Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

68

বিএনপি নেতা বকুলের ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজানে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগ খুলনায় সুবিধাবঞ্চিত অসহায়, দুস্থ ও ভ্রাম্যমাণ পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার ১৭এপ্রিল খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত বৈকালী মোড়ে বাদ আসর খালিশপুর থানা, সরকারী হাজী মুহসিন কলেজ ও সরকারী পলিটেকনিক কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এবং তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় থানার দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ভ্রাম্যমাণ মানুষের মাঝে ধারাবাহিক ভাবে দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণের পূর্বে এক বিশেষ মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব কাজী সালমান মেহেদীর সভাপতিত্বে এবং সরকারী হাজী মুহসিন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিরাজ হোসেন মানিকের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, আজিজুল হাসান দুলু, শেখ সাদী, আহবায়ক সদস্যঃ শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, জহর মীর, মোহাম্মদ আলী বাবু, খোদাবক্স কোরাইশী কালু, মশিউর রহমান খোকন, মোঃ রফিকুল ইসলাম, শাকেরউল্লাহ তুহিন, সালাম হাওলাদার, গোলাম মোস্তফা ভুট্টো, শেখ হালিম, মিজানুর রহমান, সত্যানন্দ দত্ত, আল মামুন সরদার, সালমান সাকিব রুবেল প্রমুখ। ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, যুগ্ম আহবায়কঃ রসিউর রহমান রুবেল, সৈয়দ ইমরান, স্বপন রহমাতুল্লাহ, অমিত মল্লিক, উজ্জ্বল হোসেন সুমন, আরাফাত ইসলাম, স্বপন হাওলাদার, তরিকুল ইসলাম, মহিউদ্দিন তালিম, মোঃ সাইদ, নুরুজ্জামান সাগর, মোঃ শাকিল গাজী প্রমুখ। যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, ১নং সহ সভাপতি মেহেদী মাসুদ সেন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শেখ ফজলে বারী লিপন, শাহিনউদ্দীন, মাহমুদ হাসাব শান্ত, শেখ নুরুল ইসলাম, আরিফুর রহমান শিমুল, আলাউদ্দিন তালুকদার, মিজানুর রহমান টুলু, খায়রুজ্জামান শামীম, সামাদ বিশ্বাস, নাজমুল হোসেন বাবু, পেয়ার সুমন, খলিলুর রহমান, সুমন হাওলাদার প্রমুখ। সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু প্রমুখ। এদিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার অন্তর্গত ৫নং ওয়ার্ডের নাগরিকদের সম্মানে দৌলতপুর মিনাক্ষী ঈদগাহ ময়দানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ ইমাম হোসেনের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আঃ রহমান, আবুল কালাম জিয়া, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, আহবায়ক সদস্যঃ রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, আনসার আলী, খুলনা মহানগর জাসাস আহবায়ক ইঞ্জি নুর ইসলাম বাচ্চু, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, মতলেবুর রহমান মিতুল, অধ্যক্ষ জয়নাল আবেদীন, খবির উদ্দিন, মিজানুর রহমান, বেল্লাল হোসেন, মাজেদ হাওলাদার, সাইফুল ইসলাম, রাসেল উর জামান, হুমায়ন কবির, আঃ রাজ্জাক,শেখ মোঃ নাজিম, মাঈনুল ইসলাম, সিরাজ দেওয়ান, শেখ গোলাম নবী, শাহ আলম, হারুন প্রমুখ। যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদল নেতাঃ মোল্লা সোহেল, এম এম জসিম, হায়দার আলী লাবু, মাহাবুব মোল্লা, সামদানী মোল্লা, সোহেল, হান্নান মোড়ল, আনোয়ার, সুজন, সাগীর মোল্লা, নারায়ন চন্দ্র, মনির হোসেন, মোল্লা আশিক, আশরাফুল, আমিনুর, নয়ন, আওলাদ, মঈন, মিন্টু, সুমন, রনি, মনিরুল ইসলাম প্রমুখ। স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব আলামিন সরদার রতন, এম এম শফি, ওয়াহিদুজ্জামান রনি, বাহারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মানিক, নজরুল ইসলাম বাচ্চু, খলিলুর রহমান ,রফিকুল ইসলাম প্রমুখ। ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন লিটন, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক সদস্য মিজানুর রহমান মৃদুল, বিএল কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াসিন গাজী, রবিউল ইসলাম, সাজ্জাত হোসেন রিপ্পি, মেহেদী হাসান, এহসানুল ইসলাম শিথিল, হাসিবুর রহমান শোভন, সোহেল, সাদী ইসলাম জনি, রাকিব, হৃদয় বিশ্বাস, আরিফুল ইসলাম প্রমুখ।

শিরোমনি কেডিএ মার্কেটের ড্রেনে তৈরি হয়েছে ময়লা-আবর্জনার স্তূপ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি কেডিএ মার্কেটের ড্রেন এখন অস্তিত্ব সংকটে রয়েছে। ড্রেনে তৈরি হয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। কোথাও কোথাও বেশি পরিমাণে ময়লা জমে ড্রেনের পানির প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এদিকে, ড্রেনে ময়লা জমে সৃষ্ট দুর্গন্ধে মার্কেটের ব্যাবসায়ি ক্রেতা সহ এসব স্থানের আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। পাশাপাশি বাড়ছে মশার উপদ্রবও। এ ছাড়া বর্ষা মৌসুমে এ ড্রেন শিরোমনির জন্য যেন ‘বিষফোড়া’ হয়ে ওঠে। তখন ময়লা-আবর্জনার কারণে সহজে পানি সরতে পারে না। যার ফলে সামান্য বৃষ্টিতে মার্কেটের সামনে তৈরি হয় জলাবদ্ধতা।পরিবেশ দূষণের পাশাপাশি এসবের কারণে বেড়েছে মশার উপদ্রব। জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।বছরের পর বছর ধরে কেডিএ মার্কেটের ব্যবসায়ির এ ড্রেননিয়ে ভোগান্তি পোহালেও কেডিএ কতৃপক্ষের তেমন কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। কেডিএ মার্কেটের একাধিক ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে বলেন মার্কেটের সামনের ড্রেন দিয়ে নোংরা পানির প্রচুর দুঘর্ন্ধ বের হয় , এছাড়া অনেক জায়গাতে ছাদের পলেষ্টার ধসে পড়ছে । ঝুকিপুর্নভাবে এখানে ব্যবসা করতে হচ্ছে , এ ব্যাপারে কেডিএ উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়িরা ।

রূপসায় শেখ সোহেলের পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ
রূপসা প্রতিনিধি
রূপসায় টিএসবি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান আজ ১৭ ই এপ্রিল বিকালে টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আলী জিন্নাহ,বিনয় কৃষ্ণ হালদার, উপজেলা যুবলীগ নেতা বাদশা মিয়া,সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন,টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম,ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবীর টিংকু,টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজল,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান হেলাল,আরাফাত হোসেন সাকিব, জ্যাকি ইসলাম সজল,সাইফুল ইসলাম শাওন,শাহ মোহাম্মদ আলী,সাদ্দাম হোসেন,রেজাউল শেখ, সোহেল শেখ,হানিফ হাওলাদার,মাহবুব শেখ,সুমন শেখ,বায়জিদ হোসেন, আলামিন পাইক,তৌদিহ কাজী, সোহেল শেখ,সৈয়দ ইমাম হাসান সজল,শোভন বর্দ্ধন, রিপন সরদার,রাজু আহম্মেদ,নিপু,মুরাদ শেখ, বুলবুল, বিদ্যুৎ নন্দী,আসাদ প্রমূখ।

কলারোয়ার মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন
সোহাগ হোসেন কলারোয়া
কৃষি প্রধান দেশের কৃষি ও কৃষক দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিরাট ভুমিকা রাখে। কৃষক চাষ করে নিজে সমৃদ্ধি অর্জন করে অপর দিকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলে তাই তো কবি তার কবিতার ভাষায় লিখেছেন- সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। স্বপ্ন ও সাধনা দিয়ে কৃষক জমিতে ফসল আবাদ করে নিজের চাহিদা মিটিয়ে অবশিষ্ট অংশ বাজারে বিক্রিকরে অর্থাভাব কাটিয়ে ওঠে।
চলতি মৌসুমের ইরি-বোরো ধান আবাদে কৃষকের নানা প্রতিকুল পরিস্থিতির মধ্যো দিয়ে নিজের সন্তানের মত লালন পালন করে বড় করেছেন ইরি ধান। কিছু দিন আগে ধানের ব্লাষ্ট রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছিলো সারা মাঠে, ব্লাষ্ট প্রতিরোধে সফল হয়ে কৃষক তার জমির ধান হাস্যউজ্বল মাঠে পরিনত করেছে। কৃষকের স্বপ্ন বাস্তবে পরিনতি পেতে সময়ের অপেক্ষা মাত্র। তবে ঝড়, বৃষ্টির কারণে চলতি মৌসের ধানের ক্ষতির আশংখ্যা করছেন কৃষকেরা। সকল প্রতিকুলতা কাটিয়ে সঠিক সময়ে ধান ঘরে তুলতে পারলে বিঘা প্রতি ২০/২২ মন কাটা প্রতি পাবেন বলে আশা করছেন কৃষকেরা।
এবছর ধানের বাম্পার ফলনের সম্ভবনা করছেন কৃষকেরা। ফলন ভালো, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করা গেলে ধান ও বিচালিতে পুশিয়ে নিতে পারবেন বলে আশা করছেন তারা।
কলারোয়ার মাঠ ঘুরে দেখা গেছে, দক্ষিনা বাতাসে দোল খাচ্ছে সদ্য ধান গাছে বেরোনো ধানের শিষ, কৃষকের সাধনার ফসল। সৌন্দর্যের সমাহার দেখে যে কারও হৃদয় আনন্দে ভরে উঠবে। যে দিকে দুচোখ যায় সবুজ ধানের ক্ষেত বাতাসে দোল খাচ্ছে।
জয়নগরের কৃষক শুভঙ্কর মন্ডল জানিয়েছেন, এ বছর তিনি ৩ বিঘা জমিতে ইরি ধানের আবাদ করছেন আবহওয়া অনুকুলে থাকলে সঠিক সময়ে ধান ঘরে তুলতে পারলে চাহিদা মিটিয়ে বিক্রি করতে পারবেন। তিনি আরও জানিয়েছেন প্রতি বিঘা জমিতে ধান চাষ করতে খরচ হয় ১০/১৫ হাজার টাকার মত আর বিঘা প্রতি ভালো ফলন হলে ২০/২২ মন যার বাজার মুল্য ২৫/৩০ হাজার টাকার মত।
জয়নগরের অপর এক কৃষক স্বরজিত দাস জানিয়েছেন, তিনি ১০ বিঘা জমিতে ইরি ধানের আবাদ করেছেন, ফলনও ভালো। আবহওয়া অনুকুলে থাকলে সঠিক সময়ে ধান ঘরে তুলতে পারলে মোটা অংকের টাকা প্রাপ্তির সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।
কলারোয়ার কৃষি অফিসার রফিকুল ইসলাম, জানিয়েছেন- চলতি মৌসুমের ইরি ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে, ব্লাষ্ট রোগটি খুব একটা ক্ষতি করতে পারেনি ধানের যার কারণে ভালো ফলনের সম্ভবনা রয়েছে। গত বছরের তুলনায় লক্ষমাত্রা ছাড়াতে পারে বলে ধারনা করছেন তিনি আরও জানিয়েছেন এ বছর কলারোয়ায় ইরি-বোরো ধান ১২ হাজার ৫ শত হেক্টর জমিতে চাষের জন্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

