলেন। এই ফাকে আমাদের অগচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মোংলায় আওয়ামী লীগ নেত্রীকে মারপিট
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ঠেকাতে গেলে ওই নেত্রীর ছেলেকেও মারধর করে উপজেলার দিগরাজ এলাকার জনৈক আব্বাস জমাদ্দার গং। গত শনিবার উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিডিআর রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হামলার শিকার বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুজতা দাসের ছেলে সবুজ দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, দিগরাজের বাসিন্দা আব্বাস জমাদ্দার ও ইদ্রিস জমাদ্দারের সাথে সজল দাসদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। এনিয়ে আদালতে মামলাও চলছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার বুড়িরডাঙ্গা এলাকার বাসিন্দা বিডিআর রোডে তাদের দখলীয় জমি দখলের চেষ্টা করে আব্বাস জমাদ্দার। এ সময় বাধা দিলে হত্যার উদ্দেশ্যে বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুজতা দাস, তার ছেলে সজল দাস ও সবুজ দাসকে মারপিট করে তারা। হামলাকারীরা এ সময় প্রায় ৫ লাখ টাকার বিল্ডিং নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায় বলে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়।
এদিকে এ মামলায় আসামীরা এখন গ্রেফতার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আওয়ামী নেত্রী সুজতা দাস।

জাতীয় পরিবেশ পদক খুলনা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
জাতীয় পরিবেশ পদক-২০২২ প্রদানের জন্য খুলনা বিভাগীয় বাছাই কমিটির সভা সোমবার জুম প্লাটফর্মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাছাই কমিটির আহবায়ক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। সভায় পরিবেশ পদকের জন্য দাখিলকৃত আবেদনগুলো যাচাই-বাছাই করা হয় এবং ব্যক্তি পর্যায়ে তিনজন ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে একটি প্রতিষ্ঠানের নাম সুপারিশের সিদ্ধান্ত হয়। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, খুলনা বিভাগ সুন্দরবন সংলগ্ন এলাকা। সুতরাং এই এলাকার মানুষকে আরও পরিবেশ সচেতন হতে হবে এবং পরিবেশ সুরক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই এলাকায় গড়ে উঠা শিল্প কারখানাগুলোকেও পরিবেশবান্ধব হতে হবে। সভায় ১০ জেলার জেলা প্রশাসকসহ কমিটির অন্যান্য সদস্যগণ সংযুক্ত ছিলেন। সভাটি সঞ্চালনা করে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আজ
তথ্য বিবরণী
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আজ ১৯ এপ্রিল বিভাগীয় শহর এলাকা (খুলনা মহানগরী) প্রতিযোগিতা সকাল ৯টা থেকে দিনব্যাপী খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বাগেরহাটে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পে বিষয় ভিত্তিক শিক্ষা , স্বাস্থ্য ও কৃষি বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথিহিসাবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোসাবেবরুল ইসলাম। জেলা পরিষদের সদস্য ও অপরাজিতা অঞ্জলী দাশের সভাপতিত্বে ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর প্রতিনিধি শিল্পি আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মোঃ রেজাউল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আদনান হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হিসামুল হক, অপরাজিতা নারীর জাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারি আতাবুর রহমান টিপু, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক কল্লোল সরকার প্রমূখ। মতবিনিময় সভায় সাংবাদিকসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ান পরিষদের অপরাজিতারা অংশ গ্রহন করেন।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চোরকোল গ্রামের ময়নার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত জাহা বক্স’র ছেলে। স্থানীয় সংবাদকর্মী মঞ্জুর ঢালী জানান, সকালে ময়নার খাল নামক নতুন ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণের কাজ করছিল সাইদুল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ওই বাড়ীর বিদ্যুতের মিটার খুলে যায়। সোমবার সকালে বিদ্যুতের মিটার ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

