পাইকগাছ প্রতিনিধি।।
পাইকগাছায় পৌসভার বর্জ্যের আগুন পুড়াছে বনায়ন। বিষয়টি দেখার জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। জানাগেছে, উপজেলার শিবসা নদীর চরভরাটি জায়গায় ২০১৪ সালে ৫ হেক্টর জমিতে বনায় করে উপজেলা প্রশাসন। সে বনায়নে পৌরসভার বর্জ্য ফেলা শুরু করে। কিছুদিন ধরে ওই বর্জ্যই রাতের আঁধারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ওই আগুনে বনায়নের গাছপালা পুড়ে মরে যাচ্ছে।পৌরকর্তৃপক্ষ বিষটি দেখেও না দেখার ভান করছে। অপরদিকে গাছমরে বনায়ন উজাড় হওয়া জায়গা অবৈধ দখলদাররা কৌশলে দখল করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২০১৪ সালে উপজেলার শিবসা নদীর চর একের পর এক দখল হয়ে যাচ্ছিলো। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির উদ্দীন শিববাটি থেকে মাছকাটা পর্যন্ত শিবসা নদীর চরভরাটি ৫ হেক্টর জমিতে বনায়ন করেন। এখানে গোলপাতা, গেওয়া, বান, ওড়া, কেওড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
৮বছরের ব্যবধানে গাছগুলো অনেক বড় হয়েছে। উপজেলা প্রশাসন এ বনায়নের দেখাশুনার দায়িত্ব দেন বাতিখালী বনায়ন সমিতির। এ বিষয় বাতিখালী বনায়ন সমিতির সভাপতি আজহারুল ইসলাম বলেন, শিবসা নদীর চরভরাটি জায়গা অবৈধ ভাবে দখল হয়ে যাচ্ছিল। সে কারণে আমাদের বাতিখালী সমিতির মাধ্যমে উপজেলা প্রশাসন বনায়ন করে। কিন্তু বনায়নের কিছু কিছু জায়গা গাছ কেটে চিংড়ি ঘের, বসতবাড়িসহ ব্যাবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অপরদিকে বনায়নের মধ্যে পৌরসভার বর্জ্য ফেলে বর্জ্য আগুনে পুড়িয়ে গাছপালা নষ্ট করছে।
মরাগাছ কেটে ওই স্থান দখল করে নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি। পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু বলেন, আমরা পৌরসভার বর্জ্য শিবসা নদীতে ফেলা বন্দ করেদিয়েছি। আগের যেসব ময়লা-আবর্জনা ছিল সেগুলো কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে। সে আগুনে কিছুগাছ মারা গেছে বলে স্বীকার করেছেন তিনি। তবে ঐ স্থান কাউকে দখল করতে দেবেন না বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, পৌরসভা আমাদের কাছে আবেদন করেছে ডাম্পিং স্টেশন করার জন্য। সেটি ভেবে দেখা হচ্ছে কোথায় ষ্টেশান করা যায়। তবে ময়লা-আবর্জনার আগুনে বনায়ন পুড়বে সেটি হতে দিব না এবং চরের জায়গা কেউ অবৈধভাবে দখল করলে তাদের কে আইনের আওতায় আনা হবে।
পাইকগাছায় লস্কর ইউনিয়ন চেয়ারম্যান রমজানে দরিদ্রদের চাল ডাল ও ইফতার সামগ্রী বিতরণ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বিভিন্ন ইউনিয়নে হত দরিদ্রদের রমজান উপলক্ষে চাল,ডালসহ ইফতারী সামগ্রী দিয়েছেন। রোববার রাঁতে গড়ুইখালী ইউনিয়নের কানাখালি ও উত্তর আমিরপুর ও বাসা খালির প্রায় ১শ পরিবারের রমজান মাসের এ সহতা দেন। এ সময় তিনি বলেন নিম্ন আয়ের মানুষ ও রোজাদারদের পাশে দাঁড়িয়ে একটু সহযোগীতার হাত বাড়িয়েছি মাত্র। তিনি আরো বলেন,শুধু আমার ইউনিয়নের নয় উপজেলার হতদরিদ্র মানুষের পাশে থেকে যদি সেবা করতে পারি সেটাই আমার স্বার্থকতা। এ সময় তার সাথে ছিলেন, মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান মিস্ত্রী, মোঃ রেজাউল করিম, মিজানুর রহমান, রাকিব হোসেন, সাইফুল ইসলাম, আনিছুর রহমান, মোস্তফা, দিনার হোসেন, তেজেন্দ্র মন্ডল, সালামুন হোসেন, মামুন প্রমুখ।











































