Home আঞ্চলিক রূপসায় সড়ক দুর্ঘটনায় সিটি এসবির এসআইসহ আহত ২

রূপসায় সড়ক দুর্ঘটনায় সিটি এসবির এসআইসহ আহত ২

10

রূপসা প্রতিনিধি ।।

খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় মোটর সাইকেল চালক সিটি এসবি খুলনার এসআই নাসিম ও আরোহী শফিকুল ইসলাম নিহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল আনুমানিক পৌনে ০৫ টায় রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় খুলনা সিটি এসবি’র এসআই নাসিম তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে খুলনা-হ ১১-৭৩৮৪ নম্বরের মোটর সাইকেল যোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে আসতে থাকে। সে জাবুসা-ইলাইপুর সড়ক হয়ে খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে উঠলে মোংলা থেকে রূপসা রূপসাগামী লোকাল রুটের জোতি পরিবহন নামের যাত্রীবাহী বাসের (ঢাকা মোট্রো-জ ১১-১৯৮০) সাথে সজোরে আঘাত লাগে। সাথে সাথে মোটর সাইকেল চালক নাসিম ও আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তার উপর পড়ে রক্তাক্ত জখম হয় এবং মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে চ্যাসিসের সাথে আটকে যায়। ওই অবস্থায় বাস চালক মোটর সাইকেলটি চ্যাসিসে বাধিয়ে বাস চালিয়ে রূপসা বাস স্ট্যান্ডে চলে আসে।

পরে খবর পেয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির পুলিশ বাসস্ট্যান্ড থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার এবং ঘাতক বাসটিকে জব্দ করে।