“নলতায় রাতে ঘুড়ি উড়াতে যেয়ে এক কিশোরের মৃত্যু:এলাকায় শোকের ছাঁয়া”
কে এম রেজাউল করিম দেবহাটা :
রাতে ঘুড়ি উড়াতে যেয়ে বালুতে পড়ে বিল্লাল হোসেন শান্ত (১৬) নামক এক কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে, ১৫ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফ পন্ডিত পাড়া এলাকায়। সকলকে কাঁন্নার সাগরে ভাসিয়ে অকালে পরপারে পাড়ি দেওয়া নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়া কিশোর শান্ত নলতা শরীফ পন্ডিত পাড়া গ্রামের বাবুর্চি বাবু কারিকরের একমাত্র সন্তান এবং মাঘুরালী গ্রামের সাবুর আলী সরদারের নাতি। প্রাপ্ত তথ্যানুযায়ি, ১৫ এপ্রিল শুক্রবার রাতে বাড়ীর নিকটবর্তী অধ্যাপক ডা: রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টার চত্ত্বরে বালু দিয়ে ভরাট করা মাঠে অন্য বন্ধুদের ন্যায় শান্ত ঘুড়িতে লাইট বেঁধে উপরে উড়াতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ৯ টার দিকে ঘুড়ির নাটাই হাতে নিয়ে উপরে ঘুড়ির সাথে লাইট জ্বলার মনোরম দৃশ্য দেখতে দেখতে পথ চলার সময় হঠাৎ বালুতে পড়ে হাঁপাতে থাকে শান্ত। সাথে থাকা বন্ধুদের আত্ম চিৎকারে পার্শ্ববর্তী লোকজন হাজির হয়ে স্থানীয় নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুরু হয় বাঁধভাঙা কান্না। একটি মাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা যেমন উন্মাদ হওয়ার উপক্রম হয়েছে। তেমনি হাঁসি-খুঁশিতে প্রাণচাঞ্চল্য থাকা শান্ত’র মৃত্যুতে তার দাদা-দাদী, অসুস্থ নানা-নানি, অন্যান্য আত্মীয়-স্বজন,শুভাকাঙ্ক্ষী তথা প্রতিবেশির আর্তনাদে নলতা শরীফ এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। ১৬ এপ্রিল শনিবার বাদ যোহর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে বাবুর্চি বাবু কারিকরের পুত্র শান্তকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মোংলায় মাথা ফাটিয়ে দিলেন মাদক সেবী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় রমজানে প্রকাশ্যে ও রোজাদারদের সামনে বিড়ি খেতে নিষেধ করায় মেম্বারের ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ওই ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে সোমবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে আহত মেম্বারের ভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেয়াবুনিয়া গ্রামের সমিরের দোকানের সামনে দাঁড়িয়ে রবিবার ইফতারের আগ মুহূর্তে ৬টার দিকে প্রকাশে বিড়ি খাচ্ছিলেন হানিফ শেখ (৩৫)। এ সময় সেখানে উপস্থিত ইউপি মেম্বার মোঃ ইশারাত ফকির (৪২) রমজানের পবিত্রতা রক্ষায় প্রকাশে বিড়ি খেতে নিষেধ করেন। নিষেধ করায় হানিফ মেম্বার ইশারাতের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। মেম্বারকে লাঞ্চিত করার এক পর্যায়ে নৌকার বৈঠা দিয়ে মেম্বারের মাথায় আঘাত করেন হানিফ । এ সময় মেম্বার সরে গেলে বৈঠার আঘাত মেম্বারের ছোট ভাই মোঃ ইস্রাফিল ফকিরের (৩২) মাথায় লাগে। এতে মাথায় আঘাত লেগে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক গ্রামবাসী ওই ব্যক্তিকে (হানিফ) ধরে পুলিশে দেয়। এ ঘটনার রাতেই ইউপি মেম্বার ইশারাত থানায় মামলা দায়ের করেন। পরে সোমবার সকালে মামলার আসামী হানিফকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। হানিফ পেশায় একজন পোনা মাছ ব্যবসায়ী ও মাদক সেবী বলে জানিয়েছে গ্রামবাসী। মোংলা থানার এসআই অমিত বলেন, বিড়ি খেতে নিষেধ করায় মেম্বারের ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় মেম্বার বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামীকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

শ্রমজীবী মানুষ সুখে শান্তিতে বসবাস করছে
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এবং মহান মে দিবস ২০২২ উদযাপন উপলক্ষে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে সোমবার বিকাল ৪.০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিল এবং বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। দোয়া ও ইফতার মাহফিল এবং বিশেষ বর্ধিত সভায় সভাপত্বি করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু অসহায় শ্রমজীবী মেহনতি মনুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন। বঙ্গবন্ধু শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন স্বোচ্চার ছিলেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী সবাইকে শতর্ক থাকতে হবে। সবাই মিলে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেশের যেন কোন জঙ্গীবাদ, বোমাবাজ, পেট্রোলবাজ কোথাও যেন লুকিয়ে থাকতে না পারে সেই জন্য সকলকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে নতুন প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সকলকে অবদান রাখতে হবে। সকলকে দৃঢ়ভাবে শপথ নিতে হবে সব ধরনের ষড়যন্ত্র ভেদ করে শেখ হাসিনার পাশে থাকতে হবে। বর্ধিত সভায় মহান মে দিবস উপলক্ষে আগামী ১লা মে সকাল ৯.০০ টায় খুলনা নিউমার্কেটের সামনে খুলনা মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত হয়ে খুলনা শ্রম অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালীতে এবং খুলনা রেডিও সেন্টারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে পরবর্তীতে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর এর পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুখ আহম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, সদস্য ও খুলনা মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার, খুলনা শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদের সমন্বয়ক মোঃ খালিদ হোসেন, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, সৈয়দ এমদাদুল হক, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, কাজী তারিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ সেলিম, নাসরিন আখতার, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলাউদ্দিন, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ জামাল হোসেন, আব্দুর রহমান মোল্লা, মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ বাবুল শেখ, কাজী রফিকুল বারী, সঞ্জয় কর্মকার, মাছুমা আক্তার রানী, মোঃ জাহিদ হোসেন, মোঃ বায়জিত সরদার, মোঃ গোলাম মওলা রনি, মোঃ সেলিম ফরাজী, মোঃ ফারুক খা, রফিকুল আলম মান্দার, সোহাগ হাওলাদার, মোঃ মেহেরাব হোসেন অপু, সঙ্কর কুন্ডু, রিয়াদুজ্জামান টিপু, মোঃ জাহাঙ্গির হোসেন, মোঃ আলামিন কবির, মোঃ তৈয়ব আলী হাওলাদার, আব্দুল হাকীম, মোঃ মহারাজ, মোঃ সলেমান, মোঃ হারুন, প্রশান্ত কুমার ঘোষ, বিপ্লব রায়, খোকন শিল কুট্টি, মোহাম্মদ আলী, মোঃ ইখলাস, প্রমুখ নেতৃবৃন্দ।

