ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
শিরোমনি কেডিএ মার্কেটের ড্রেন এখন অস্তিত্ব সংকটে রয়েছে। ড্রেনে তৈরি হয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। কোথাও কোথাও বেশি পরিমাণে ময়লা জমে ড্রেনের পানির প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এদিকে, ড্রেনে ময়লা জমে সৃষ্ট দুর্গন্ধে মার্কেটের ব্যাবসায়ি ক্রেতা সহ এসব স্থানের আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। পাশাপাশি বাড়ছে মশার উপদ্রবও।
এ ছাড়া বর্ষা মৌসুমে এ ড্রেন শিরোমনির জন্য যেন ‘বিষফোড়া’ হয়ে ওঠে। তখন ময়লা-আবর্জনার কারণে সহজে পানি সরতে পারে না। যার ফলে সামান্য বৃষ্টিতে মার্কেটের সামনে তৈরি হয় জলাবদ্ধতা।পরিবেশ দূষণের পাশাপাশি এসবের কারণে বেড়েছে মশার উপদ্রব। জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।বছরের পর বছর ধরে কেডিএ মার্কেটের ব্যবসায়ির এ ড্রেননিয়ে ভোগান্তি পোহালেও কেডিএ কতৃপক্ষের তেমন কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি।
কেডিএ মার্কেটের একাধিক ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে বলেন মার্কেটের সামনের ড্রেন দিয়ে নোংরা পানির প্রচুর দুঘর্ন্ধ বের হয় , এছাড়া অনেক জায়গাতে ছাদের পলেষ্টার ধসে পড়ছে । ঝুকিপুর্নভাবে এখানে ব্যবসা করতে হচ্ছে , এ ব্যাপারে কেডিএ উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়িরা ।











