বটিয়াঘাটায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল দুপুর ২টায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন এর সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারমানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল,কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ প্রীতিলতা দাস, সমাজসেবা কর্মকর্তা অমিত সমাদ্দার,যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার,সমবায় কর্মকর্তা মোল্লা মোঃমোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বি এম আশিক বিন আজাদ,প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষক গোবিন্দ লাল গোলদার,উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রূনা আক্তার সুমি,পরিসংখ্যান অধিদপ্তরের নাদিরা পারভীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ছবি রানী সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শারমিন আক্তার, নির্বাহী কর্মকর্তার সিও এস এম মনিরুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের মোঃ কামাল হোসেন, সাংবাদিক পরাগ রায়,উপজেলা আলীগ নেতা রাজকুমার রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অধ্যাপক মনোরন্জন মন্ডল ও সম্পাদক গোবিন্দ মল্লিক, উত্তরণের সেন্টার ম্যানেজার মোঃ মোকলেছুর রহমান কামাল প্রমুখ।

নগরীতে গ্রীল কেটে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি # ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
স্টাফ রিপোর্টার :
নগরীতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্টিলের আলমারি ও ড্রর ভেঙ্গে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। শনিবার রাতে নগরীর ৫/২, ইউসুফ রোড, বড় মির্জাপুরস্থ (অণির্বান পত্রিকা সংলগ্ন গলি) নূরুল হকের বাড়ির দ্বিতীয় তলায় প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার নিয়াজুল করিম রাজিবের বাসায় চুরির এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও ভূক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, নিয়াজুল করিম রাজিবের স্ত্রী আফরোজা সুলতানা শম্পা বাচ্চাদের নিয়ে কোচিংয়ে যাওয়ার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ও ভিতরের ড্রর ভেঙ্গে নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং কানের দুল, হাতের বালা, গলার চেইনসহ ১৫ লাখ ৭ হাজার টাকা মূল্যের প্রায় ২০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরির মোট পরিমান ১৭ লাখ ২৭ হাজার টাকা। গৃহবধূ শম্পা তার দুই শিশু কন্যাকে নিয়ে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ঘরে ঢুকে দেখতে পায় স্টিলের আলমারি ও ভিতরের ড্র’র ভাঙ্গা এবং উল্লিখিত টাকা ও স্বর্ণালংকার নেই। এ সময় বাড়ির দক্ষিণ পাশের দ্বিতীয় তলার বারান্দার গ্রীল কাটা। এ বিষয়ে তাৎক্ষনিক থানায় খবর দিলে সদর থানার এসআই আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করে চুরির সত্যতা পান।
এ ঘটনায় গৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহবধূ আফরোজা সুলতানা শম্পার মামা সাংবাদিক জামাল হোসেন বাদি হয়ে থানায় এজাহার দাখিল করেছেন।

রূপসা ঘাট পারাপারের অভাগা যাত্রীদের দূর্ভোগ আর কত?
রূপসা প্রতিনিধি ঃ
এক সময়ের ঐতিহ্যবাহী ও খুবই জনসমাগমের কেন্দ্রবিন্দু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ পূর্ব দক্ষিণান্ঞ্চল যেমন বাগেরহাট, পিরোজপুর, মোড়লগঞ্জ, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, ভোলা, গোপালগঞ্জ, চিতলমারী, মঠবাড়িয়া, যাএাপুর, ফকিরহাট, ফরিদপুর, ভাংগা, শরীয়তপুর, মাদারীপুর সহ প্রায় ১৬ টি জেলার যাতায়াতের একমাত্র ঘাট ছিল রূপসা ফেরীঘাট।২০০৫ সালের ৫ ই মে খান জাহান আলী সেতু(রূপসা সেতু)টি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। সেতু উন্মুক্ত হবার আগে রূপসা ঘাটে গাড়ী পারাপারের জন্য ৬ টা ফেরি চলাচল করতো।বাস,ট্রাক,লরি,মাইক্রো বাস,প্রাইভেট কারসহ বিভিন্ন যানবহন ও সাধারণ পারা পারের যাত্রীর সংখ্যা ছিল প্রায় মোট ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার মানুষ।রাত দিন ২৪ ঘন্টা গাড়ী ও মানুষ পারাপার হতো।
সময়ের সাথে সাথে জনসমাগম স্থানটি বিরাগত লোকজনের আনাগোনা কম হওয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।বর্তমান দৈনিক প্রায় ২২ হাজার থেকে ২৬ হাজার যাত্রী যাতায়াত করে।
বর্তমান সময়ে পারাপারে সাধারণ মানুষেরা অনেক ভোগান্তির শিকার হতে হয়।সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে চলাফেরা ঝুঁকিপূর্ণ। ঘাটের পল্টন থেকে গ্যাংওয়ে চলাচলের জায়গাটি ভংগুর, ভগ্নদশায় পরিণত হয়েছে। অন্যদিকে সারিবদ্ধ ভাবে বসে থাকে ভিক্ষুকেরা যে যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।জনসাধারণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক গ্যাংওয়ে ও পল্টনের দ্রুত সংস্কারণ ও পাশে বসে থাকা ভিক্ষুকদের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে অন্যএ বসবার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত ২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ফাকা গুলির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এতে হাসিবুল ইসলাম শাওন ও ফরিদ গাজী নামের দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে হাসিবুল ইসলাম শাওনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদ গাজীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, তেলিগাতী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ খান ও প্রতিবেশী ফরিদ গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরের আগ মুহুর্তে ফরিদ গাজীর পক্ষের লোকজন হামিদ খানের ছেলে শাওনকে গালাগালি করে। এসময় সে প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তার লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে ফরিদ গাজ়ীকে মারতে থাকেন। সেসময় বন্দুক কেড়ে নিতে গেলে তিনি ভয় দেখাতে ফাকা গুলি করেন। পরবর্তীতে পুলিশ এসে আব্দুল হামিদ খানের বন্দুক হেফাজতে নিয়েছে। মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মধ্যে মারামারি হয়। আব্দুল হামিদ খান তার লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে ফাকাগুলি ছোড়েন। আব্দুল হামিদ খানের বন্ধুক আমরা হেফাজতে নিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুজিবনগর দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট জেলা রেজিষ্ট্রার মনিরুল ইসলাম, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফা খানম, বাগেরহাট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, দেশকে ভাল বাসতে হলে দেশের অতীত ইতিহাস জানতে হবে। ১৭ এপ্রিল, ১৯৭১ সালের এই দিনে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ সরকারের প্রধান ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে মেহেরপুর জেলা) যে জায়গাটিতে শপথ গ্রহণ করা হয়, তার পূর্বনাম ছিল বৈদ্যনাথতলা। শপথ অনুষ্ঠানের দিন থেকে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। এসব ইতিহাস জানতে হবে আমাদের। যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের কথা ভুলে গেলে চলবে না। তাই সবাইকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার জন্য পড়াশুনা করার আহবান জানান বক্তারা।

বাগেরহাটে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কা, আহত চার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচলাক (ডিডিএলজি) মো. গিয়াস উদ্দিনসহ চারজন আহত হয়েছেন। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার সাধের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুজিত কুমার দাস বলেন, খুলনাগামী দ্রুতগতির একটি কালো রঙের প্রাইভেটকার সাধের বটতলা নামক স্থানে গাছের সাথে ধাক্কা দেয়। মুহুর্তে গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। সাথে সাথে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে দুর্ঘটায় কবলিত গাড়ির চালক বলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিন স্যার, তার ছেলেসহ মোট চার জন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে সাদের বটতলা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মো. গিয়াস উদ্দিনসহ গুরুতর আহত হন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, সড়ক দূর্ঘটনায় আহত মো. গিয়াস উদ্দিন নামের একজন সরকারি কর্মকর্তাসহ চারজন হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে মো. গিয়াস উদ্দিনের নাক দিয়ে প্রচুর রক্ত ঝড়ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, একটি সড়ক দূর্ঘটনার খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচলাক (ডিডিএলজি) মো. গিয়াস উদ্দিনসহ চারজন আহত হয়েছেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফকিরহাটে বালিশচাপা দেওয়া নারীর মরদেহ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় ফরিদা বেগম নামের (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে গামছা বাঁধা ও বালিশ চাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। রবিবার সকালে ওই নারীর ঘরে তালা দেয়া দেখে স্থানীয়রা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে খাটের উপর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে তাৎক্ষনিক ভাবে তা জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানান, ওই নারীকে শুক্রবার রাতে সর্বশেষ দেখা গেছে। এরপর তাঁকে আর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে গেছে। তিনি বাড়ীতে একা বসবাস করতেন। নিহত ফরিদা বেগম উক্ত গ্রামের মৃত সরদার রবিউল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বা হত্যার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও তিনি জানান।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় পরিচালকসহ চারজন আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে স্থানীয় সরকার বিভাগের খুলনা’র পরিচলাক মো. গিয়াস উদ্দিন ও চালকসহ চারজন গুরুত্বর আহত হয়েছেন। খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের সাধের সধুর-বটতলার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী দ্রুতগতিতে একটি কালো রঙের প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা দেয়। মুহুর্তে গাড়িটি দুমড়ে মুসড়ে উল্টে যায়। স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় কবলিত গাড়ি চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, মাওয়া থেকে তিনি খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিন, তার ছেলেসহ মোট চারজন খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ জানান, মো. গিয়াস উদ্দিনের নাক থেকে রক্ত ঝড়ায় সিটিস্ক্যান ও উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।