আসছে ঈদ, বেড়েছে ব্যস্ততা কলারোয়ার দর্জি শিল্পীদের
সোহাগ হোসেন কলারোয়া
করোনার ধকল কাটিয়ে দীর্ঘ দুই বছরের বেশি সময় পর এবার আসন্ন ঈদুল ফিতরে জমে উঠেছে সাতক্ষীরার কলারোয়ার পোশাক তৈরি কারিগরদের ব্যস্ততা। রেডিমেট গার্মেন্ট পোশাকের আধিক্যতায় কাপড় কিনে পোশাক তৈরি দিনদিন কমে আসলেও গত কয়েক বছর পর এবার বেড়েছে দর্জি শিল্পীদের কর্মযজ্ঞতা। ইতোমধ্যে দিনরাত নতুন পোশাক তৈরির কাজে একটানা কাজ করতে হচ্ছে তাদের।

বেশ কয়েকটি দর্জির দোকানে ঘুরে দেখা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজারের দর্জি দোকানগুলোতে পুরোদমে চলছে হাতের তৈরি পোষাকের কাজ। এসকল দোকানে দোকানে চলছে নতুন পোষাক তৈরির হিড়িক। মেঝেতে কাপড়ের স্তুপ। ডান-বায়ের দেয়ালেও ঝুলছে নানা রঙ ও নকশার বানানো পোশাক। সেলাই মেশিনের একটানা খটখট আওয়াজ চলছে। এর মধ্যেই নেয়া হচ্ছে নতুন পোশাকের অর্ডার। একই সঙ্গে চলছে মাপ অনুয়ায়ী কাপড় কাটার কাজও।

দোকানীদের এমন ব্যস্ততার পাশাপাশি ক্রেতাদের ভীড়ও দেখা গেছে গেলো কয়েক বছরের তুলনায়।

কয়েকজন দর্জি জানালেন, ‘আমরা ১৫ রোজার পর থেকে আর পোষাক তৈরির অর্ডার আর নিচ্ছি না। কারণ এত অল্প সময়ের মধ্যে ক্রেতাদের কথামত পোশাক ডেলিভারি দিতে পারবো না। যে অর্ডার নেয়া আছে সেগুলো সম্পন্ন করতেই ঈদের আগের দিন পর্যন্ত লেগে যাবে। কারিগরা আর কত পোষাক তৈরি করবে।’

তারা আরো জানান, ‘মহিলাদের পোশাক তৈরি বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। বছরের অন্য সময়ে দর্জিদের তেমন অর্ডার হয় না। ঈদের মৌসুমে বাড়তি কাজের অর্ডার হয়, বাড়তি আয়ও করা যায়।’

ক্রেতারা জানান, ‘ঈদুল ফিতর আসতে আর তেমন সময় নেই। যারা রেডিমেট পোশাক তেমন পছন্দ করেন না বা নিজের পছন্দ মতো মাপে ও ডিজাইনে পড়তে অভ্যস্ত, তারা ভিড় করছেন দর্জি দোকানগুলোতে।’

কলারোয়া বাজারের চৌরাস্তা মোড়ের দর্জিপট্টির স্নেহা টের্লাসের সত্বাধিকারী কাজী আজিজুর রহমান জানান, ‘আধুনিক ডিজাইনের রুচিসম্মত পোশাক তৈরি করি। প্রায় ৩২ বছর হতে নির্ভরযোগ্য আমাদের প্রতিষ্ঠান। গেলো কয়েক বছরের তুলনায় এবার অর্ডার ভালো।’

মহিলাদের পোষাক তৈরিতে সবচেয়ে বেশি ভীড় দেখা যায় বাজারের মেইন রোডে স্টাইল টেইলার্স, থানা রোডের কয়েকটি দর্জির দোকান, ইউনিক টেইলাসে পাঞ্জাবী, স্টুডেন্ট টেইলার্স, মিলন টেইলার্স, আশা টেইলার্সে। ওই সকল দোকানীরা জানান, এবারের ঈদে প্রতিটি প্যান্টের জন্য ৪০০ টাকা, শার্টে ৩০০ টাকা, পাঞ্জাবিতে ৪০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত মজুরি নেয়া হচ্ছে।’

