রূপসা প্রতিনিধি।।
এক সময়ের ঐতিহ্যবাহী ও খুবই জনসমাগমের কেন্দ্রবিন্দু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ পূর্ব দক্ষিণান্ঞ্চল যেমন বাগেরহাট,পিরোজপুর,মোড়লগন্ঞ্জ,ঝালকাঠি,বরিশাল,পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা,ভোলা,গোপালগন্ঞ্জ,চিতলমারী,
মঠবাড়িয়া,যাএাপুর,ফকিরহাট,ফরিদপুর,ভাংগা,শরীয়তপুর,মাদারীপুর সহ প্রায় ১৬ টি জেলার যাতায়াতের একমাত্র ঘাট ছিল রূপসা ফেরীঘাট।২০০৫ সালের ৫ ই মে খান জাহান আলী সেতু(রূপসা সেতু)টি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।সেতু উন্মুক্ত হবার আগে রূপসা ঘাটে গাড়ী পারাপারের জন্য ৬ টা ফেরি চলাচল করতো।বাস,ট্রাক,লরি,মাইক্রো বাস,প্রাইভেট কারসহ বিভিন্ন যানবহন ও সাধারণ পারা পারের যাত্রীর সংখ্যা ছিল প্রায় মোট ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার মানুষ।রাত দিন ২৪ ঘন্টা গাড়ী ও মানুষ পারাপার হতো।
সময়ের সাথে সাথে জনসমাগম স্থানটি বিরাগত লোকজনের আনাগোনা কম হওয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।বর্তমান দৈনিক প্রায় ২২ হাজার থেকে ২৬ হাজার যাত্রী যাতায়াত করে।
বর্তমান সময়ে পারাপারে সাধারণ মানুষেরা অনেক ভোগান্তির শিকার হতে হয়।সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে চলাফেরা ঝুঁকিপূর্ণ। ঘাটের পল্টন থেকে গ্যাংওয়ে চলাচলের জায়গাটি ভংগুর, ভগ্নদশায় পরিণত হয়েছে। অন্যদিকে সারিবদ্ধ ভাবে বসে থাকে ভিক্ষুকেরা যে যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।জনসাধারণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক গ্যাংওয়ে ও পল্টনের দ্রুত সংস্কারণ ও পাশে বসে থাকা ভিক্ষুকদের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে অন্যএ বসবার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।











