ফকিরহাটে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রসাশনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। আলোচনা সভায় আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. মহিবুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা রানী সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন ও মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

বাগেরহাটে রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভায় অভিমত
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট সদর উপজেলার বেমর্তা ও গোটাপাড়া ইউনিয়নের উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সাথে লিয়াজোঁ সভায় বক্তারা বলেন করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে তৃনমূল জনগনের কল্যানের জন্য যেসকল উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে তা সকলের কাছে প্রশংসিত। তাই বর্তমানে সামাজীক সুরক্ষার মাধ্যমে তৃনমূল জনগনকে সাবলম্বী করার যে উদ্দ্যোগ সরকার গ্রহন করেছে তা ব্যাপকভাবে প্রচার করতে হবে। নাগরিক ও জনপ্রতিনিধিদের স্বস্ব অবস্থানে থেকে অবদান পালন করতে হবে। তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত কল্যাণে সামাজিক সুরক্ষা কর্মসূচী ভীষণ গুরুত্বপূর্ণ। তৃণমূলের অধিকাংশ বিপদাপন্ন মানুষ রাষ্ট্রের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় থাকলেও এ বিষয়ে যথাযথ প্রচারণা নেই। ফলে অধিকাংশ মানুষ সরকারের এ কর্মসূচী সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। সমন্বিতভাবে এই কর্মসূচী বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা গেলে আরো বেশী সংখ্যক নাগরিক এই সুবিধার সুফল পেতে পারেন।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের পক্ষ থেকে আজ রোববার বাগেরহাট জেলার সদর উপজেলার ধানসিঁড়ি প্রশিক্ষণ কেন্দ্রে এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেমর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ শমশের আলী, গোটাপাড়া ইউপি সচীব মোঃ সিরাজ শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান রাসেল।

সাতক্ষীরায় এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় নিখোঁজের চার দিন পর রৌফন নেছা (৭০) নামে এক বৃদ্ধ নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার শুকদেবপুর গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে মাটি চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রৌফন নেছা ওই গ্রামের সিদ্দুকুর রহমানের স্ত্রী।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত কুমার জানান, শুকদেবপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী বৃদ্ধা রৌফন নেছা গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার রাতে তার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি স্থানের মাটি কিছুটা আলগা দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। রোববার সকালে পুলিশ সেখানে গিয়ে মাটি খুড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যার পর বস্তায় ভরে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, পুলিশ ইতিমধ্যে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

রামপালে জমির বিরোধে মারপিটে আহত ১৫: উভয়ের পাল্টা পাল্টি অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের তিন জন নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে খুলনা হাসপাতালে নেওয়া হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের আহতরা জানান, উপজেলার ইসলামাবাদ গ্রামে রবিবার বেলা ১২ টায় ভিটেবাড়ী নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হলেন রুবেল মোল্লা (২৯), আব্দুল্লাহ ফকির (২৩), রহমত আলী (১৯), মোতালেব ফকির (৫০), আয়শা বেগম (৪৫), নূরজাহান বেগম (৩৮), ও শায়লা বেগম (৩৫)। অন্য পক্ষের ফকির আবু জাফর (৫০), সাইফুল ফকির (২৫), ইমরান ফকির (৩০), মাহাবুব (২২), রবিউল (৩৫), জাহিরুল, শাহাদাৎ ফকির (৫৫) ও সেকেন্দার ফকির (৫৫)। এ সময় উভয়ে দেশীয় লাঠি, রড নিয়ে হামলা চালায় বলে উভয়ে দাবী করেন। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যে চিকিৎসক জানান, ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ২ জনের অবস্থা একটু গুরুতর হওয়ায় তাদের খুলনা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আহত ফকির আবু জাফরের মুঠোফোনে কথা হলে তিনি দাবী করেন মোতালেবরা আমাদের জায়গা ছেড়ে না দিয়ে উল্টো আমাদের উপর হামলা করেছে। আমায় কেনা জমি তারা দখলে রেখেছে। মোতালেব জানান, জায়গা আমাদের। তারা অহেতুক তারা দখলে নিতে চায় এবং আত্ম সমার্পনকৃত বনদস্যু মুনসুরকে কে সাথে নিয়ে হামলা করে। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজ খবর রাখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
তথ্য বিবরনী
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও মেহেরপুরের মুজিবনগরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন। পরে মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই পুলিশ, বিজিবি, আনসার, মুক্তিযোদ্ধা, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডসহ স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে গার্ড অব অনার এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এরপর মুজিবনগরে স্থাপিত শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যারা মুজিবনগর সরকারকে মানেনা তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, জামায়াত-বিএনপির নেতারা মুজিবনগর সরকারকে মানেনা। জিয়াউর রহমান, মুশতাক মিলে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে চেয়েছিলো। তারা আবার বাংলাদেশকে দেউলিয়া করতে চায়।
সম্মানিত অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধীরা একসময় দেশকে ধ্বংশের দিকে ঠেলে দিয়েছিলো। তারা বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যার্থ রাষ্ট্রে পরিণত করেছিলো। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতাকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা কখনই ১৭ এপ্রিল পালন করেনা। অথচ তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবি করে। তারা ইতিহাসকে বিকৃত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেনসহ কেন্দ্রীয়, স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীরা অংশ নেন।

বিএনপি নেতা বকুলের শোক
খবর বিজ্ঞপ্তি
১২নং ওয়ার্ড মহিলা দলের সহ সভাপতি হাসিনা আজাদ বুলির মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শোক।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল, খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১২নং ওয়ার্ডের সহ সভাপতি হাসিনা আজাদ বুলি (৪৫) আকষ্মিক এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭এপ্রিল রবিবার ভোর আনুমানিক ৪ঃ৩০টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমার নামাজে জানাজা বাদ আসর খালিশপুর তিন তলা হাউজিং মাঠে অনুষ্ঠিত হয়।
১২নং ওয়ার্ড মহিলা দলের সহ সভাপতি হাসিনা আজাদ বুলির এহেন আকষ্মিক মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

দেবহাটায় ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উদযাপন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উদযাপন উপলক্ষে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল ১০-৩০ মিনিটে, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইয়াছিন আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ ।

ডুমুরিয়ায় অপরাজিতা নারীদের সাথে বিশেষজ্ঞদের মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সং¯’া রূপান্তরের অপরাজিতা প্রকলপের আয়োজনে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে অপরাজিতা নারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। স্বাগত বক্তব্য দেন অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ। উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল এর পরিচালনায় বিষয় ভিত্তিক সুপারিশ মালা উপ¯’াপন করেন অপরাজিতা পার্বতী ফৌজদার, লতিকা মন্ডল, সুষ্মিতা গাইন, অনুপমা সরকার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা মিসেস নিসা, সাংস্কৃতিক কর্মী অন্তিম কুমার বিশ্বাস, আইনজীবি এফ এম মোস্তাফা, উন্নয়ন কর্মী শিখা রানী, সাংবাদিক মাহাবুবুর রহমান ও রফিকুল ইসলাম।

ডুমুরিয়ায় প্রতিপক্ষ স্বামী-স্ত্রীর হামলায় মা-ছেলে জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিপক্ষ স্বামী-স্ত্রীর হামলায় মা-ছেলে গুরুতর জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার সকালে উপজেলা খর্ণিয়া গাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতর পরিবার সূত্রে জানা যায়, খর্ণিয়া এলাকার কাশেম গাজীর ছেলে রুহুল আমিন গাজীর সাথে প্রতিবেশী আমজাদ সরদার ও স্ত্রী মুক্তা বেগম দম্পতির সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে ওই দম্পতি দা, লাঠিসোটা নিয়ে রুহুল আমিনের স্ত্রী জাহানারা বেগমের উপর হামলা চালায়। এতে মাথা কেটে রক্তাক্ত জখম হয়ে ডাকচিৎকার করতে থাকলে তার ছেলে জুয়েল গাজী ঠেকানোর জন্য ঘটনা¯’লে পৌঁছায়। এরপর তার উপরও হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরদিকে প্রতিপক্ষ দম্পতি আমজাদ-মুক্তা পাল্টা হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেন। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া জানান, এ ঘটনায় রুহুল আমিন বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

অভয়নগরের মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি ঢাকা থেকে আটক
স্টাফ রিপোর্টার
অভয়নগরের মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ (৩০) কে ঢাকার আশুলিয়া থেকে আটক করা হয়েছে। সে অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের ইঞ্জিল সরদারের ছেলে। অভয়নগর থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ আশুলিয়া থানা এলাকাতে আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে অভয়নগর ও আশুলিয়া থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভয়নগর থানাধীন ভাটপাড়া তদন্ত কেন্দ্রের এসআই অভিজিৎ সিংহ রায় সংগীয় ফোর্স নিয়ে গত শনিবার দিবাগত রাত ১ টার সময় উক্ত স্থানে অভিযান চালিয়ে মৃত্যু দন্ডিপ্রাপ্ত আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করি। যাহার মামলা নং নাঃশি- ২১১/২০০৮।
আসামী গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