যশোর জেলা আ.লীগ কমিটি ভেঙে দিতে বললেন সভাপতি-সম্পাদক
যশোর অফিস।।
৭৫ সদস্যবিশিষ্ট যশোর জেলা আওয়ামী লীগের কমিটি। উপদেষ্টা পরিষদ আরও ১৯ জনের। ৯৪ সদস্যের বিশাল বহরের কমিটি। কিন্তু ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মাত্র ৮ জন নেতা। বেশিরভাগ নেতা অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক। এ সময় তারা ক্ষোভের সুরে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেই ফেলেন- যশোর জেলা আওয়ামী লীগের এই কমিটি বিলুপ্ত করে নতুন সম্মেলনের মাধ্যমে কমিটি দিন। রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের এ ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর ২০২১ সালের ৩০ জুলাই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ১৯ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৭৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যশোরের রাজনীতিতে সম্পৃক্ত নয় এমন অনেককেই তদবির করে কমিটিতে স্থান দেয়া হয়। আবার অনেকে ত্যাগী নেতা কমিটিতে পদ পাননি। ফলে দলীয় কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের পদধারী বেশিরভাগ নেতা অনুপস্থিত থাকেন। মুজিবনগর দিবসের অনুষ্ঠানে ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে জেলার সিনিয়র কোনো নেতাই উপস্থিত হয়নি। এই সভা থেকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চাইব, এই জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন করে আবার কাউন্সিলর দিয়ে, অন্ততপক্ষে যারা দলের দুর্দিনে সব সময় দলের সঙ্গে থাকে তাদের দিয়েই কমিটি ঘোষণা করতে।

তিনি বলেন, এখন সময় হালুয়া রুটির ভাগাভাগির সময়। কে এখন বসে স্কুল দখল করবে। কেউ নদীর বালির মহল দখল করবে। এই সমস্ত নেতা দিয়ে আওয়ামী লীগ চলছে। এটা দুঃখজনক ব্যাপার। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটা দিনে যশোর জেলা আওয়ামী লীগের তেমন কোনো নেতাই আসেননি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে শাহীন চাকলাদার আরও বলেন, এই অনুষ্ঠানে জেলার সভাপতিও আছে। চলেন ঢাকায় গিয়ে তাদের জিজ্ঞাস করি, আপনারা যশোর জেলার এই সব নাম কোথায় পেয়েছিলেন। কোথায় থেকে ধরে এনে দিয়েছিলেন। তারা এখন নেতা হয়ে কেউ অনুষ্ঠানে আসে নাই কেন। আমি ওই সব নেতার চাকরি করি না। আমার নেতা হচ্ছে শেখ হাসিনা। আমার আদর্শ বঙ্গবন্ধু। আজকের দিনে দুঃখ লাগে, আজকে যদি ১৭ এপ্রিল না থাকত, তাহলে ৯ মাসের এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত করতে পারতাম না। এই দিনে যদি মুজিবনগর সরকার গঠিত না হতো, তা হলে আজ আওয়ামী লীগের নাম নিশানা থাকতো না।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, জেলা কমিটির এতো বহর, অথচ অনুষ্ঠানে আজ জেলার উল্লেখযোগ্য কোনো নেতা উপস্থিত নেই। আছে গুটিকয়েক ছাত্রলীগ ও শহরের নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের যেসব সিনিয়র নেতারা আজ অনুষ্ঠানে আসেনি তাদের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা জেলা আওয়ামী লীগের পদপদবি নেওয়ার জন্য তদবির করবেন, অথচ পদ পাওয়ার পরে দলের কর্মসূচিতে উপস্থিত হবে না এটা দুঃখজনক। বিশৃঙ্খলাকারীদের দলে জায়গা হবে না।

এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবসে সারা দেশের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার কর্মসূচি ঘোষণা করলেও যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এদিন কোনো পতাকা উত্তোলন করা হয়নি। জাতীয় বা দলীয় পতাকা উত্তোলন না করেই মুজিবনগর দিবসের কর্মসূচি পালন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এমনকি দায়সারাভাবেও যশোর শহরের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ। শ্রদ্ধা জানানোকালেও সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ জেলা আওয়ামী লীগের ৫ জন নেতা উপস্থিত ছিলেন।

অডিও ভাইরাল, পদ হারালেন সেই যুবলীগ নেতা
যশোর অফিস
বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকির অডিও ভাইরাল হওয়ায় যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ১২ এপ্রিল যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি রোববার রাতে গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। অব্যাহতিপত্রে বলা হয়েছে, যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। কিন্তু যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় শুক্রবার রাতে মাজহারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই শোকজ নোটিশে মাজহারের জবাব সন্তোষজনক না হওয়ায় বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা নিয়ে গত ৪ এপ্রিল সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার বিদ্যালয়টির প্রধান শিক্ষক রবিউল ইসলামকে মোবাইল ফোনে হুমকি দেন। এর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

৬ মিনিট ৮ সেকেন্ডের ওই কথোপকথনের অডিওতে শোনা যায়, যুবলীগের নেতা মাজহারুল বারবার অকথ্য ভাষায় প্রধান শিক্ষক রবিউল ইসলামকে গালাগালি করছেন।

প্রধান শিক্ষকের উদ্দেশে মাজহারুলকে বলতে শোনা যায়, ২৪ ঘণ্টা পর যদি ওই শিক্ষক যশোরে থাকতে পারেন, তাহলে তিনি চুড়ি পরে ঘুরে বেড়াবেন। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক রবিউল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগের কমিটির অগোচরে যুবলীগ নেতা মাজহার ও তার সহযোগীরা অ্যাডহক কমিটির সভাপতি হিসাবে মনিরুজ্জামানকে নিযুক্ত করেন। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা ওই কমিটির বিরুদ্ধে অনাস্থা আনাসহ একজন অভিভাবক হাইকোর্টে মামলা করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

এর জের ধরে মাজহার তার ফোন থেকে কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে বলেন। তাকে কমিটির বিষয়ে মামলা চলমান রয়েছে জানালে গালিগালাজসহ জীবননাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই জিডিতে নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন। পরে শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনা তদন্তের অনুমতি দেন আদালত।

বাবা-ভাইদের বিএনপিতে আসতে বললেন ছাত্রদল সভাপতি শ্রাবণ
খুলনাঞ্চল রিপোর্ট।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্রসংগঠন ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। কিন্তু ছাত্রদল সভাপতির পরিবারের সদস্যরা বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এমনকি শ্রাবণের বাবা ও এক ভাই বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধিও।

আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদলের সভাপতি হওয়ায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এসব নিয়ে মাথাব্যথা নেই শ্রাবণের। বরং পরিবারের সদস্যদের আওয়ামী লীগ ছেড়ে বিএনপির রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি।

দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রাবণ বলেন, তাদের (পরিবারের সদস্যদের) জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসার জন্য বলেছি। একইসঙ্গে দেশের আওয়ামী লীগ পরিবারের ভবিষ্যত প্রজন্মের কাছেও আমার একই আহ্বান থাকবে যে, দেশের গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলের সাথে থাকুন, দেশ গঠনে কাজ করুন।

শ্রাবণের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে। ২০০৩ সালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র শ্রাবণ কিছুদিনের মধ্যেই ছাত্রদল কর্মী হিসেবে হল ও বিভাগের সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন।

এরপরই পরিবার থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়েন শ্রাবণ। তিনি বলেন, গত ১০ বছর আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন। আমার পরিবার ভিন্ন মতাদর্শের রাজনীতিকে বিশ্বাস করে। স্বাভাবিকভাবেই তাদের সাথে আমার আদর্শিক দূরত্ব রয়েছে। আমার পরিবার হয়তো মনে করেছে- আমার সাথে যোগাযোগ রাখলে তাদের রাজনীতিতে ক্ষতি হতে পারে। তাই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এটা শুধু আমার পরিবার না, এটা পুরো দেশের চিত্র। একদম তৃণমূল পর্যন্ত দেশকে বিভক্ত করা হয়েছে। ঘরে ঘরে কোন্দল ঢুকিয়ে দেওয়া হয়েছে।

ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আরও বলেন, আমার পরিবার যেহেতু আওয়ামী লীগ করে, তাই তাদের চরিত্রও আওয়ামী লীগের বাইরে কিছু হবে না। তারা যে আমাকে অস্বীকার করবেন, এটাই তো স্বাভাবিক। বাবা-মা’র সাথে আমি থাকতে পারিনা। তবে আদর্শিক কারণে আমি গর্বিত। সংগঠনের কারণে আমার পরিবার বিসর্জন দিতে হয়েছে। দল আমার সেই আত্মত্যাগের মূল্যায়ন করেছে।
আওয়ামী লীগপন্থী পরিবারের সন্তান হয়েও ছাত্রদলের রাজনীতির প্রতি আকৃষ্ট হওয়ার কারণ জানিয়ে শ্রবাণ বলেছেন, কলেজ জীবনে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি চলমান ছিলো তাতে ছাত্রদলের রাজনীতিতেই বেশি আকৃষ্ট হই। এই সংগঠনের নেতাকর্মীদের অত্যন্ত মেধাবী, স্মার্ট ও রুচিশীল হিসেবে মনে হয়েছে। সেখান থেকেই ছাত্রদলকে বুকে লালন করতে থাকি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হই।
এর আগে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন শ্রাবণ। সেই সময় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদল সভাপতি প্রার্থী হওয়া নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। কিন্তু ওই সম্মেলনে ভোটে হেরে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন তিনি।
এবার নতুন কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন তিনি। গত রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি করা হয়েছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাইফ মাহমুদ জুয়েলকে। জুয়েল এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ছাত্রদলের সভাপতি হওয়ার বিষয়টি পরিবারকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে শ্রাবণ বলেন, আমি মা’কে টেলিফোনে জানিয়েছি। তার মাধ্যমেই আমি আমার পরিবারকে আমার আদর্শের রাজনীতিতে আসার জন্য আহ্বান জানিয়েছি।

খুলনা ডিসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
স্টাফ রিপোর্টার।।
খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে।