ঈদ ও রমজান উপলক্ষ্যে সরকারের নিকট যাত্রা শিল্পীদের সাহায্য কামনা
খবর বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে অসচ্ছল এবং অসুস্থ যাত্রা শিল্পী কলাকুশলীদেরকে খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র প্রদানের জন্য সরকারের নিকট অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ যাত্রা শিল্পী সমন্বয় পরিষদ। যাত্রাশিল্পী সমন্বয় পরিষদ এর আহবায়ক মোঃ কবীর খান ও সদস্য সচিব স. ম. গোলাম মোস্তফা এক যুক্ত বিবৃতিতে বলেন, নানা সংকট এবং করোনা মহামারির কারণে অধিকাংশ যাত্রা শিল্পী কলাকুশলীরা এখন মানবেতর জীবন যাপন করছে। এই দুঃসময়ে আমরা সদাশয় সরকারের নিকট সাহায্য সহযোগিতা চাই।

কমিটি গঠনে দুর্নীতি-অনিয়মের সংবাদ প্রকাশের পর মাদ্রাসা সুপারের দৌড়ঝাঁপ
মোঃ তাহের আলী, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নখখালী দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনে দুর্নীতি-অনিয়মের খবর প্রকাশের পর মাদ্রাসা সুপার বাকি বিল্লাহ’র দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গত ১২ এপ্রিল দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় মাদ্রাসা সুপারের কমিটি গঠনে দুর্নীতি-অনিয়মের অভিযোগের সংবাদটি প্রকাশ পায়। এরপর থেকেই নখখালী দাখিল মাদ্রাসার সুপার বাকি বিল্লাহ’র ঘুম নেই। প্রিন্ট পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ তিনি দিয়েছেন একটি অনিবন্ধিত ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টালে। এছাড়াও বিভিন্ন মহলে ছুটাছুটি করছেন বলেও জানা গেছে। স্কুলে পড়া এক শিক্ষার্থীর পিতাকে নিজের মাদ্রাসার অভিভাবক সদস্য বানানোর অভিযোগ রয়েছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। যে শিক্ষার্থী’র পিতাকে তিনি অভিভাবক সদস্য বানিয়েছেন সেই শিক্ষার্থী নিজ মুখে স্বীকার করেছেন সে মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা করে। মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই ছাত্রীকে নিজেদের স্কুলের বলে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে স্কুল থেকে একটি প্রত্যায়ন পত্র ও সাংবাদিকদের দিয়েছেন প্রধান শিক্ষক। অন্যদিকে মাদ্রাসা সুপার বাকি বিল্লাহ দাবি করছেন স্কুলে নয় ওই ছাত্রী তাদের মাদ্রাসায় পড়েন। এলাকাবাসী জানিয়েছেন, মাদ্রাসায় আগামীতে নিয়োগ থাকায় অযোগ্য ব্যাক্তিকে নিয়োগ দেওয়ার ইচ্ছায় সুপার তার আত্বীয়-স্বজন দিয়ে কমিটি গঠন করেছেন। সভাপতি, বিদ্যুৎসাহী থেকে শুরু অধিকাংশ অভিভাবক সদস্যও সুপারের আত্বীয়। এছাড়াও সুপারের শ্যালকের স্ত্রী খাদিজা থাকেন নড়াইল পৌর শহরে তার মেয়েকেও মাদ্রাসায় ভর্তি দেখিয়ে তাকে অভিভাবক সদস্য বানিয়েছেন। খাদিজার ছোট মেয়েকে তৃতীয় শ্রেনীতে ভর্তি দেখানো হচ্ছে। নড়াইল পৌর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে নখখালী মাদ্রাসায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী কিভাবে ক্লাসে উপস্থিত হয় সে প্রশ্ন কিন্ত থেকেই যায়।

মহেশপুরে রাতের আঁধারে কপোতাক্ষের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর জব্দ
মহেমপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, রবিবার গভীর রাতে মহেশপুর শহরের কোল ঘেষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটি খননের কাজ চলমান রয়েছে। খননকৃত মাটি দু’পারে জমা করা হচ্ছে। ওই মাটি একটি সিন্ডিকেট রাতের আঁধারে গোয়ালহুদা গ্রামের আজব ব্রীক্রে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় যোগিহুদা গ্রামের রাস্তার পাশে সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়ার টিনের ঘর ক্ষতি সাধন হয়। এ সময় ভুক্তভোগী পরিবার মহেশপুর থানায় ফোন দিলে পুলিশ গাড়িগুলি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যোগিহুদা গ্রামের পক্ষ থেকে এলাকাবাসী অভিযোগ দিলে গাড়িগুলি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় একটি চক্র নদীর পাড় থেকে ট্রাকে করে মাটি বোঝাই করে ভাটায় বিক্রি করছে। এলাকাবাসী এ বিষয়ে সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছে।
মহেশপুর মুজিবনগর দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা পরিষধ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা হাসান আলী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, থানার ওসি সেলিম মিয়া, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,টি,এম খায়রুল আনাম প্রমুখ।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের যেন প্রসার না ঘটে। তিনি বলেন, খুলনায় উৎপাদিত তরমুজ পরিবহনে সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। তিনি সরকারি উন্নয়ন কাজে সমন্বিত উদ্যোগ এবং পাইকগাছায় ডাকবাংলো ও যুবভবন নির্মাণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এসময় শিবসা, বোয়ালিয়া ও চাঁদখালী সেতুর জন্য সংসদ সদস্য নতুন নাম প্রস্তাব করেন। সভায় উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ তথ্যবিবরণী ও ফিচারের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরতে বিভিন্ন বিভাগের সহযোগিতা কামনা করেন। নগরীতে শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি ও ফুটপাথ দখলের বিষয়ে সভায় দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, সাসটেইনেবল কোস্টাল ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকা ব্যয়ে জেলায় ৯টি খাল খননের কাজ চলমান রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান সেচ সুবিধা নিশ্চিতকরণে এসব খাল খননে জনপ্রতিনিধি এবং কৃষকদের সম্পৃক্ত করার অনুরোধ জানান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, মোবাইলকোর্টের মাধ্যমে বিগত মার্চ মাসে জেলায় ৩৫টি অভিযান পরিচালনা করে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনায় রোজার মাসে প্রায় দুই লাখ মানুষের মাঝে সরকারি প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে তেল, ডাল, চিনি, ছোলা বিক্রির ব্যবস্থা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এটি কার্যকর ভূমিকা রেখেছে। তিনি জেলার চাষিদের উৎপাদিত তরমুজ পরিবহনের সুবিধার্থে দাকোপ-লাউডোব ফেরি চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলেন। আশ্রয়ণ প্রকল্পগুলোতে পানি সরবরাহের ক্ষেত্রে নলকূপের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণে প্রকল্প প্রস্তাব প্রণয়নে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মোংলায় টর্চার সেলের মুলহোতা গ্রেফতার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় টর্চার সেলে দুই ভাইকে নির্যাতনের ঘটনায় মুল হোতা মেম্বরপুত্র জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ৭ টায় উপজেলার কানাইনগরের জোড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চাঁদপাই ইউয়িনের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর সুলতান হাওলাদেরের ছেলে। এর আগে শনিবার ওই মেম্বরের টর্চার সেলে বিনোদ সরকার ও বিপ্লব সরকার নামে দুই ভাইকে বিবস্ত্র করে দিনভর দফায় দফায় হত্যার উদ্দেশ্যে নির্যাতন করার অভিযোগে মেম্বর সুলতান ও তার ছেলে জাকিরসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ হাদীউজ্জামান খাঁন বলেন, নির্যাতনের শিকার বিনোদ ও বিপ্লবের ভাই কুমুদ সরকার শনিবার রাতে থানায় মামলাটি দায়ের করেছেন। গ্রেফতাকৃত জাকিরের নামে মোংলা থানায় নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগের আরো ৬টি মামলা রয়েছে। রবিবার সকালে গ্রেফতারের আগে গত ২১ মার্চ জাতীয় জুরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কানাইনগরের খ্রীষ্টান পাড়া থেকে এক যুবতীর ঘর থেকে মদ্যপ অবস্থায় জাকিরকে আটক করে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সুলতান মেম্বরের পুত্র জাকির একজন চিহ্নিত অপরাধী। তার নামে নানা অপরাধমূলক অভিযোগ রয়েছে। সর্বশেষ শনিবার সংখ্যালঘু দুই ভাইকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতাও সে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই ভাইকে তুলে নিয়ে হত্যা চেষ্টার ঘটনায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর সুলতান হাওলাদার, তার ছেলে জাকির হাওলাদার ও কালাম হাওলাদারসহ ১৪ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় এজাহারভূক্ত বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মামলার বাদী উত্তর কাইনমারী গ্রামের কুমুদ সরকার বলেন, অর্ডার দেওয়া ফার্নিচার সরবরাহ দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে আমার দুই ভাই বিনোদ সরকার ও বিপ্লব সরকারকে শনিবার শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে তুলে নেয় মেম্বর সুলতান ও তার ছেলেরা। পরে সিঙ্গাপুর মার্কেটে তাদের টর্চার সেলে বিবস্ত্র করে তার ভাইদের দফায় দফায় নির্যাতন চালানো হয়। স্থানীয়দের সহযোগীতায় পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার ঘটনার রাতেই তাদের নামে মামলা করেন নির্যাতিতদের ভাই কুমুদ সরকার। রবিবার সকালে মামলায় গ্রেফতার মুলহোতা জাকিরকে রবিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, দুই ভাইকে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী মেম্বর সুলতান হাওলাদারের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। মামলার চুড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরই তার বিরুদ্ধে (ইউপি সদস্য পদ) বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে কৃষক লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
কৃষক বাঁচাও, দেশ বাাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কৃষক লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়নের মিয়াকুন্ডু মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে ফুরসন্ধি ইউনিয়ন কৃষক লীগ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শফিউদ্দিন আহমেদ মিন্টু। এসময় ফুরসন্ধি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকুল বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. এস উজ্জল, ফুরসন্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান রাজা, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতা। ত্রি-বার্ষিক সম্মেলনে আলোচনা সভা শেষে ফুরসন্ধি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকুল বিশ্বাস এবং শাহিনুর হোসেন মুন্সিকে সাধারণ সম্পাদক পদে নতুন করে কমিটি ঘোষনা করে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের সাথে ধস্তাধস্তি করে প্রাণে বেঁচে এলেন আবু সালেহ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের কামড় ও থাবা খেয়েও প্রাণে বেঁচে গেছেন জেলে আবু সালেহ আকন (৪৫)। বাঘের আক্রমনে শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সালেহ। এদিকে বাঘের আক্রমনের মুখ থেকে জীবন নিয়ে ফিরে আসা ওই জেলেকে দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড়ে অনেকটা বেকায়দায় পড়েছেন কর্তৃপক্ষ। বাঘের আক্রমনের শিকার জেলে আবু সালেহ আকন ও প্রত্যক্ষদর্শী সঙ্গী মোঃ হানিফ জানান, রবিবার সকাল ৭টার দিকে মোংলার সুন্দরবন ইউনিয়নের দক্ষিণ বাজিকরখন্ড গ্রামের জেলে আবু সালেহ আকন ও মোঃ হানিফ সুন্দরবনের জিউধরা এলাকার শুয়ারমারা খালে চরপাটা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ আক্রমণ করে সালেহের উপর। পিছন থেকে বাঘটি সাহলের ডান হাতে একটি কামড় ও বাম হাতে, বাম ঘাড়ে ও পিঠে ৬টি থাবা দিয়ে এবং আচড়ে জখম করে। বাঘের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সালেহ খালে লাফিয়ে পড়ে ডাক চিৎকার শুরু করলে বাঘটি সেখান থেকে বনের গহীনে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে দূরে থাকা সালেহের সঙ্গী হানিফ ও সালেহের চাচাতো ভাই আসাদুল সরদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল হোসেন স্বর্ণ বলেন, সালেহের শরীরের বিভিন্ন জায়গায় ৭টি কামড়, থাবা ও আঁচড়ের ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে স্থানীয় ইউপি মেম্বর (সংরক্ষিত) মাসুমা বেগম বলেন, সালেহ একজন পেশাদার জেলে, তার বাবাও জেলে ছিলেন। বনবিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে গেলে বাঘের আক্রমনের শিকার হন সালেহ। সালেহ খুব সাহসী হওয়ায় বাঘের সাথে ধস্তাধস্তি করে প্রাণে বেঁচে এসেছেন।