সোমবার সকালে খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসাসিয়েশনের পরিচালকসহ কয়েক জনের কাছে ফোন করে টাকা চাওয়া হয়। এনিয়ে সন্দেহ হলে তারা বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনেন। তখন প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলা প্রশাসক খুলনার দাপ্তরিক মোবাইল ফোন নম্বর ০১৩২২৮৭৫৫০০ ক্লোনপূর্বক অজ্ঞাত এক বা একাধিক দুষ্কৃতিকারী অর্থ সহায়তা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে টেলিফোনিক বার্তা প্রদান করছে এবং চাহিত অর্থ নগদ/বিকাশের মাধ্যমে ০১৯৩৯০৪০৬২৪ নম্বরে পাঠাতে অনুরোধ জানাচ্ছে মর্মে বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি অর্থ সহায়তা চেয়ে জেলা প্রশাসনের বরাতে কোন এসএমএস বা টেলিফোনিক বার্তা প্রদান করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসনের যে কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এ বিষিয়ে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে। এছাড়া বিভ্রান্তি এড়াতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মনিরামপুরে গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
মনিরামপুরের মনোহরপুরে মাহাবুবুর রহমান নামে এক গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর মাহাবুবুর এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। মাহাবুবুর মনোহরপুর গ্রামের আবদুল খালেক সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, মনোহরপুর গ্রামের এক গৃহবধূ তার শিশু কন্যার জন্মনিবন্ধন সনদ পেতে মাহাবুবুরের শরণাপন্ন হন। জন্মনিবন্ধন সনদ দেওয়ার নাম করে ১৬ এপ্রিল গভীররাতে মাহাবুবুর ওই গৃহবধূর বাড়িতে যান। এ সময় ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে মাহাবুবুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশাপাশের লোকজন এসে মাহাবুবুরকে হাতেনাতে আটক করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক ইয়াকুব আলী ও রাজু আহম্মদ জানান, হাতেনাতে আটকের পর মাহাবুবুর তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে যায়।

ইউপি সদস্য আনিচুর রহমান ও সদর আলী জানান, রোববার দুপুরের দিকে এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মাহাবুবুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু জানান, এই ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্যকে পরিষদে আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, অভিযোগটি তদন্ত করতে নেহালপুর ফাড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআই আতিকুজ্জামান জানান, সোমবার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে।

পৌর মেয়রের বিরুদ্ধে জেলা পরিষদের মামলা
খুলনাঞ্চল রিপোর্ট।।
নিয়মবহিভূর্তভাবে খেয়াঘাট ইজারার বিজ্ঞপ্তি দেওয়ায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে জেলা পরিষদ। রবিবার (১৭ এপ্রিল) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বাদী হয়ে বাগেরহাট সদর সহকারী জজ আদালতে মামলাটি করেন। মামলা আমলে নিয়ে বাগেরহাট আদালতের বিচারক আতিকুর সামাদ আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ খেয়াঘাট, দড়াটানা খেয়াঘাট, সুপারিপট্টি খেয়াঘাট, ভদ্রপাড়া খেয়াঘাট ও দড়াটানা সেতুর নিচের ঘাট বাগেরহাট জেলা পরিষদের তালিকাভুক্ত সম্পত্তি। কিন্তু নিয়ম না মেনেই বাগেরহাট পৌরসভা এইসব ঘাটের ইজারা দিয়ে আসছিল। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি এক পত্রের মাধ্যমে বাগেরহাট পৌরসভাকে ইজারা কার্যক্রম থেকে বিরত থাকার জন্য চিঠি দেয় জেলা পরিষদ। কিন্তু এরপরও বেআইনিভাবে ইজারা কার্যক্রম ও ঘাটের টোল আদায় করতে থাকে পৌরসভা। পরে জেলা পরিষদের পক্ষ থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ঘাটগুলো ইজারা দেওয়ার কার্যক্রম শুরু হয় এবং সর্বোচ্চ দরদাতাদের অনুকূলে ঘাটগুলো ইজারা দেওয়া হয়।

সেই অনুযায়ী ৩০ মার্চ ইজারা গ্রহীতাদের অনুকূলে ঘাটের দখল বুঝিয়ে দেয় জেলা পরিষদ। কিন্তু বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ৫ এপ্রিল আকস্মিকভাবে ঘাটগুলো আবার ইজারা দেওয়ার জন্য স্থানীয় পত্রিকা ‘দৈনিক পূর্বাঞ্চল’ পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি দেন। যা আইন পরিপন্থি। এর ফলে সরকার তথা জেলা পরিষদ রাজস্ব হারাবে। বিবাদী অত্যন্ত ক্ষমতাসীন হওয়ায় বাদী আইনের আশ্রয় নিয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পৌরসভার বিরুদ্ধে অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞার আবেদন করা হয়।

বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বলেন, ‘জেলা পরিষদের মালিকানাধীন ঘাটগুলো ইজারা দেওয়ার পর বেআইনিভাবে পৌরসভা কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করার কারণে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। যাতে ঘাট নিয়ে ইজারাদারদের মধ্যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

জেলা পরিষদের আইনজীবী ফকির নওরেশুজ্জামান লালন বলেন, ‘আদালত আমাদের আবেদনটি আমলে নিয়েছেন। ঘাটগুলো ইজারা প্রদান কেন অবৈধ হবে না- আগামী ১০ কার্যদিবসের মধ্যে পৌরসভাকে তা জানানোর জন্য বলা হয়েছে। পৌরসভা আদালতের এই শোকজের জবাব দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্ডা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আটক ৪
স্টাফ রিপোর্টার।।
খুলনার কয়রা উপজেলার ৩ নং কয়রা গ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর (মুন্ডা) এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ একজনকে আজ্ঞতনামা আসামি করে কয়রা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। যার নং ১৭/২২। উক্ত মামলায় এজাহার নামীয় ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ২ নং কয়রা গ্রামের মোঃ আব্দুল হক সানার ছেলে ওমর সাদিক(২৬), মোঃ সলেমান সরদারের ছেলে ইমরান হোসেন(২৭), নজরুল সানার ছেলে শাহ আলম (২২), ৪নং কয়রা গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে জুবায়ের হোসেন(২৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী বলেন, গত রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ৩ নং কয়রা গ্রামে এক মুন্ডা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসেন বলেন, এই ঘটনায় কয়রা থানায় মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