খানজাহান আলী থানা এলাকার মার্কেট বিপণিবিতানে জমে উঠেছে ঈদের কেনাকাটা
ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা
খানজাহান আলী থানা এলাকার মার্কেট বিপণিবিতান গুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ভিড় বাড়ছে বিপণিবিতানগুলোতে।বেচা-বিক্রি ভালো হওয়ায় দোকানিরা দিনরাত খোলা রাখছেন দোকানগুলো।দোকানিরা জানিয়েছেন, দুই বছর পর এবার ঈদ আনন্দে মেতে উঠবে। এবার নিত্যনতুন পাঞ্জাবির পাশাপাশি মেয়েদের বিভিন্ন দেশি-বিদেশি শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন ডিজাইনের কামিজ ক্রেতাদের আকর্ষণের মূল তালিকায় রয়েছে।শিরোমনি কেডিএ মার্কেটের আরাফাত ক্লথ স্টোরের প্রোপাইটার মোঃ রবিউল বলেন, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দটাকে ভাগাভাগি করতে বিভিন্ন বিপণিবিতানগুলোতে ভিড় করতে শুরু করেছে ক্রেতারা। ঈদে বেশি আনন্দ করে ছোট সোনামনিরা, তাদের পছন্দের কথা মাথায় রেখে বাহারি সব পণ্য নিয়ে বসেছে দোকানিরা। তাদের বেচা বিক্রি এবার ভালো হচ্ছে। তিনি আরও বলেন, গত দুই বছর ঈদ আনন্দ কি সেটা ভুলতে বসেছিল । প্রথম রোজার দিকে কেনাকাটা না জমলেও এখন বেচাকেনা হচ্ছে। ঈদের আগ পর্যন্ত বিক্রি আরও বাড়তে পারে।শিরোমনি বৈশাখী মার্কেট, কেডিএ মার্কেট, ফুলবাড়ীগেট আলতাফ প্লাজা, ফুলবাড়ীগেট বাজার মার্কেট সরেজমিনে ঘুরে দেখা গেছে, নারী-পুরুষের উপচে পড়া ভিড়। গজ কাপড়, থ্রি-পিসের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। আলতাফ প্লাজার কাপড় ব্যবসায়ি কাকন আলী বলেন, ঈদকে কেন্দ্র করে আমাদের দোকানে ভারতীয় শার্ট, প্যান্ট, টি শার্ট আনা হয়েছে। এখানে সব শ্রেণির কথা মাথায় রেখে বাজেটের বিবেচনা করে সর্বনিম্ম টাকায় কিনতে পারবেন। এবার গরম বেশি হওয়া টিশার্টের ওপর আগ্রহ বেশি ক্রেতাদের।শিরোমনি বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক বলেন, ঈদ ঘিরে সবগুলো বিপণিবিতানগুলোর দোকানিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কোয়ালিটি ঠিক রেখে শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিসসহ নানা কাপড় দিয়ে দোকান সাজিয়েছেন দোকানিরা। আমি আশা করছি গত দুই বছরের লোকসান কাটিয়ে উঠবে। ঈদের আগ পর্যন্ত ভালো বেচাকেনা হবে।খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস বলেন, ঈদকে সামনে রেখে প্রতিটা বিপণিবিতানগুলোর সামনে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ রয়েছে।

পথের বাজার চেক পোষ্টে ৮০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যাবসায়ী আটক
ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা
খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্ট এলাকা থেকে ১৬ এপ্রিল রাতে ৮০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পথের বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত তল্লাশি চলাকালে মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর এলাকার আশাদুলের পুত্র সাইফুল ইসলাম (২৫) ও একই এলাকার আলী আকব্বরের পুত্র তামিম রেজা (২২) মটরসাইকেল যোগে চেক পোষ্ট এলাকা অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে দেহে তল্লাশি চালিয়ে একজনের কাছে থাকা ট্রাভেল ব্যাগ এর ভিতর থেকে ৪০ বোতল এবং অপর একজনের বিশেষ কায়দায় পরিহিত কটির ভিতর থেকে ৪০ বোতল মোট ৮০ ফেনসিডিল ও ১ টি মটরসাইকেল সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে । মামলা নং ০৬ তাং ১৬/০৪/২২ ।

বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা
ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা
ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, , জুট স্পিনার্সসহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে ১৭ এপ্রিল রোববার সকাল ১১ টায় গাফফারফুড মোড়ে ফেডারেশনের অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত হয় । বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, মোঃ বাবুল খান, সভায় শ্রমিক নেতারা বলেন, বেসরকারী জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতিপূর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয় ত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হলেও তা একটিও বাস্ত বায়ন হয়নি। আগামি ১৯ এপ্রিল সকাল ১০ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে । বৈঠক থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে কোন সমাধান না হলে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।

দাকোপে সুপেয় পানীর তীব্র সংকট চারদিকে শুধু পানির হাহাকার
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে সুপেয় পানীর তীব্র সংকট চারদিকে শুধু পানির হাহাকার। শুষ্ক মৌসুমের শুরু থেকেই সুপেয় পানীয়জলের তীব্র সংকট দেখা দিয়েছে। লবন পানির প্রভাবে বিশুদ্ধ খাবার পানির অভাবে বাধ্য হয়ে অনেকেই ডোবা-নালার পানি খেয়ে ডায়রিয়াসহ নানা পানি বাহিত রোগে ভুগছে। সরেজমিন ঘুরে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩টি পৃথক দ্বীপের সমন্বয় সুন্দরবন কোল ঘেঁষা এই উপজেলার চার পাশে নদীতে লবণ পানির চাপ থাকায় খরা মৌসুমে সুপেয় পানির চরম সংকট দেখা দেয়। এবারও ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সর্বত্রই সুপেয় পানীয়জলের চরম সংকট দেখা দিয়েছে। বর্তমানে ৩৬ হাজার ৫৯৭টি পরিবারের প্রায় দুই লাখ মানুষ সুপেয় পানির জন্য হা-হুতাশ করছে। এমনকি চায়ের দোকান, খাবার হোটেল, মিষ্টির দোকানে খরিদ্দারকে বিশুদ্ধ পানি দিতে না পেরে দোকানদাররা দিশেহারা হয়ে পড়ছে। এমনকি রবি মৌসুমে এ অঞ্চলের প্রধান ফসল তরমুজ ক্ষেতেও সেচ দিতে না পারায় গাছ মরাসহ ফল ভালো বড় না হওয়ার আশংঙ্কা দেখা দেয়। এখানে কোথাও গভীর নলকুপ সফল না হওয়ায় রয়েছে অগভীর নলকুপ যা অধিকাংশ অকেজো। আবার কোন কোন নলকুপের পানিতে লবন, আর্সেনিক যুক্ত এবং অতিরিক্ত আয়রন। এছাড়া এ অঞ্চলে পর্যাপ্ত রেইন ওয়াটারও নেই। যে কারনে এলাকার মানুষের খাবার পানির একমাত্র ব্যবস্থা পুকুরের পানি ফিল্টার করে খাওয়া। কিন্তু অপ্রতুল পুকুর গুলোতে পানি স্বল্পতার কারনে প্রায় সকল ফিল্টার বা পিএসএফ গুএলাকার এলাকায় কতিপয় স্বচ্ছল ব্যক্তিরা খুলনাসহ বাহিরের বিভিন্ন এলাকা থেকে পানি কিনে জীবন ধারন করছে। আর মধ্যবিত্ত এবং নিন্ম আয়ের মানুষ বাধ্য হয়ে জীবন বাঁচাতে যে পুকুরে পানি আছে সেখান থেকে সরাসরি পানি নিয়ে পান করছে। ফলে বিশুদ্ধ খাবার পানির তীব্র অভাবের কারনে একটি বৃহৎ জনগোষ্টি বাধ্য হয়ে অস্বাস্থ্যকর খাবার অনুপযোগী পানি খেয়ে জীবন ধারন করতে হচ্ছে। এতে অনেকেই ডায়রিয়াসহ নানা পানি বাহিত রোগে ভুগছে বলে জানা গেছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে এখানে মোট ২ হাজার ২৭৪টি পানির আধার রয়েছে। এর মধ্যে রেইন ওয়টার হারভেটিং (ট্যাংকি) ১৮৪৭টি, পিএসএফ ৫৪৫টি মধ্যে সম্পর্ণ অকেজ ৪০০টি, ৬৮৯টি অগভির নলকূপের মধ্যে অতিরিক্ত লবনক্তাসহ বিভিন্ন কারনে অকেজ ৫০০টি, আরো পানির প্ল্যান্ট ১টি ও ২০টি পুকুর। এছাড়া মার প্রকল্পের ১০টি প্যান্টের প্রায় সবগুলো অকেজ এবং জেলা পরিষদের পুকুর রয়েছে ৬২টি। এাছাড়া কয়েকটি এনজিও কিছু পানির ট্যাংকি ও কয়েকটি পানি বিশুদ্ধ করণ প্যান্ট নির্মান করলেও প্রয়োজনের তুলনায় রয়েছে অনেক অপ্রতুল। গুনারী কালি বাড়ি এলাকার অন্তরা সরদার তুলি, বিথিকা সরদারসহ অনেকে জানান প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দুরের একটি পুকুর থেকে অতি কষ্টে পানি এনে খেতে হচ্ছে। আর যাদের ভাল অবস্থা টাকা পয়সা আছে তারা বাহিরে থেকে ভাল পানি কিনে খায়। তাদের মতো ওই এলাকার বহু গরিব মানুষ সরাসরি পুকুরের অবিশুদ্ধ পানি পান করে বলে জানান। চালনা বাজার লঞ্চঘাট এলাকার হোটেল মালিক সমারেশ রায় বলেন পানি সংকটের কারনে খরিদ্দারদের পানি দিতে পারছিনা। পুকুরের পানি খাবার অনুপযোগী হওয়ায় তা দিয়ে পেলেট ধোয়া পালার কাজ চলছে আর খরিদ্দাদের ৪০ পয়সা লিটার পানি কিনে খেতে দিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী জানান প্রধানত বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া হয়ে থাকে। গত দুই মাসে ১০৯ জন মানুষ ডায়রিয়ায় গুরুতর আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। এছাড়া কয়েক শত মানুষ ভর্তি বিহিন সেবা নিয়েছেন বলে জানান। এবিষয় চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস বলেন সুপেয় পানির সমস্যা নিরসনে ইতি মধ্যে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে বেশ কয়েক মাস সময় লাগবে। আর কাজ শেষ হলেই পৌর এলাকায় সুপেয় পানি সংকট অনেকটা নিরসন হবে বলে তিনি মনে করেন।

চিকিৎসক সংকটে শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্স
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারী চিকিৎসকদের যোগদানের পর প্রথম দুই বছর নির্ধারিত কর্মস্থলে থেকে সেবা দেয়ার বিধান থাকলেও তা উপেক্ষা করে আমলা ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে চাকুরী স্থায়ী করার শর্ত ভঙ্গ করে তদবিরের মাধ্যমে সংযুক্তিতে অন্যত্র চলে গেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকারী ছয় চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ কাগজে কলমে ১৫ জন চিকিৎসক দেখানো হলেও বাস্তবে রয়েছেন ৭ জন। যে কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে অনেকেই। চিকিৎসক সংকটের কারনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ^াস ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম ফয়সাল আহমেদ প্রশাসনিক কাজে ব্যস্ত থাকলেও চিকিৎসক সংকটের কারনে বর্তমানে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারী ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে কনসালটেন্ট, মেডিসিন, সার্জারী, গাইনি ও শিশু বিশেষজ্ঞ সহ ৮ জন চিকিৎসক যোগদান করেন। এদের মধ্য থেকে ডা. কেয়া ও ডা. শাহানা রহমান মাতৃত্বকালীন ছুটিতে। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বেতন ভাতা সহ চাকুরী স্থায়ীকরনের সকল সুযোগ সুবিধা নিয়েও সংযুক্তিতে রয়েছেন নতুন যোগদানকৃত চিকিৎসকদের মধ্য থেকে ডা. তাহসেনা হক প্রমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ডা. ইসরাত জাহান বাগেরহাট সদর হাসপাতালে। এছাড়া, দীর্ঘদিন ধরে সংযুক্তিতে রয়েছেন ডা. আরিফুল ইসলাম রাকিব খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, ডা. সুদিপ ও ডা. রবিউল ইসলাম বাগেরহাট সদর হাসপাতাল ও ডা. নাদিরা নওরীন মহাখালী কোভিড-১৯ কন্ট্রোল রুমে কর্মরত আছেন। সংযুক্তিতে থাকা ছয় চিকিৎসক শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকুলে নিয়মিত বেতন ভাতা তুলছেন। যে কারনে স্বাস্থ্য অধিদপ্তর শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দিচ্ছেন না বলে একটি সূত্র জানায়।
শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান পারভেজ বলেন, অনেক চেষ্টার পরে হাসপাতালের ডাক্তার সমস্যা সমাধান হয়েছে। যোগদানের মাস পেরোনের আগেই কয়েকজন চলে যাওয়ায় পুনরায় চিকিৎসক সংকটের বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল জানান, বিষয়টি বাগেরহাট জেলা সিভিল সার্জন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তারা শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়েছেন।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল মুর্শিদ জানান, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয় চিকিৎসক সংযুক্তিতে আছেন বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অতি শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

৯৯৯ এ ফোন, খড়ের গাদা থেকে উদ্ধার নবজাতক

বেনাপোল প্রতিনিধি

জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে যশোরের শার্শা উপজেলায় সড়কে পড়ে থাকা খড়ের গাদা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

শার্শা থানার এসআই সুরঞ্জিত জানান, আকরাম হোসেন নামের এক ব্যক্তির কাছে খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে প্রেসক্লাবের সামনে যশোর-বেনাপোল সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। যেহেতু শিশুটির বয়স মাত্র একদিন, সেহেতু তাকে প্রাথমিক অবস্থায় আকরাম ও তার পরিবারের কাছে লালন পালনের জন্য রাখা হবে।

শার্শার ইন্তাজুল হোসেনের ছেলে আকরাম সাংবাদিকদের বলেন, রাতে বাড়ি যাওয়ার সময় খড়ের গাদার মধ্যে বাচ্চাটিকে নড়াচড়া করতে দেখি। এ সময় এলাকার লোকজনদের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করি। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশের কাছে ঘটনাটি জানাই।

শার্শা থানার ওসি মামুন খান বলেন, কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া শিশুটির অবিভাবককে খুঁজে পেতে তদন্ত শুরু করেছেন তারা।

‘জিন তাড়াতে’ মেয়েকে জানালার সঙ্গে বেঁধে নির্যাতন করছিলেন মা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি।।

‘জিন তাড়ানোর’ জন্য সাতক্ষীরার কলারোয়ায় নিজ মেয়েকে ঘরের জানালার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে সদ্য অবসরে যাওয়া এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। মেয়েটির চিৎকারে পাশের লোকজন পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, থানা পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেয়েটিকে হাত বাঁধা অবস্থায় পান। ঘটনাটি ঘটেছে পৌর সদরের মির্জাপুর গ্রামে।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত আফরোজা খাতুন (৬০) এবং তার একমাত্র মেয়ে মৌমিতা খাতুন (৩০) দুইতলা বিশিষ্ট একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ২-৩ দিন ধরে ভূতুড়ে পরিবেশের বাড়িটির ভেতরে তালাবদ্ধ রেখে মেয়েটির ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়ির লোকজন এ দৃশ্য দেখতে পায়।

মৌমিতা জানান, তাকে প্রায়ই এভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে তার মা। তবে মেয়েটির মা দাবি করেন, মৌমিতার ওপর জিনের দৃষ্টি রয়েছে। জিন তাড়ানোর জন্য এভাবে বেঁধে সারা শরীরে তেল মাখাচ্ছিলেন।

কলারোয়া থানার ওসি নাছির উদ্দীন মৃধা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা-মেয়ে দু’জনকেই মানসিক প্রতিবন্ধী বলে মনে হয়েছে। তাই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আফরোজা খাতুন ২০১৫ সাল থেকে মেয়েকে নিয়ে এই বাড়িতে বসবাস করছেন। তার শ্বশুরবাড়ি যশোরের শার্শা উপজেলার পাঁচ কায়বা গ্রামে। তিনি কলারোয়ার কয়লা হাইস্কুলে শিক্ষকতা করতেন। তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে গ্রামের বাড়িতে থাকেন।

ডুমুরিয়ায় জোয়ারের পানিতে বাড়িঘর বাজার প্লাবিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বারআনী বাজারসহ শতাধিক বাড়ি ভদ্রা নদীর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুরের পর এমন অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ বাজারের ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে ভদ্রা নদীতে জোয়ার শুরু হলে ডুমুরিয়া সদর ট্রলারঘাট ও মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে প্রবেশ করে। এ সময় মুরগির বাজার, কাঁচাবাজার, মুদি দোকানসহ বাজারের সড়কগুলো পানিতে ডুবে যায়। ডুমুরিয়া সদর ইউপি সদস্য পারুল বেগম বলেন, ভদ্রা নদীর জোয়ারের পানিতে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, জোয়ারের পানিতে বাজারের নিচু অংশ তলিয়ে গেছে। নদীতে ভাটা শুরু হলে ওই পানি আবার নেমে যাবে।