কয়রায় মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার করে সেতু নির্মাণ!
স্টাফ রিপোর্টার
খুলনার কয়রা উপজেলার কাশির খালের উপর নির্মাণাধীন সেতুতে মেয়াদোত্তীর্ণ নির্মাণ সামগ্রী ও মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ঠ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জানা যায়, প্রায় ৩ বছর যাবত লোনা পানিতে তলিয়ে ছিল এসব নির্মাণ সামগ্রী। নির্মাণ কাজে ওইসব ত্রুটিপূর্ণ সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর বাঁধার মুখেও তা বন্ধ না হওয়ায় অবশেষে সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, সড়ক ও জনপদ বিভাগের (সওজ) বেতগ্রাম-কাশিরহাট সড়কের কাশিরখালের উপর সেতু নির্মাণ কাজ চলমান। ২০১৯ সালের মে মাসে কাজ শুরু হয়ে করোনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। প্রায় ৩ বছর বন্ধ থাকার পর গত ২ মার্চ সেতুটির নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। তবে ৩ বছর ধরে কাজের সাইটে ফেলে রাখা নির্মাণ সামগ্রী (রড, সিমেন্ট, পাথর, খোয়া, বালু) ঢালাইয়ের কাজে ব্যবহারের চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা নির্মাণকাজে বাঁধা দিলে তাৎক্ষণিক দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।চলমান পরিস্থিতে এর প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও সওজ কর্তৃপক্ষের কাছে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শেখ জাহাঙ্গীর কবির বলেন, যেখানে সেতু নির্মাণ চলছে তার দক্ষিণ পাশে এলাকার বড় একটি মাছের আড়ৎ রয়েছে। সেখানে প্রতিদিন মাছ আনা নেওয়ার কাজে অসংখ্য যানবাহন যাতায়াত করে থাকে। জনগুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণ কাজে শুরুতেই এমন ত্রুটি হলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এ কারণে স্থানীয়রা ঠিকদারের লোকজনকে মেয়াদোত্তীর্ণ মালামাল সরিয়ে নিতে বললে তারা উল্টো এলাকাবাসীদের মামলার ভয় দেখাচ্ছেন।

সওজ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সেতুটির নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ কাজটি পায়। প্রায় এক কোটি টাকা বরাদ্দের এ নির্মাণ কাজ ২০২১ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। কিন্তু করোনা এবং জলোচ্ছ্বাসের কারণে কাজ বন্ধ হয়ে যায়।

সরেজমিনে নির্মাণাধীন সেতু পরিদর্শনে গিয়ে দেখা যায়, দীর্ঘ দিনের ফেলে রাখা লোহার রডের গায়ে ধরা মরিচা শ্রমিকরা ঘসে ঘসে ছাড়ানোর চেষ্টা করছেন।

এসময় শ্রমিকরা জানান, সেতুর উপরে ঢালাইয়ের কাজে এ রড ব্যবহার হবে। সেখানে উপস্থিত হাফিজুর রহমান নামে এক ব্যাক্তি জানান, তিনি ঠিকাদারের কাছ থেকে ৮ লাখ টাকা চুক্তিতে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন।

সওজের উপসহকারী প্রকৌশলী আজিম কাওছার জানান, নির্ধারিত মেয়াদে প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজটি সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে কাজটি পুনরায় শুরু হয়েছে। সেখানে ত্রুটিপূর্ণ নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। সাইটের ব্যবহার অনুপযোগী মালামাল সরিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি ।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক দিলিপ কুমার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজটি পরিত্যক্ত ঘোষণা করে চুড়ান্ত বিল প্রদান করা হয়। বর্তমানে বাকি কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর থেকে নতুন করে নির্দেশনা দেওয়ায় পুনরায় বাকি কাজ শুরু হয়েছে। আর নির্মাণকাজে ত্রুটিপূর্ণ কোন মালামাল ব্যবহার না করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বাসচাপায় খুলনা নগর এসবির এসআই নিহত
স্টাফ রিপোর্টার।।
খুলনায় যাত্রীবাহী বাসচাপায় নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-পরিদর্শক (এসআই) নাসিম হোসেন (৩২) নিহত হয়েছেন। এসময় শফিকুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান এসআই নাসিম।

নিহত নাসিম হোসেন খুলনার বটিয়াঘাটার বিরাট কালবুনিয়া গ্রামের মো. আব্দুল ওয়াদুদ মোল্যার ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে (খুলনা হ ১১-৭৩৮৪) করে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে আসছিলেন খুলনা সিটিএসবির এসআই নাসিম। তিনি জাবুসা-ইলাইপুর সড়ক হয়ে খুলনা-মোংলা মহাসড়কে উঠলে মোংলা থেকে রূপসাগামী লোকাল রুটের জ্যোতি পরিবহন নামের যাত্রীবাহী বাসের (ঢাকা মোট্রো জ ১১-১৯৮০) সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক নাসিম ও আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তায় পড়ে রক্তাক্ত জখম হন।

মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গিয়ে চ্যাসিসের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় বাসটি রূপসা বাসস্ট্যান্ডে চলে আসে। খবর পেয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ির পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘাতক বাসটিকে জব্দ করে।

খুলনা সিটিএসবির পুলিশ সুপার রাশিদা বেগম বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে নিহত সদস্যের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

সাজা এড়াতে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না বাবা-ছেলের
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাবা-ছেলের নামে মোট মামলা ১২টি। এর মধ্যে সাজা হয়েছে ১০টি মামলায়। বাবার চার বছর, ছেলের তিন বছর এক মাস। কিন্তু এই সাজা থেকে বাঁচতে বাবা-ছেলে আত্মগোপনে ছিলেন ১২ বছর। অবশেষে তাদের গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা থানা পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের চুয়াডাঙ্গার আদালতে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতাররা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত করম আলী মুন্সীর ছেলে রুহুল আমিন (৬৭) ও তার ছেলে সামসুজ্জান ওরফে বাপ্পি (৩২)।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। সবগুলো মামলাই চেক প্রতারণার। এসব মামলার চারটিতে বাবার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মোট চার বছর কারাদণ্ড ও ৫৮ লাখ টাকা জরিমানা এবং ছেলের বিরুদ্ধে ছয়টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট তিন বছর এক মাস কারাদণ্ড ও ২৯ লাখ টাকা জরিমানা করেন আদালত। সাজা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিলেন।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আল্ট্রাসনোতে দুটি দেখালেও সিজারের পর পাওয়া গেলো একটি সন্তান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের মসজিদ পাড়ার রাসেল মিয়ার স্ত্রী রজনী খাতুন (২২)। গর্ভবতী হওয়ার পর কয়েকবার তিনি আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট পেয়েছেন যমজ সন্তানের। কিন্তু অস্ত্রোপচারের পর পাওয়া গেছে একটি সন্তান। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না ওই দম্পতি।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এমন ঘটনা ঘটে। খবরটি জানাজানি হলে শুরু হয় নানা সমালোচনা। যদিও টেকনিকেল সমস্যার কারণে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট ভুল আসায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

রজনীর স্বামী রাসেল মিয়া জানান, ২৮ সপ্তাহ হলে ৯ ফেব্রুয়ারি জীবননগর উপজেলা শহরের মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই আমার স্ত্রীকে। সেখানে তাকে আল্ট্রাসনোগ্রাম করেন ডা. নাজমুল হাসান। আমার স্ত্রীর গর্ভে যমজ সন্তান আছে বলে জানান চিকিৎসক। পরে ৩৪ সপ্তাহে ৩১ মার্চ তাকে আবার ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। তখনও একই রিপোর্ট দেন ডা. এফ আফরোজ। শনিবার (১৬ এপ্রিল) স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রোববার সকালে আল্ট্রাসনোগ্রাম করেন ডা. নুর জাহান রুমি। এখানেও একই রিপোর্ট দেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে সদর হাসপাতালে তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন ডা. আকলিমা খাতুন। অস্ত্রোপচারের পর একটি ছেলে সন্তান পাওয়া গেছে বলে জানান চিকিৎসক।

রাসেল মিয়ার দাবি, ডায়াগনস্টিক সেন্টারে দুইবার আল্ট্রাসনোগ্রাম করে একই রিপোর্ট দিয়েছে। অস্ত্রোপচারের আগেও একই রিপোর্ট দিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে অস্ত্রোপচারের পর কিভাবে একটি সন্তান পাওয়া গেছে বলছেন চিকিৎসক? আরেকটি সন্তান গেলো কোথায়? এ বিষয়ে আমরা পুলিশ সুপারের কাছে অভিযোগ করবো।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুর জাহান রুমি জানান, রজনী খাতুনের আল্ট্রাসনোগ্রাম করে একটি বাচ্চাই পাওয়া গেছে। কিন্তু রোগীর লোকজন দুটো বাচ্চা আছে দাবি করলে পরে আমি দুটো লিখে দিয়েছি।

সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ আকলিমা খাতুন বলেন, সিজারিয়ান অপারেশন করে একটি বাচ্চাই পাওয়া গেছে।

মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাকির আহমেদ শাহীন জানান, ভুল হয়ে গেছে। ভুলের ঊর্ধ্বে কেউ না। আমার এখানে যারা আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দিয়েছেন তারা প্যারামেডিকেল ডাক্তার।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান মুন্সী জানান, ডা. নুর জাহান নতুন যোগদান করেছেন। ছোট মানুষ ভুল করে ফেলেছে। তিনি বিষয়টি আমাকে জানিয়েছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান জানান, কোনো এমবিবিএস চিকিৎসক ছাড়া অন্য কেউ আল্ট্রাসনোগ্রাম করতে পারেন না। আর সদর হাসপাতালের রিপোর্ট কেন ভুল হলো সে বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ব্যবস্থা নেবেন। তিনি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আমরা তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।