ছাত্রদলের নতুন সভাপতির পরিবারের সবাই আ.লীগ করেন!
যশোর ও কেশবপুর প্রতিনিধি
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। তিনি যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের ছেলে।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে শ্রাবণের সভাপতি হওয়ার বিষয়টি। এর আগে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। সেই সময় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়। ওই সম্মেলনে ভোটে হেরে তিনি সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন।
স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলামের বড় ছেলে কাজী মুস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মেজো ছেলে কাজী মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক। সেজো ছেলে কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। আর রফিকুল ইসলামের ছোট ছেলে রওনাকুল ইসলাম শ্রাবণ। কেশবপুরে কাজী পরিবারের প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার রুহুল আমিন বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতি করলেও শ্রাবণ ছাত্রকাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এতে দোষের কিছু নেই। শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে- এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। এ বিষয়টি নিয়ে আমাদের দলে কোনো মিশ্রপ্রতিক্রিয়া আছে বলে মনে হয় না।

ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ, পরীক্ষা বাতিলের সুপারিশ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভ দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সদ্যবিলুপ্ত কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে।

গত ৮ এপ্রিল দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৬ মাস মেয়াদি কম্পিউটার অফিস এপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেওয়ার সময় ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি লাইভ করেন তিনি। এরপর ফেসবুকে লাইভটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা।

এরপর এ ঘটনা তদন্তে ৯ এপ্রিল ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

একই রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

জানা গেছে, ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন কালীগঞ্জ শহরের প্রিজম কম্পিউটার একাডেমির শিক্ষার্থী ছিলেন। তদন্ত কমিটি ওই দিন পরীক্ষার হলে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে।

এদের মধ্যে দুইজনের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তারা বলেন, তারা নিষেধ করলেও তিনি লাইভ চালিয়ে গেছেন। তাদের দিয়ে জোরপূর্বক লাইভ করিয়েছেন। ছাত্রলীগের নেতা হওয়ায় ভয়ে কিছু বলতে পারেননি।

এ ব্যাপারে রোববার দুপুরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাজেদ উর রহমান জানান, পরীক্ষার দিন উপস্থিত সবার সঙ্গে কথা বলেই প্রতিবেদন করেছেন তদন্ত কমিটি। তিন দিন পর তদন্ত প্রতিবেদন বোর্ডে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে। এছাড়াও প্রিজম কম্পিউটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আব্দুর রহমান বলেন, পরীক্ষার হলে লাইভ দেওয়ার ঘটনায় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের পাঠানো একটি তদন্ত রিপোর্ট তারা পেয়েছেন। প্রতিবেদনে ওই শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে। এছাড়াও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এদিকে ৯ দিন পার হলেও পরীক্ষার হলে ফেসবুক লাইভ দিয়ে ভাইরাল হওয়া মনির হোসেন সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ সচেতন মহল। লাইভে পরীক্ষার হলে একটি নারী শিক্ষার্থীকে কটাক্ষ করে ‘ওই একটা খালা পরীক্ষা দেচ্ছে ওই পাশে’ মন্তব্য করেন সুমন। যেটি একদমই অনুচিত। এসব ঘটনার আইনগত ব্যবস্থা না নিলে পুনরাবৃত্তি হতে পারে বলেও ধারণা তাদের।

এছাড়াও তাকে দল থেকে বহিষ্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

বোরো ধানে ব্লাস্টের আক্রমণে হতাশ কৃষক
যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বোরো ধান পাকার আগ মুহূর্তে নানা রোগে আক্রান্ত হচ্ছে। কেবলমাত্র শীষ বেরিয়েছে এমন খেতে ব্লাস্টের আক্রমণে ধানের রঙ পরিবর্তন হয়ে চিটা হয়ে যাচ্ছে। এ রোগে আক্রান্ত খেতে কাঁচা ধান দূর থেকে দেখতে পাকা মনে হচ্ছে। নানা বালাই নাশক ছিটিয়ে চাষি কোন উপকার পাচ্ছেন না। প্রয়োজনীয় পরামর্শও মিলছে না কৃষি কর্মকর্তাদের। ফলে হতাশায় ভুগছেন কৃষক।
মামুদকাটি গ্রামের ভ্যান চালক মোতালেব জমাদ্দার ভুট্ট লিজ ও ইজারা নিয়ে এবার চার বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তার প্রায় দুই বিঘা জমিতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। টেংরামারী বিলে ১৮ কাঠার খেতের মধ্যে ১৫ কাঠার ধানে ব্লাস্টের আক্রমণে শেষ হয়ে গেছে। বাকি ২৪ কাঠা আক্রান্ত হয়েছে পাশের একটি মাঠে।
মোতালেব জমাদ্দার বলেন, চার বিঘা ধানের মধ্যে দুই বিঘায় রোগ লেগেছে। ধান গাছের মাঝখান কালো হয়ে শীষ শুকিয়ে যাচ্ছে। সকাল বিকেল বারবার স্প্রে করতেছি। কোনো কাজ হচ্ছে না। টেংরামারী মাঠের ১৫ কাঠা একে বারে শেষ হয়ে গেছে। খেতে কাঁচি নেওয়া লাগবে না মনে হচ্ছে।
তিনি বলেন, কৃষি অফিস থেকে বোরোর বীজ আর সার দিছিল। সে বীজ দিয়ে বীজতলা তৈরি করে পরে রোপন করিছি। অফিসের বীজের খেত এটি। কোন জাতের বীজ তা বোঝা যাচ্ছে না।
তিনি আরও বলেন, কৃষি অফিসের কাউকে কোন সময় দেখি না। দোকানে যেয়ে বললে যে বিষ দেয় তা আইনে ছিটাচ্ছি। কোন কাজ হচ্ছে না।

কৃষি অফিসের সূত্রমতে মনিরামপুরে চলতি মৌসূমে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ধানের বাজার দর ভাল হওয়ায় এ বছর লক্ষমাত্রার বেশি বোরো আবাদ হয়েছে। উপজেলা জুড়ে সব মাঠে বাতাশে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। এরমধ্যে মাজরা, ব্লাস্ট ও ইঁদুরের উৎপাতে হতাশ কয়ে পড়েছেন কৃষকেরা। উপজেলার সব মাঠে কম বেশি ধানের খেত এসব রোগে আক্রান্ত হচ্ছে।

রঘুনাথপুর মাঠের কৃষক নজরুল ইসলাম বলেন, ধান পাক ধরেছে। গত বৃহস্পতিবার যেয়ে দেখি দুই বিঘা জমিতে ব্লাস্ট দেখা দিয়েছে। সাথে সাথে ১ হাজার ২০০ টাকার বিষ কিনেছি ছিটানোর জন্য।

তিনি বলেন, কোন সময় কৃষি অফিসের লোকজনের দেখা আমরা পাইনা। ধানে রোগ হলে নিজেদের মত করে বালাইনাশক দিই।

কৃষক জাকির হোসেন বলেন, মাঠের প্রায় সব ধান খেতে টুকটাক রোগ দেখা দেছে।

খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, খবর পেয়েছি টেংরামারী বিলে কিছু ব্লাস্ট দেখা দেছে। আমরা কৃষকদের টুপার নামক এক ধরণের বালাই নাশক ছিটাতে বলেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ধান থাকলে তাতে রোগও থাকবে। এবার বিভিন্ন মাঠে বিচ্ছিন্নভাবে হালকা কিছু ব্লাস্ট দেখা দিয়েছে। টেংরামারী বিলে গেল বোরো মৌসুমেও ব্লাস্ট দেখা দিয়েছিল। আমি নিজে যেয়ে কৃষকদের সাথে কথা বলে এসেছি। যে কোন প্রয়োজনে তাদের অফিসে যোগাযোগ করতে বলেছি। কিন্তু কৃষক অফিসে আসে না। এ কর্মকর্তা দাবি করেন, আমাদের উপসহকারীরা সবসময় মাঠে থেকে কৃষকদের পরামর্শ দেন।

বৈষম্যমূলক আচরণকে ‘দণ্ডনীয় অপরাধ’ হিসেবে গণ্য করার আহ্বান
ঢাকা অফিস
বাংলাদেশে যে ধরনের বৈষম্যমূলক আচরণ প্রতিনিয়ত ঘটে, তা থেকে পরিত্রাণ পেতে হলে বৈষম্যমূলক আচরণকে ‘দণ্ডনীয় অপরাধ’ হিসেবে গণ্য করতে হবে বলে মনে করেন এই আইনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, কোনও আইনে ‘ক্রিমিনাল প্রভিশন’ না থাকলে এটি প্রকৃতপক্ষে আইন হয় না।

রবিবার (১৭ এপ্রিল) প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইনের উল্লেখযোগ্য অংশগুলো নিয়ে অনুষ্ঠিত এক ওয়েবিনারে এসব কথা উঠে এসেছে। ওয়েবিনারে অংশ নেন আইনটির সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণেতা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা। ওয়েবিনারের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপ্রধান শহীদুজ্জামান সরকার। তিনি আয়োজকদের এই অনুষ্ঠানের সব সুপারিশমালা স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেন। যাতে করে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন।

উল্লেখ, নাগরিক সমাজ, আইন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের বৈষম্যবিরোধী আইনের খসড়ায় বৈষম্যমূলক আচরণকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করা হয়েছে এবং পাশাপাশি ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছিল। কিন্তু উপস্থাপিত বিলে শাস্তির কোনও বিধান রাখা হয়নি।

প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষ থেকে দলিত নেতা মিলন বিশ্বাস বলেন, ‘উপযুক্ত কারণ ছাড়া পিতৃ বা মাতৃ পরিচয় প্রদানে অসমর্থতার কারণে কোনও শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে অস্বীকৃতি, অমত বা প্রতিবন্ধকতা সৃষ্টি বা বাধা প্রদান করা যাবে না’ বলে আইনে যা বলা হয়েছে—তা সুনির্দিষ্ট করতে হবে। কোন কোন কারণে কোনও শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে অস্বীকৃতি জানানো যাবে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে, তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। নয়তো প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কখনওই শিক্ষায় সমান সুযোগ পাবে না।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম অনুষ্ঠানটি পরিচালনাকালে বলেন, মানুষের মনোজগতে ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা না গেলে, আইন করেও কোন লাভ হবে না। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা। আইনের মাধ্যমে প্রান্তিক মানুষ যেন বিচার পায়, সেই আস্থা ফিরিয়ে আনতে হবে।

এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনেকেই বলেন আইন তার নিজস্ব গতিতে চলে। কিন্তু আমি বলতে চাই, আইন তখনই কার্যকর হয়, যখন রাজনৈতিক ইচ্ছা দৃশ্যমান হয়, দক্ষ প্রশাসন থাকে এবং নাগরিকদের পক্ষ থেকে সক্রিয় মনিটরিং করা হয়।

তিনি আরও বলেন, আইনে বৈষম্যের তালিকাটি আরও প্রসারিত ও সামগ্রিক করতে হবে।

চাকমা সার্কেলের চিফ রাজা দেবাশীষ বলেন, আইনটিতে আন্তর্জাতিক চুক্তিগুলোকে অন্তর্ভুক্ত করা দরকার। আন্তর্জাতিক শ্রম আইন কনভেনশনের ১০৭ ও ১১১ ধারা অন্তর্ভুক্ত করা দরকার। এখানে আদিবাসীদের অধিকারের কথা বলা হয়েছে।

সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, ‘এই খসড়া আইনটি আমার কাছে খানিকটা অপেশাদার বলে মনে হয়েছে। মনিটরিং কমিশন নিয়েও আমি সন্দেহ পোষণ করছি। কারণ, এখানে সব শ্রেণি-পেশার লোকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। এছাড়া আরেকটি বড় সমস্যা হচ্ছে আন্তমন্ত্রণালয় সমন্বয় নাই। এটা একটা কাঠামোগত ত্রুটি। ফলে বিচারের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে ছুটে বেড়াতে হবে।’

আদিবাসী নেতা সঞ্জীব দ্রংও একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠনের কথা বলেন। নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন বলেন, যে খসড়া আইনটি প্রথমে প্রণয়ন করা হয়েছিল, সেখানে ”বৈষম্য বিলোপ বা নিরসন” কথাটি ছিল। এখন বলা হচ্ছে ”বৈষম্য বিরোধী আইন”। এই সংজ্ঞাটি স্পষ্ট হওয়া দরকার।

যৌনকর্মী নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, মায়ের পেশার কারণে যৌনকর্মীদের শিশুরা মূলধারার স্কুলে পড়ার সুযোগ পায় না। আইন প্রণয়ন বিষয়ক কমিটিতে যৌনকর্মীদের প্রতিনিধিত্ব নেই। একই অভিযোগ এসেছে হিজড়া, তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার কমিউনিটির পক্ষ থেকে। ২০২০ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও এখন পর্যন্ত কোনও সুযোগ তারা পাচ্ছেন না।

আইনটিতে বলা হয়েছে, কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে কোনও বৈধ পেশা বা চাকরি গ্রহণ বা বৈধ ব্যবসা পরিচালনায় নিষিদ্ধ করা যাবে না। তাহলে যৌনকর্মীর পেশা বা ব্যবসা কেন অবৈধ বলে গণ্য হবে তা সুনির্দিষ্ট করতে হবে। আইনের মারপ্যাঁচে এখনও বৈধ-অবৈধের মাঝখানে রয়ে গেছে। কাজেই ব্যাখ্যা দিয়ে এগুলো সুস্পষ্ট করার কথা বলেন বক্তারা।

বেসরকারি সংস্থা ব্লাস্টের পক্ষ থেকে ব্যারিস্টার সারা হোসেন বলেন, সেবা প্রাপ্তিতে প্রান্তিক জনগোষ্ঠী নানারকম বৈষম্যের শিকার হয়। যেমন, শিক্ষা, চিকিৎসা, চাকরি পাওয়া ইত্যাদি ক্ষেত্রে। বৈষম্যের সংজ্ঞাকে আরও ব্যাপকভাবে দেখতে হবে। এর কারণ ও মনিটরিং কমিটির কার্যপরিধি নিয়ে ভাবতে হবে।

রিসার্চ ইনিশিয়েটিভস অব বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনাগুহ ঠাকুরতাও এই আইনের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

উল্লেখ, এমজেএফ বৈষম্যবিরোধী আইনের খসড়া প্রণয়নের সঙ্গে ২০০৮ সাল থেকে জড়িত। সঙ্গে ছিল রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, আদিবাসী ফোরাম, ব্লাস্টসহ ১৫টি দলিত সংগঠন।

বোরো ক্ষেতে পোকার হানা, লোকসানের শঙ্কায় চাষিরা
স্টাফ রিপোর্টার
খুলনার কয়রা উপজেলায় বোরো ধানের ক্ষেতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ব্যবহার করেও কোনও সুফল মিলছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।
উপজেলার জদুর বিল, হেতালখালির বিল, আবাদের বিল ও মধ্য মহারাজপুর বিলে দেখা গেছে, ধানের ছড়া থেকে মাত্র শীষ বের হতে শুরু করেছে। এরই মধ্যে সাদা লম্বা লেদা পোকা শীষগুলো ছিদ্র করে ফেলছে। ফলে ওই ছড়াতে আর ধান না হয়ে শুকিয়ে সাদা (চিটা) হয়ে যাচ্ছে। ওই পোকার আক্রমণ থেকে বোরো ধান রক্ষায় কৃষকদের বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে দেখা গেছে। পোকার আক্রমণে ক্ষতির মুখে পড়ছেন অধিকাংশ কৃষক। এতে প্রতি বিঘা জমিতে পাঁচ থেকে ছয় মণ করে ধান কম পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জদুর বিল এলাকার কৃষক সলেমান সরদার বলেন, ‘বোরো রোপণের পর ২০ থেকে ২৫ দিন পর্যন্ত কোনও পোকা আক্রমণ করেনি। হঠাৎ করে ক্ষেতে পোকার আক্রমণ বেড়েছে। রক্ষা পেতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেছি। এরপরও প্রতিকার মিলছে না।’

কৃষক আবুল সরদার ও কামরুল ঢালী বলেন, ‘এ বছর বোরো ধানের বীজ খুবই ভালো ছিল। কিন্তু পোকা সব শেষ করে দিচ্ছে। ধানের শীষ কেটে দিয়েছে।’

কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কয়রা উপজেলায় চার হাজার ২৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে এ বছর চার হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে তিন হাজার ৪৯০ হেক্টর জমিতে হাইব্রিড ও এক হাজার ৩৬০ হেক্টর জমিতে উচ্চফলনশীল (উফশী) বীজ আবাদ করা হয়েছে। এদিকে বোরো আবাদ বৃদ্ধিতে সরকারিভাবে এক হাজার ৫শ’ কৃষককে বীজ ও সার দিয়ে সহয়তা করা হয়েছে।

কয়রা উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘কয়রা উপজেলার বিভিন্ন বোরো ক্ষেতে পোকার আক্রমণ বেড়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তাছাড়া কৃষকরা বেশি ফলনের আশায় কৃষি বিভাগের অনুমোদনহীন বিভিন্ন জাতের ধানের আবাদ করে থাকেন। সেই জাতগুলো নতুন ধরনের মাজরা পোকা ও রোগবালাই বহন করে এবং আক্রান্ত হয়। একই মাঠে বা পাশাপাশি জমিতে সেসব জাতের ধান চাষ করার কারণে পোকা ও রোগবালাই অনুমোদিত জাতের ধানেও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কৃষকদের সুপরামর্শ দেওয়া হলেও তারা মানেন না। তবে ইতোমধ্যে নানা ধরনের পরামর্শ দিয়ে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা হচ্ছে।’

কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনা সূত্রে জানা গেছে, এ বছর খুলনা জেলায় বাষট্টি হাজার ৭৩০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে খুলনা মেট্টোপলিটন এলাকায় ৫৩৫ হেক্টর, লবণচরা এলাকায় ৩৬০ হেক্টর, রূপসা উপজেলায় পাঁচ হাজার ৭১৫ হেক্টর, বটিয়াঘাটা উপজেলায় ছয় হাজার ৫০ হেক্টর, দিঘলিয়া উপজেলায় চার হাজার ৯০০ হেক্টর, ফুলতলা উপজেলায় চার হাজার ২৩০ হেক্টর, ডুমুরিয়া উপজেলায় একুশ হাজার ৯০০ হেক্টর, তেরখাদা উপজেলায় আট হাজার ৩৫০ হেক্টর, দাকোপ উপজেলায় ২১৫ হেক্টর, পাইকগাছা উপজেলায় পাঁচ হাজার ৬২৫ হেক্টর ও করা উপজেলায় চার হাজার ৮৫০ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ হাফিজুর রহমান বলেন, ‘ধানক্ষেতে মাজরা পোকা দেখা দিলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ পোকা ধানের ফলনে কোনও ক্ষতি করে না। পোকা দমনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘ব্লাসি রোগটি চিন্তা বাড়িয়েছিল। ব্লাস আক্রমণের শিকার হয়েছিল খুলনার ২০ হেক্টর জমির ধান। প্রয়োজনীয় কার্যক্রমে তা প্রতিহত করা হয়েছে।’

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (১৭ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলতাফ হোসেন বিশ্বাস ওই গ্রামের নকিব বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুল ও শেখপাড়া বিন্নি গ্রামের সিরাজুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে দুপুরে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জেরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে তিন জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আলতাফ হোসেন মারা যান।

হাসপাতাল মেডিক্যাল কর্মকর্তা ডা. রেজওয়ান আক্তার জানান, বেড়বিন্নি গ্রামে সংঘর্ষে আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এর মধ্যে আলতাফ হোসেন মারা গেছেন। ধারনা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় রায়হান নামে একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হভে।

বাগেরহাটে জেলা প্রশাসকের দোয়া ও ইফতার মাহফিল
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে,এম,আরিফুল হক,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর হাসপাতালের তত্বাধয়ক ডাঃ অসিম কুমার সমদ্দার ,সিভিল সার্জন সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ, পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভ’ইয়া হেমায়েত উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড ড. এ, কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে রমজানের গুরুত্ব, তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা ও ওয়াকফ তথা সাদাকাহ এর মাধ্যমে আর্থসামাজিক অগ্রগতির সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন।