Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

21

১৯ এপ্রিল সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসুচির উদ্বোধন
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় পবিত্র রমজান মাসেও দেশের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতির ফলে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ সারাদিন সিয়াম সাধনার পরে ইফতারের সময়ে পরিবারের মুখে সামান্য ইফতার তুলে দিতে পারছে না।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে আগামী ১৯এপ্রিল বেলা সাড়ে ১১টায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল’র উপস্থিতিতে নগরীর গোলকমনি শিশু পার্কে সদর ও সোনাডাঙ্গা থানার নেতাকর্মীদের তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসুচি সফলের লক্ষ্যে যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা থানার সাংগঠনিক কমিটির আহবায়ক কাজী মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, নিশিরাতের ভোটে নির্বাচিত লুটেরা সরকারের কারনে দেশের মানুষ ভয়ংকর দুঃসময়ের মধ্যে বসবাস করছে। সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ আজ নানাভাবে বিপর্যস্ত। এমতাবস্থায় অসহায় বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, স ম আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, বদরুল আনাম, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, জালাল শরীফ, আব্দুল রাজ্জাক, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান, বেগ তানভিরুল আজম, কে এম হুমায়ন কবির, সৈয়দ সাজ্জাদ হোসেন তোতন, একরামুল হক মিল্টন, নাজির উদ্দিন নান্নু, শেখ জামাল উদ্দিন, মোল্লা ফরিদ আহাম্মেদ, তারিকুল ইসলাম তারেক, খন্দকার হাসানুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, মাসুদ খান বাদল, জালাল উদ্দীন জালু, সিরাজুল ইসলাম লিটন, মোস্তফা কামাল, জাহাঙ্গীর হোসেন, মঈন উদ্দিন, মঈনুল হক টুকু, মতিউর রহমান বুলেট, ইজাজুল ইসলাম এ্যাপলো, তরিকুল ইসলাম বাকার, খায়রুজ্জামান সজিব, সালাউদ্দিন মোল্লা বুলবুল, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম বকসি, লাবু বিশ্বাস, নুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মিসকাত হোসেন, সাইফুল ইসলাম মল্লিক, শফিকুল শাহিন, মনজুরুল আলম, মোঃ রাফিউল ইসলাম, জিহাদ হোসেন, মাসুদ খান প্রমূখ।

খুলনা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ ”নাইস ফাউন্ডেশন” এর আয়োজনে খুলনা রিজিওনে সম্পুর্ণ স্বেচ্ছাসেবামূলক ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা কলেচের প্রিন্সিপার মাহমুদা খাতুন । সভায় খুলনা জেলার মানবাধিকার সুরক্ষা কমিটির সম্পাদক ও ”নাইস ফাউন্ডেশন” এর নির্বাহী পরিচালক জনাব এম মজিবুর রহমান গত ত্রৈমাসিক মিটিং এর এজেন্ডা উপস্থাপন করেন এবং খুলনার মানবাধিকার এর সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। মানবাধিকার কর্মী রাবেয়া সুলতানা বিগত তিন মাসের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে ও পরবর্তী তিন মাসের মানবাধিকার সংক্রান্ত করনীয় নিয়ে বিশদ আলোচনা করেন। কো-কনভেনার লুৎফুন্নেছা হিরা বলেন- আমরা সমাজের মানবাধিকার সুরক্ষায় নির্লোভ ও সহমর্মী হয়ে পাশে থাকব। মানবাধিকার সদস্য পারভীন আক্তার বলেন- হিন্দুনারীদের পৈতৃক সম্পত্তির উপর অধিকার নিয়ে আমাদের কাজ করতে হবে। ”নাইস ফাউন্ডেশন” এর নির্বাহী প্রধান চলমান যে সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেসকল ঘটনা প্রবাহ তুলে নিয়ে এসে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সহায়তা করুন। সাংবাদিক ইকরামুল কবীর বলেন, সমাজে আগের থেকে মানবাধিকার ল্ঘংনজনিত ঘটনা বেড়েই চলেছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের কমিশনার জনাব সামছুদ্দিন আহমেদ প্রিন্স। তিনি বলেন, সমাজে ভাল মানুষের পক্ষে কম লোক দাঁড়ায়, কারন তারা ভয় পায়, সরকারকে ভীতিহীন পরিবেশ তৈরি কওে দিতে হবে।। এছাড়াও বক্তব্য রাখেন জনাব সাংবাদিক বেলাল হোসেন সজল ও অন্যান্যরা। সভায় উপস্থিত ছিলেন মেধা মার্জিয়া রহমান, নুরতাজ, আফরোজা, ভারতি, বাবলুজ্জামান, রাশেদুল ইসলাম ও জাহিদুল ইসলাম প্রমুখ।

কালীগঞ্জে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মান্নান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে যশোর ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জের আগমুন্দিয়া স্কুলের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মান্নান ঝিনাইদহ পবহাটি এলাকার মৃত আবুল হোসেনের পুত্র। তিনি বাড়ি থেকে মোটর সাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন।
কালীগঞ্জের বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দীন জানান,শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালক আব্দুল মান্নান ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলা আগমুন্দিয়া স্কুলের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাককে অভারটেক করতে যান। এ সময় চলন্ত গতির মোটরসাইকেলটির ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক আব্দুল মান্নান নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে বিভৎসভাবে পিষ্ট হন। ছিন্ন বিচ্ছিন্ন দেহ মহাসড়কে পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেয়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

এক্স ক্যাডেট খুলনার ইফতার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম খুলনার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর দৌলতপুরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম খুলনার আহবায়ক মোঃ ইমরান বন্দ’র সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের এক্স সিইউও এসএম ইব্রাহিম খলিল।
ইফতার শেষে আসাফুর রহমান কাজলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের আয়োজনে কুমিল্লায় অনুষ্ঠিত এক্স ক্যাডেট ক্যাম্প-২০২২ এর সম্মাননা স্মারক প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এছাড়া ওই আয়োজনে নিবন্ধনকৃতদের মাঝে ক্যাম্প সনদপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের বিভিন্ন পর্যায়ের এক্স ক্যাডেটবৃন্দের মধ্যে শেখ রাসেল আহমেদ, মোঃ জাহিদুর রহমান, আবু সালাম, ফরমান আলী নয়ন, মোঃ রাজিবুল ইসলাম, মোঃ সাহারিয়া সাত্তার হীরা, মোঃ মেহবুব মামুন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ নাঈম মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সামিউল হক, মোঃ অথৈ, মোঃ শাওন, মোঃ ফয়সাল মোড়ল, মোঃ নাঈম, সাবিনা ইয়াসমিন, শিরিন সুলতানা শিমু প্রমুখ।

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, নিহাদ আদনান তাইয়ান, মো.খায়রুল আলম, মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে জেলার সুযোগ্য পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয় উপস্থিত সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।
এরপর পুলিশ সুপার মহোদয় সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছে জানান এবং মাহে রমজানের বাকি সময়টিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গোপালগঞ্জ বাসীকে সার্বিক নিরাপত্তা প্রদানে সদা জাগ্রত থাকতে পুলিশ সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

ফুলবাড়ীগেটে গাজা সহ মাদক ব্যবসায়ি আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেটগেটন্থ খানাবাড়ি থেকে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে ৩য় আমর্ড পুলিশ ব্যাটলিয়ন পুলিশ। শুক্রবার সন্ধায় আলআমিন টি ষ্টলের পাশ থেকে তাকে আটক করা হয়। সে তেলিগাতি এলাকার করিমের পুত্র । শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ‘মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে আমর্ড পুলিশ ব্যটলিয়ন সদস্যরা তার কাছ থেকে ৫শ” গ্রাম গাজা ও ১ টি মটরসাইকেল সহ আটক করে। এলাকাবাসি ও পুলিশ জানায় রাকিবুল দীর্ঘদিন থেকে খানাবাড়ি, তেলিগাতী, কুয়েট রোড, কপোতাক্ষ এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ ঘটনায় আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং ০৭।

খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় খুলনা কালীবাড়িস্থ নিজস্ব কার্যালয়ে খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ নুরুল হক কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী মুহাম্মদ নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম মৃধা, মোঃ মিজানুর রহমান বিশ্বাস, আলহাজ্ব মোঃ কবির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম জিকু, মোঃ মাসুদ হোসেন, মোঃ সমশের খান, সৈয়দ মাহবুব আহমেদ, মোঃ অহিদুল ইসলাম, নকীব জসীম উদ্দীন, মাহবুবুর রহমান মানিক, মোঃ হাফিজুল ইসলাম, এস. এম. নাজমুল হুদা, মোঃ বাবুল হোসেন, মোঃ ইমরান হোসেন রাজিব, মোঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ ইদ্রিস মোল্লা, মোহাম্মদ মহাসিন জমাদ্দার, এস. এম. আলিমুজ্জামান রাজু, মোফাজ্জেল হোসেন, মোঃ মোসলেম উদ্দিন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নাজমুল হুসাইন।

বাগেরহাটে ব্যবসায়ীকে শিকলে বেঁধে সুদের টাকা আদায়
স্টাফ রিপোটার
বাগেরহাটের মোড়েলগঞ্জে সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখার অপরাধে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিশারীঘাটা গ্রামের চানমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খানকে (২০) পুলিশ গ্রেপ্তার করে। শনিবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই দুই ভাই সুদের টাকা আদায়ের জন্য তাদের প্রতিবেশী ইউনুছ শিকারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শিকারীকে(৩৫) শুক্রবার বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত হাতে পায়ে শিকল পেচিয়ে গাছের সাথে তালা মেরে আটক করে রাখে। স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বিভিন্ন সংস্থার নজরে। সন্ধা ৭টার দিকে থানা পুলিশ চাঁনমিয়ার বাড়ি থেকে তার দুই ছেলেকে গ্রেপ্তার করে।
সুদে টাকা নেওয়া রুহুল আমীন শিকারী এ ঘটনা সম্পর্কে বলেন, ৩ বছর পূর্বে মিলন খানের নিকট থেকে তিনি এক লাখ টাকা নেন। শর্ত ছিল বছরে লাভ হিসেবে ১শ’ মন ধান দেওয়ার। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার রুহুল আমীনকে তার দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তার ভাই। বেলা ৩ টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলে বেঁধে রাখার দৃশ্য দেখে পুলিশ বিষয়টি আইনের আওতায় নেয়।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, শিকলে বেঁধে মারপিট করে সুদের টাকা আদায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। ভূক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

কেশবপুর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
আলমগীর হোসেন, কেশবপুর
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি রওশন ইকবাল শাহী’র উপর আরোপিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেশবপুর উপজেলা ছাত্রলীগ শনিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বিক্ষোভ মিছিলটি কেশবপুর ডাকবাংলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিবের নেতৃত্বে পুরাতন বাস স্টান্ড চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, সাবেক যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, যশোর সিটি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন, উপজেলা ছাত্রলীগনেতা আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ ফয়সাল হোসেন রিফাত, গাজী মোর্তজা, মোস্তাফিজুর রহমান, অর্পন রায়, আবুল হাসান, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান বাবু, রিয়ন হোসেন, শফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগনেতা মাসুদ, সোহরাব, বাবলু, সোহেল, রফিক প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি রওশন ইকবাল শাহী’র উপর আরোপিত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মাদক নিয়ন্ত্রণের প্রত্যায় নিয়ে সংযোগ এর বার্ষিক সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওর্য়াক ‘সংযোগ’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) মিরপুরস্থ রয়েল বেঙ্গল রেস্তোঁরায় এই সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় দ্বিবার্ষিক কার্যক্রম পর্যালোচনাসহ ২০২২-২৩ কার্যবর্ষের জন্য ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ সভাপতি, সোবার লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও পুনবাসন কেন্দ্রের পরিচালক ইমামুল ইসলাম রনি সাধারণ সম্পাদক, ডিটিসির (সিরাজগঞ্জ) পরিচালক কামরুজ্জামান শাহীন কোষাধক্ষ্য এবং এটিএম আশরাফুল হক তুহিন, (রেঁনেসা), রংপুর সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: শাহবুদ্দিন চৌধুরী সুমন, (উৎস), ঢাকা, মঞ্জুর হোসেন পিন্টু (অঙ্কুর) চট্টগ্রাম, মোস্তাফিজুর রহমান সুমন (হলি কেয়ার), বরিশাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এহাবুব-এ-খোদা (মনি), রিলেশন, জামালপুর, রাশেদুজ্জামান রনি (আশ্রয় নীড়) ঢাকা, মনির হোসেন (পিসফুল লাইফ), ঢাকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল জাকারিয় (ওমেগা পয়েন্ট), ঢাকা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল হোসেন মামুন (সৃষ্টি), ঢাকা, নির্বাহী কমিটির সদস্য মো: শামীম খান, (আশ্রয়), ঢাকা, মনোয়রুল কাদরী মাসুম (স্নেহা), রংপুর. আবদুল হামিদ বাবু (আমি), ঢাকা, নিখিল তালুকদার, সিলেট, ইকবাল হোসেন উজ্জ¦ল (সাদর), টংঙ্গি, লৎফুর রহমান মানিক (সেইফ হোম), মাসুম আহমেদ (নিউনিড়), মেহের খান অপু (সজন), শেরপুর, ফয়েজ আহমেদ (শান্তির নীড়)। এছাড়া সংযোগ এর সাবেক সভাপতি বিওয়াইএফসি কান্ট্রি ডিরেক্টর ড. পিটার হালদার ও সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান (খোকন), ফয়েজ আহমেদ, নির্বাহী পরিচালক ক্রিয়া তরুন কান্তি গায়েন ও মোঃ নজরুল ইসলামকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘মাদক প্রতিরোধে শূন্য সহিষ্ণুতা নীতি’ সাথে একাত্ন হয়ে সংযোগ সদস্যগণ কাজ করছে। এছাড়া মাদকনির্ভরশীলদে চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান করছে সংযোগ। মাদকনির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয় সভায়। উল্লেখ্য যে, মাদকনির্ভরশীল রোগীর চিকিৎসা ও পুনর্বাসনে কর্মরত প্রতিষ্ঠান ও সংগঠনের গুণগত মানউন্নয়নের লক্ষ্যে ও মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করার জন্য ২০১৫ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওর্য়াক সংযোগ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।

কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সফত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের সফত গ্রহন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার মেইন বাসস্ট্যান্ডের সংগঠনটির কার্যালয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,সহসভাপতি আজিজুর রহমান তপন প্রমূখ। এর আগে গত ৩০ মার্চে অনুষ্ঠিত নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের সফত গ্রহন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আনার বলেন, কালীগঞ্জের অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি দক্ষিনাঞ্চালের মধ্যে অন্যতম এবং ঐতিহ্য রয়েছে।

পাইকগাছায় ভুমিহীনের বন্দোবস্ত জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
পাইকগাছাপ্রতিনিধি।।
পাইকগাছায় ভুমিহীনের খাস বন্দোবস্ত জমি অবৈধ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এনিয়ে শুক্রবার ভুমিহীন কৃষক তার জমিতে ধান কাঁটতে গেলে চেয়ারম্যান বাঁধা দেয়। পরে চেয়ারম্যান পুলিশের মাধ্যমে ধান কাঁটা বন্ধ করে দেয়। এর আগে চেয়ারম্যান ৫ এপ্রিল ভুমিহীন ওই পরিবারের এক মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করে। ওই মারপিটের ঘটনায় চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
স্থানীয়রা জানায়,উপজেলার কৃষ্ণনগর গ্রামের জাহান আলী গাজী কৃষ্ণনগর মৌজায় সাড়ে ৪ বিঘা জমি বন্দোবস্ত পায়। ৯৯ বছর মেয়াদে বন্দোবস্ত পেয়ে ৩০ বছর যাবৎ ধান ও মাছ চাষা করে আসছে বলে জাহান আলী ও স্থানীয় হারিস হোসেন জানান। শুক্রবার পাঁকা বোরো ধান কাটতে গেলে চাঁদখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আনিছুর রহমান জাহান আলীকে বাঁধা দেন। এদিকে গত ৫ এপ্রিল জাহান আলীর স্ত্রী ফতেমা (৩৫)কে মারপিট করার অভিযোগে সাবেক চেয়ারম্যান,তার ছেলে রিংকু,রিপন ও চিত্তরঞ্জনসহ ৬ জনের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র ম্যজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। চেয়ারম্যান আনিছুর রহমান সরদার জানান তিনি ১৪০২ সাল থেকে ১৪২৫ সাল পর্যন্ত জমির মধ্যে ৪.২১ একর জমি( ডিসি)আর) ইজারা পান। এরপর আর কোন ইজারা পাননি তবে আবেদন করা হয়েছে বলে তিনি জানান। জাহান আলী জানান সাবেক চেয়ারম্যান আনিছ সরদারের কোন কাগজ নেই। অবৈধভাবে আমার সাথে ঝামেলা করছে। পাইকগাছা থানর অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান,এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে, আপাতত স্থিতাবস্থা বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।
ফকিরহাটের লখপুরে ইয়াবা সেবনকারিকে কারাদন্ড
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় মো. মাসুম হাওলাদার (৩৮) নামের এক ইয়াবা ট্যাবলেট সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের উপর ভিত্তি করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার একটি দল লখপুর এলাকায় অভিযান চালিয়ে ৪পিচ ইয়াবা ট্যালেটসহ মাসুম হাওলাদারকে আটক করেন। আটককৃত ইয়াবাসেবনকারি রূপসার বাগমারা গ্রামের মৃত মো. হানিফ হাওলাদারের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট সানজিদা বেগম আটককৃতকে উপরোক্ত সাজা প্রদান করেন। এ সময় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোসা. রাজিয়া খাতুন সহ সংগীয় ফোস উপস্থিত ছিলেন।

দোকান থেকে জুতা না কেনায় কালীগঞ্জে মা ও ছেলেকে মারধর
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঈদের কেনাকাটায় জুতা কিনতে গিয়ে পছন্দ না হওয়ায় দোকান মালিকের লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন মা ও ছেলে। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে মা রাবেয়া খাতুন বাড়ি ফিরলেও ছেলে রাসেল হোসেন (২২) এখনও কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন নির্মম ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার সুলতান সু ষ্টোরে। এ ঘটনায় শনিবার দুপুরে মা রাবিয়া খাতুন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার রোকনপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

অভিযোগে রাবিয়া খাতুন উল্লেখ করেছেন, শুক্রবার বিকেলে তিনি দুই ছেলে ও মেয়ে-জামাইকে নিয়ে কালীগঞ্জ শহরে ঈদের বাজার করতে আসেন। সব কেনাকাটা শেষ করে জুতা কিনতে সুলতান সু ষ্টোরে যাই। ওই দোকানে জুতা পছন্দ না হওয়ায় আমরা অন্য দোকানে যাওয়ার জন্য উঠলে দোকান মালিক সোলাইমান ও তার ছেলে আবির হোসেন ক্ষীপ্ত হয়ে গালমন্দ শুরু করে। তাদের এমন আচরনে প্রতিবাদ করায় আমার ছেলেকে বেধড়ক মারপিট করে। পাশাপাশি শহরের ঢাকালে পাড়ার বখাটে ছেলেদের খবর দেয়। এরপর মুহুর্তের মধ্যে আশ-পাশ থেকে ইরফান রাজা রুকু, লিটন হোসেনসহ ৮/৯ জনের একটি দল চলে আসে। তারা ঘটনাস্থলে পৌছে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে রুকু নামের একটি বখাটের সাঙ্গ পাঙ্গরা। স্থানীয়দের সাহায্যে তারা একটি রিকসায় চলে যাওয়ার সময়ে আবার ছন্দা সিনেমা হলের সামনে গতিরোধ আমার ছেলেকে বেধড়কভাবে মারপিট করে। আমি ছেলেকে রক্ষায় এিেগয়ে গেলে আমাকেও মারধর করে হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নেয় রুক নামের ওই বখাটে। তিনি অভিযোগে উল্লেখ করেছেন ব্যাগে ৩০ হাজার ৬০০ টাকা ছিল সেটিও নিয়ে গেছে সন্ত্রাসীরা। এরপর লোকজন আমাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সুলতান সু স্টোরের মালিক সোলাইমান হোসেন জানান, জুতা কেনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ওই মহিলার সাথে থাকা যুবকটি প্রথমে তাকে একটি ঘুষি মারেন। এরপর আমার ছেলে আবির এগিয়ে যায়। এর বেশি কিছু হয়নি। আর ইরফান রাজা রুকু তার ফুফাতো ভাই বলে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, রাবিয়া নামের এক নারী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেবে পুলিশ।

উল্লেখ্য রুকু দীর্ঘদিন ধরে মেইন বাসস্ট্যান্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারধর তাওরাশি চালায়। সে সময়ে গনপিটুনীর শিকার হয় রুকু। স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত রুকু প্রায়ই মানুষের সঙ্গে খারাপ আচরন মারপিট করে মেইন বাসস্ট্যান্ড শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহের কালীগঞ্জে জোরপূর্বক রাস্তা নির্মাণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্ত্বীপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত ঘরের সামনে দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মাণ করে চলেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ভুক্তভোগি শুকুর আলী বাদি হয়ে আদালতের মাধ্যমে ১৪৪ ধারা আবেদন করলে বিজ্ঞ আদালত মামলা গ্রহণ করে নালিশী জমিতে প্রবেশে বিবাদী পক্ষকে নিষেধাজ্ঞা জারি করে।
জানা যায়, তত্ত্বীপুর মৌজার মৃত শহিদুল ইসলাম ও মৃত আব্দুর রহিমের ১৪৩৮,১৪৩৭এবং ১৪৩৯ দাগ নং জমির উপর দিয়ে প্রতিপক্ষ আতিয়ার রহমান জোরপূর্বক রাস্তা নির্মাণ করার চেষ্টা করে। সেখানে ওই জমির মালিক মৃত শহিদুল ইসলামের ছেলে শুকুর আলী বাঁধা প্রদান করায় শুকুর আলী ও তার মা রোকেয়া বেগমকে মারাত্মকভাবে আহত করে আতিয়ার রহমানের সন্ত্রাসীরা।
তত্ত্বীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আজিজুল ইসলাম জানান, বিগত একশত বছরের পূর্ব থেকে আমার বাপ দাদার পৈত্রিক ভিটায় পর্যায়ক্রমে আমরা বসবাস করে আসছি। বিগত সময় কখনও এই জায়গা দিয়ে রাস্তা ছিল না। জোর পূর্বক আমাদের বাড়ির উঠান দিয়ে রাতের আধারে এবং দিনে কতিপয় সন্ত্রাসীদের উপস্থিতিতে মাটি দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে আমরা আদালতের স্বর্ণাপন্ন হই। তারপরও তারা কোন আইন আদালত মানছে না। গ্রামের কতিপয় সন্ত্রাসী লোকদের দ্বারা আমাদের বিভন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে প্রতিপক্ষ আতিয়ার রহমান। আমি খুলনা মেডিকেলে চাকুরি করি। আমার একটিমাত্র ভাই প্রাণীসম্পদ অধিদপ্তরে চাকুরি করেন। বাড়িতে শুধু আমার মা একা থাকেন। আমরা বর্তমানে পরিবারটিতে চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছি।

শুকুর আলীর মা ও মৃত শহিদুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম জানান, আমার ঘরের দরজার সামনে দিয়ে আমাদের নিজস্ব জমির বুক চিরে সন্ত্রাসীদের হাত করে প্রতিপক্ষ আতিয়ার রহমান জোরপূর্বক রাস্তা নিমার্ণের চেষ্টা করে। তাতে বাধা দেওয়ায় আমার এবং আমার ছেলে শুকুর আলীকে পিটিয়ে মারাত্মক আহত করে। এছাড়াও আমার নির্মাণাধীন গোয়াল ঘর ভেঙ্গে দেয়।
পরবর্তীতে আবারও এ ঘটনায় শুকুর আলী বাদি হয়ে আদালতে মামলা করায় বিষয়টি জানতে পেরে বিবাদি আতিয়ার রহমান কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকদের সহযোগিতায় অনত্র থেকে গাড়ি যোগে মাটি নিয়ে যেয়ে বাদির স্বত্ত্ব দখলীয় বসত বাড়ির সামনে উঠানের উপর দিয়ে মাটি ফেলে রাস্তা নির্মাণ করার চেষ্টা করলে বাদি শুকুর আলী তার লোকজন লইয়া বিবাদী আতিয়ারকে বাধা দেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় রকমের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বাদি শুকুর আলী স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের সহোযোগিতা কামনা করেছেন।

বাগেরহাটে নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে শিক্ষা, অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থা ও অবস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে বাগেরহাট শহরের মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। মহিলা পরিষদের সহ-সভাপতি গুলশানারা বেগমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ফাতেমা আহমেদ পারুল, অর্থ সম্পাদক তাহমিনা বেগম মিনু, সাংস্কৃতিক সম্পাদক জোছনা দেবনাথ, বিভিন্ন ওয়ার্ডের নারী ইউপি সদস্য, বিদ্যালয়ের শিক্ষক প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং লিঙ্গ সমতা অর্জন আমাদের সমাজের জন্য অপরিহার্য। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব। টেকসই উন্নয়ন পরিবেশগত সুরক্ষা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে গ্রহণ করে এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীরা পুরুষের মতো উন্নয়ন প্রক্রিয়ায় সমানভাবে ভূমিকা পালন করে।
অভয়নগরে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার||
যশোরের অভয়নগরে পাঁচ কেজি গাঁজাসহ মোঃ মুরাদ হোসেন (২৭), মোঃ অহিদুল ইসলাম (৩০), নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।

অভয়নগর থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার এসআই মোঃ উজ্জল হোসেন, এসআই মোঃ রিয়াজ হোসেন, এএসআই মোঃ আহসান হাবিব, এএসআই মোঃ সিলন আলী সঙ্গীয় ফোর্সনিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (১৬ এপ্রিল) সকাল ০৬:৩৫ টায় উপজেলার চেঙ্গুগুটিয়া বাবলাতলা বাজারস্থ মোঃ আল্লাউদ্দিন মোড়লের গাড়ী সার্ভিসিং করা টিনসেড ঘরের সামনে হইতে পাঁচ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা উপজেলার চেঙ্গুগুটিয়া এলাকার মৃত আঃ সামাদের পুত্র মোঃ মুরাদ হোসেন, একই এলাকার মৃত খালেক তরফদারের পুত্র মোঃ অহিদুল ইসলাম।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম আসামিদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-১৭, তাং-১৬/০৪/২০২২ ইং ধারা-২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক)।
এছাড়াও গ্রেপ্তারী পরোয়ানা তামিল জিআর-০৭ জন, সিআর- ০২, তিনটি মাদক মামলা ০৪ জন, সর্বমোট ১৩ জন আসামীদের গ্রেপ্তারপূর্বক বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সাতক্ষীরায় মসজিদে ঢুকে নামাজে বাঁধা দেওয়ার অভিযোগ আটক-১
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামের একটি মসজিদে ঢুকে নামাজে বাঁধা দেওয়ার অভিযোগে অশোক সরদার নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার ভোর রাত ২টার দিকে মসজিদ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
আটককৃত অশোক সরদার (৪২) সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বিজবার সরদারের ছেলে।
বারপোতা মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ আবু সাঈদ জানান, মুসল্লিরা ইফতার শেষে তার ইমামতিত্বে মাগরিবের নামাজ আদায় করছিলেন। দ্বিতীয় রাকাতে নামাজরত থাকা অবস্থায় একজন হিন্দু সম্প্রদায়ের যুবক সামনে গিয়ে আমার দুই হাত ধরে টেনে তোলেন। এরপর বলতে থাকেন, তোমাদের আর সময় নাই। এরপর তিনি ‘হরে রাম, হরে কৃষ্ণ’ গাইতে থাকেন।
মসজিদে নামাজ আদায়কারী তেঁতুলতলা গ্রামের মোস্তফা গাইনের ছেলে রিয়াসাদ আলম জানান, আমরা ইফতারি শেষ করে নামাজ শুরু করি। ফরজ নামাজের দুই রাকাত তখন শেষ পর্যায়ে। মসজিদে থাকা প্রায় শতাধিক মুসল্লি সবাই নামাজের মনোযোগী ছিলেন। এমন মুহূর্তে একজন হিন্দু যুবক পাঁচ কাতার পেছন থেকে সামনে চলে যায়। সেখানে গিয়ে ঈমামের হাত টেনে ধরে তুলে বলে, তোমাদের দিন শেষ, আমাদের দিন শুরু, হরে কৃষ্ণ হরে রাম। রিয়াসাদ আলম আরও বলেন, মসজিদের উত্তর পাশে একটি মন্দির রয়েছে। সেখানে পহেলা বৈশাখ উপলক্ষ্যে পূজা চলছে। পূজার ওই অনুষ্ঠাণে ৫০০-৬০০ মানুষ ছিলেন। যুবকের ওই আচরণে মসজিদের ঈমামসহ মুসল্লিদের মাঝে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নামাজের সময় ওই যুবক বাঁধা দেয়। এরপর তাকে পুলিশে দিয়েছে মুসল্লিরা।
তবে অশোক সরদারের দাদা পরিতোষ সরদার জানান, আমরা তো হিন্দু-মুসলমান সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। অশোক যে কেন এমন করল তা বুঝতেছিনা। তবে ইদানিং অশোকের ভিতরে অস্বাভাবিক কিছু আচরণ তিনি লক্ষ্য করেছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, ঘটনা শুনে তিনি ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থলে যান। স্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন। পরবর্তীতে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার দায়ে হিন্দু যুবক অশোক সরদারকে আটক করা হয়। তিনি আরো জানান, শনিবার দুপুরে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন বাদি হয়ে ২৯৫ ও ২৯৮ ধারায় তার বিরু্দ্েধ মামলা দায়ের করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

দেবহাটায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠক
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ এপ্রিল, ২২ ইং তারিখে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের আয়োজনে দূর্নীতি, হয়রানি, অনিয়ম ও বিদ্যুত চুরি প্রতিরোধসহ “আমার গ্রাম আমার শহর” রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুত অফিসের এজিএম (এমএস) সদস্য সেবা সাইফুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা,সাংবাদিক কে এম রেজাউল করিম, পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ারিং ইন্সপেক্টর আশরাফুল আলম, ব্যবসায়ী কওছার আলী প্রমুখ। এসময় পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম উপস্থিত সকল গ্রাহকদেরকে বিদ্যুত সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোন প্রয়োজনে তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

অভয়নগরে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে পাঁচ কেজি গাঁজাসহ মোঃ মুরাদ হোসেন (২৭), মোঃ অহিদুল ইসলাম (৩০), নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।

অভয়নগর থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার এসআই মোঃ উজ্জল হোসেন, এসআই মোঃ রিয়াজ হোসেন, এএসআই মোঃ আহসান হাবিব, এএসআই মোঃ সিলন আলী সঙ্গীয় ফোর্সনিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (১৬ এপ্রিল) সকাল ০৬:৩৫ টায় উপজেলার চেঙ্গুগুটিয়া বাবলাতলা বাজারস্থ মোঃ আল্লাউদ্দিন মোড়লের গাড়ী সার্ভিসিং করা টিনসেড ঘরের সামনে হইতে পাঁচ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা উপজেলার চেঙ্গুগুটিয়া এলাকার মৃত আঃ সামাদের পুত্র মোঃ মুরাদ হোসেন, একই এলাকার মৃত খালেক তরফদারের পুত্র মোঃ অহিদুল ইসলাম।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম আসামিদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-১৭, তাং-১৬/০৪/২০২২ ইং ধারা-২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক)।

মোংলায় ইউপি মেম্বরের টর্চার সেলে আটকে রেখে দুই ভাইকে অমানসিক নির্যাতনের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ইউপি মেম্বরের টর্চার সেলে আটকে রেখে আপন দুই ভাইকে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে নির্যাতিতদের উদ্ধারে করতে গেলে নারীসহ আরও তিনজন পুনরায় হামলার শিকার হয়েছেন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামের সংখ্যালঘুদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নির্যাতনের শিকার পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শালিস বিচারের নামে শনিবার সকাল ১০টার দিকে পৌর শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে বিনোদ সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নেয় চাঁদপাই ইউনিয়নের মেম্বর সুলতান হাওলাদারের ছেলে জাকির ও তার দলবল। সেখান থেকে তাকে শহরের সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন একটি কক্ষে আটকে রেখে বেদড়ক মারধরসহ শারিরীক নির্যাতন চালানো হয়। পরে হাত ও পা বেঁধে টেনে হেচড়ে তাকে নেয়া হয় কানাইনগর এলাকায়। কানাইনগর গুচ্ছগ্রাম এলাকায় অপর একটি ঘরে বন্ধী করে রাখা হয় তাকে। সেখানেও মেম্বর পুত্র ও তার লাঠিয়াল বাহিনী দ্বিতীয় দফায় নির্যাতন ও মারধর করা হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিনোদের ছোট ভাই বিপ্লব সরকার (৩৮)। এ সময় তাকেও বন্ধী করা হয় মেম্বর পুত্রের টর্চার সেলে। সেখানে দুই ভাইকে আটকে রেখে উলঙ্গ করে কয়েক দফায় মারধর ও নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে দুই ভাই বন্ধী ঘরে নির্যাতনে
অসুস্থ্য হয়ে পড়ে। তাদের অবস্থা বেগতিক দেখে সুলতান মেম্বর প্রতিবেশী ওয়ার্ডের মেম্বর মোল্লা কামরুল ইসলামকে বন্ধী ব্যক্তিদ্বয়কে বুঝে/জুম্মায় নেয়ার কথা জানান। মেম্বর মোল্লা কামরুল ইসলাম দুপুর ১ টার দিকে বন্ধী থাকা বিনোদের স্ত্রী বিপাশা (৩০) ও তার বৃদ্ধ মা গিতা সরকারসহ প্রতিবেশীদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতে প্রকাশ্যে রাস্তার উপর আবারো নির্যাতন চালানো হয়। ওই নির্যাতনের দৃশ্য সহ্য করতে না পেরে স্বামী ও দেবরকে রক্ষায় স্ত্রী বিপাশা এগিয়ে গেলে তিনিও যৌন হয়রানীসহ নির্যাতনের শিকার হন। ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রকাশ্য নির্যাতন দেখে পথচারী মানিক ও শুভ ছাড়াতে গিয়ে মেম্বর পুত্রের লাঠিয়াল বাহিনীর হামলার শিকার হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দুপর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আপন দুই ভাই বিনোদ ও বিপ্লব সরকারের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত বিনোদের বড় ভাই কুমোদ সরকার।
উল্লেখ্য, ৯৯৯ এর কলে পুলিশ কয়েকদিন আগে কানাইনগর এলাকার এক যুবতীর ঘর থেকে গভীর রাতে এই সুলতান মেম্বর পুত্র জাকিরকে আটক করে।
এ বিষয় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন। তিনি আরও বলেন, ইউপি মেম্বর সুলতান ও তার পুত্র জাকিরের নেতৃত্বাধীন একটি গ্রুপ নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মকবুল হোসেন মোল্লা ওই গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে মকবুল হোসেন মোল্লা ও তার ছোট ভাই মনিরুল মোল্লার বিরোধ চলে আসছি। বৃহস্পতিবার বিকেলে বিরোধপুর্ণ জমিতে মকবুল মোল্লা ঘর নির্মাণ করতে গেলে তাকে বাঁধা দেয় মনিরুল ও তার লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই মনিরুল, তার ভাগিনা রাশেদুল ইসলাম, ভগ্নিপতি রশিদুল ইসলাম মকবুল ও তার ছেলে রুবেলসহ ৩ জনকে মারধর করে। এতে গুরুতর আহত হয় মকবুলসহ ৩ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মকবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহি উদ্দিন সরকার নাঈম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক শারমিন আরা, কালেরকণ্ঠ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার, বাংলাদেশ পোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু।
বক্তারা, নাঈম হত্যাকান্ডে জড়িত আসামিদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করেন।

ঝিনাইদহে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের সাথে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ফুড সাফারী রেষ্টুরেন্ট মিলনাতায়নে এ সভার আয়োজন করে সদর থানা পুলিশ। এতে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় ব্যবসায়ীরা, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা ও উপজেলা শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পুলিশি টহল বাড়ানোর দাবী জানান। সেই সাথে ব্যাংক ও ব্যাবসায় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের সময় পুলিশের সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ীদের এমন দাবীর প্রেক্ষিতে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঈদ পুর্ব ও পরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা ও সহযোগীতার আশ^াস প্রদাণ করেন।

রামপালে সুপেয় পানির তীব্র সংকট অর্ধ লক্ষাধিক মানুষ পানি বঞ্চিত
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)
গ্রীষ্মের এই তীব্র দাবদাহে রামপালের প্রায় ২ লক্ষ মানুষের মধ্যে অর্ধ লক্ষাধিক মানুষ সুপেয় নিরাপদ পানি থেকে বঞ্চিত রয়েছেন। সরকারি- বেসরকারীভাবে সকল মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা চালানো হলেও লবনাক্ত এ উপকূলীয় উপজেলায় এক চতুর্থাংশ মানুষের নাগালের বাইরে রয়েছে নিরাপদ পানি। রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এ উপজেলায় গভীর নলকূপ রয়েছে ৬০০ টি, অগভীর নলকূপ রয়েছে ১ হাজার ৩০০ টি, হারভেস্ট ট্যাংকের সংখ্যা ৮৫৬ টি। এর মধ্যে এনজিও থেকে পাওয়া গেছে ২০০ টি। আরও ৬০০ টি পাওয়া যাবে বলে জানা গেছে। সোলার পিএসএফের সংখ্যা ১৪ টি, আর ও প্লান্টের সংখ্যা ২ টি, চলমান রয়েছে ৩ টি। জলবায়ু প্রকল্পের ওয়াটার ডিস্যলুশন এর সংখ্যা ১৫ টি, চলমান ১৯ টি। জেলা পরিষদের পুকুর খনন, পুন খনন ও নতুন খননের সংখ্যা ১৫ টি। এ ছাড়াও পাইপ লাইনের মাধ্যমে পানি সাপ্লাই এবং নতুন পুকুর খনন করা হবে আরও ২ টি। সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানান জনসাস্থ্য প্রকৌশলী অফিসার মো. ইমরান হোসেন। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এটি একটি তীব্র লবনাক্ত উপকূলীয় উপজেলা। প্রতিদিন সুপেয় পানির আধার বা উৎস কমছে। জলবায়ুর সাথে খাপ খাইয়ে আমাদের এখানকার জনগোষ্ঠী বসবাস করেন। তাদের জীবন মান উন্নয়নে নিরাপদ পানি নিশ্চিত করা জরুরী। তাই গত তিন বছরের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ হাজার মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। সরকারিভাবে আমরা সকলের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা গ্রহণে যথা সম্ভব সকল পদক্ষেপ গ্রহণ করেছি। আগামীতে শতভাগ মানুষ যাতে নিরাপদ পানি পান তার জন্য সব কিছু করা হবে।

বটিয়াঘাটায় গরুর দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটার চক্রাখলী মল্লিকের মোড় এলাকায় গত শুক্রবার বিকাল চারটায় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাৎসরিক গরুর দৌড় প্রতিযোগিতা মেলা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠান উদ্বোধন করেন জলমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিধান রায়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলার সহ-সভাপতি রাজু হালদারেরা সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ মোঃ শহিদুল ইসলাম’ সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপালের চিকিৎসক ডাঃ বাপ্পি রায়, জলমা ইউনিয়ন আ’লীগের সাবেক আহ্বায়ক গোবিন্দ মল্লিক, ইউপি সদস্য অশোক কুমার মন্ডল, ইউপি সদস্য মোঃ রেজাউল সরদার রেজা, ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা রাজ কুমার রায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও খুলনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ মোস্তফা বিলাল, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ রায়, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাকেরুল ইসলাম, আ’লীগ নেতা বিধান হালদার, বিপ্লব মল্লিক, প্রদীপ টিকাদার, নিতিশ মল্লিক, শিক্ষক প্রদীপ গাইন, রথিন মল্লিক, সঞ্জয় মন্ডল, সুমন হালদার, অমিত মল্লিক, বিপন রায় প্রমূখ। অনুষ্ঠানে শেষে অতিথিবৃন্দ গরুর দৌড় প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় হাজার হাজার নারী-পুরুষ গরুর দৌঁড় প্রতিযোগীতা উপভোগ করেন।

রাইজিং সান হেল্থ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
রাইজিং সান হেল্থ ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি আলহাজ¦ কবীর হোসেন মৃধা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল-এর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন ক্লাবের সাবেক সভাপতি খালিদ আহমেদ,শফিকুর রহমান, তাপস কুমার সরকার(শিব), অসীম আনন্দ দাস, গোপাল চন্দ্র সাহা, সাবেক সাধারন সম্পাদক মোল্যা মফিজুর রহমান,সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাস, উদযাপন কমিটির আহবায়ক মোঃ আবুল বাশার, সদস্য সচীব মেহেদী হাসান, সহ-সভাপতি বদরুল আনাম খান, কাজী মঞ্জুরুল ইসলাম, কোষাধ্যক্ষ অরুন কুমার সাহা প্রমুখ। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

দাকোপের হাজারো তরমুজ চাষী আবারও বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
অনেক প্রতিকুলতার মধ্যে দিয়েও আবারও বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন খুলনার দাকোপের হাজারো তরমুজ চাষীরা। খেতে বীজ থেকে চারা বের হওয়ার পরেও বৃষ্টির দেখা নেই, কাঠফাঁটা রোদরে ফসলী মাঠ ফেঁটে চৌচির, খাল, বিলে কোথাও পানি নেই। তারপরেও অল্প সময়ে সুস্বাদু এ তরমুজ চাষে বেশি লাভ পাওয়ার আশায় এবার তরমুজ চাষে ঝোঁক বেড়েছে দুই-গুন কৃষকের। পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় অনেকে বোরিং করেও তাদের তরমুজ খেতে পানি দিতে পারছেন না। কৃষক-কৃষানীরা প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন উপায়ে ড্রাম ও পাইপের মাধ্যমে পানি সংগ্রহ করে তরমুজ খেতে পানি ছিটানোর কাজে নিয়োজিত থাকলেও তারা শেষ সময় এসে খেতে প্রয়োজণীয় পানি দিতে পারছেন না। ফলে পানি স্বল্পতার কারণে অনেক কৃষকের পেতের ফলও তেমন একটা আগের মত বড় হচ্ছেনা। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এ এলাকার কৃষকরা তাদের খেতের উৎপাদিত তরমুজ কেটে বাজারজাতের জন্য প্রস্তুুতি নিলেও এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় তরমুজ চাষীরা পড়েছেন মহা-বিপাকে, এ যেন মরার পরে খাঁড়ার ঘাঁ।
উপজেলার তিলাডাঙ্গা ইউনিয়নের কেবল মাত্র এক ফসল হিসেবে আমন ধানের চাষ হতো। বছর চারেক আগে ওই বিলে অমরেশ গোলদার নামের এক কৃষক তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এবার এ মাঠেরই প্রায় ২৫ একর জমিতে তরমুজের আবাদ হয়েছে। কিন্তু চালনা পৌরসভার গোরকাঠি গ্রামের সড়ক পথটি সম্পূর্ণ অকেজ হয়ে পড়েছে। এ সড়কটি দ্রুত সংস্কার করা হলে আমরা তরমুজ চাষীরা কোটি কোটি টাকা পাওয়া থেকে বঞ্চিত হবো। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুব্যবস্থা গ্রহণের দাবী জানায়। অমরেশ গোলদার বলেন, আমনের পর এই বিল পতিত হয়ে পড়ে থাকত। চার বছর আগে এখানে সর্বপ্রথম তরমুজ লাগিয়ে ছিলাম। তরমুজ বিক্রি করে ব্যাপক লাভবান হয়। সে বার ৪০ হাজার টাকা খরচ করে তিন বিঘা জমির তরমুজ ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করি। তার দেখাদেখি এবার ৯০ জনের বেশি তরমুজের চাষ করেছেন। কম বিনিয়োগ আর কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় তরমুজে এত আগ্রহ। এ উপজেলায় সাধারণত জানুয়ারির শেষ থেকে তরমুজ চাষের মৌসুম শুরু হয়। তবে এ বছর মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় তরমুজ ক্ষেত ডুবে জমি নরম হয়ে যায়। অনেক চাষী জমিতে কীটনাশক দিয়ে খেত প্রস্তুত করে, কিন্তু অসময়ের বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। ফলে মৌসুম শুরু হতে কিছুটা দেরি হয়েছে। এদিকে ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় জমির ইজারা মূল্যও গত কয়েক বছরের তুলনায় এবার কয়েক গুণ বেড়েছে। সেচের ব্যবস্থা করে পতিত জমিতেও তরমুজ চাষ করেছেন কৃষকরা। উপজেলার বাজুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের তরমুজ কৃষক সুপদ রায়সহ বিভিন্ন তরমুজ খেতে ঘুরে দেখা গেছে বেশির ভাগ জমিতে তরমুজের ফল প্রায় ২ কেজির উপর হয়েছে। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তরমুজ খেতে সার, পানি ও কীটনাশক ছিটানোয় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কিন্তু তরমুজ ক্ষেতে প্রয়োজনীয় পানি কৃষক দিতে না পারায় অনেক কৃষকের খেতের ফল ছোট ছোট রয়েছে। বানিশান্তার ঢাংমারী গ্রামের কৃষক রবিন্দ্র নাথ মিস্ত্রী বলেন,গত বছর ৩ বিঘা জমি চাষ করে খরচা বাদে প্রায় দুইলাখ টাকা লাভ করে ছিলাম। তাই এবার ১৮ বিঘা জমিতে তরমুজের চাষাবাদ করেছি। কিন্তু জমিতে এখন সেচ দেওয়ার মত পানি পাচ্ছি না। ক্ষেতে প্রয়োজনীয় সেচ পানি দিতে না পারায় বিগত বছরের মত ফল বড় না হওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়েছি। বাজুয়া ইউনিয়নের পশ্চিম বাজুয়া গ্রামের বিধান চন্দ্র মন্ডল বলেন, গত বছর তরমুজে ব্যাপক লাভ হয়েছিল। কিছু কিছু কৃষক বিঘা প্রতি দেড় লাখ টাকার বেশি দরে বিক্রি করে ছিলেন। আর এ কারণে এবার প্রায় সবাই এ চাষে ঝুকেছেন।তরমুজ চাষের প্রধান উৎস হলো ক্ষেতে পর্যাপ্ত পানি সরবরাহ করা। আর এ পানি সংকট দেখা দিলে তখন প্রতিটি কৃষকই হতাশ হয়ে পড়েন। তাই তরমুজের জন্য হলেও এ অঞ্চলের নদী-খালগুলো খনন করা দরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার মোট উৎপাদিত তরমুজের ৭০ শতাংশ দাকোপ উপজেলায় উৎপাদিত হয়। গত বছর এ উপজেলায় ৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এ বছর ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর এ উপজেলার উৎপাদিত তরমুজ ৫৩৬ কোটি টাকায় বিক্রি হয়। এবার ১ হাজার ১৮৪ কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড় আইলায় কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের অনেক জায়গায় এবার প্রথমবারের মতো তরমুজের আবাদ হয়েছে। বটবুনিয়া গ্রামের কৃষক নিহার রঞ্জন সরকার বললেন, গত বছর তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এবার সেখানে ৬ বিঘা জমিতে চাষ করেছেন। বিঘাপ্রতি খরচ হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকা। এবার ব্যাপক চাহিদার কারণে ইজারামূল্য প্রতি বিঘা ১২ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ডিজেলের দাম বেশি থাকায় চাষের খরচ বেড়েছে, সার সংকট দেখা আর বীজের দামও বেড়েছে। আবহাওয়া নিয়েও শঙ্কিত। খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, চালনা পৌরসভার গোরকাঠি গ্রামের সড়কটি চুনকুড়ি নদীর ভয়াবহ ভাঙ্গনের কারণে সড়কটির ৩শত মিটার রাস্তা সম্পূর্ণ ভাবে নদী গর্ভে বিলীন হয়।পরে ওই রাস্তাটির বিপরীত পাশ দিয়ে বিকল্প বাঁধ নির্মাণ করা হয়েছে। দাকোপের কৃষকদের উৎপাদিত তরমুজ বাজারজাতে সড়ক পথে ক্ষতি না হয় সে জন্য ওই স্থানের রাস্তাটি খুব শিঘ্রই আপাতত এইচবিবি হেয়ারবোন দিয়ে রাস্তা তৈরী করে দেওয়া হবে এবং মোংলা ও লাউডোব-বানিশান্তা ফেরী ঘটের রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, গতবার কৃষকেরা তরমুজে ব্যাপক লাভ করেছিলেন। এজন্য এবার অনেক এক ফসলি বা পতিত জমিতে প্রথমবারের মতো তরমুজ আবাদ করেছেন। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকুলে থাকলে উৎপাদনও অনেক ভালো হবে। তবে বিপণন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হলে চাষিরা অনেক লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

ঝিনাইদহে ব্রীজ পারাপারে চাঁদা আদায়
ঝিনাইদহ প্রতিনিধি-
চাঁদা দিয়ে ব্রীজ পার হতে হয় সড়কে চলাচলকারী যানবাহন চালকসহ ভ্যান চালকদেরও। সংবাদ প্রচার করায় সাংবাদিকের ওই সড়কে চলাচলে কতিপয় সন্ত্রাসী দ্বারা মোবাইল ফোনে একের পর এক দিচ্ছে হুমকি ও সড়কে চলাচলে দিচ্ছে নিষেধাজ্ঞা। এমনকি যেখানে পাবে সেখানেই শেষ করে ফেলবে বলে ফোনে একাধিক বার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা চেয়ে করা হয়েছে ঝিনাইদহ থানায় সাধারণ ডায়েরি।
ঘটনাটি ঘটে গত ১২ই এপ্রিল মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময়। জানা যায়, ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাত্রাপথে নলডাঙ্গা বাজার সড়কের যাত্রাপুর ব্রীজ নামক স্থানে পৌছালে সড়কে বেঞ্চ ফেলে করা হয় গতিরোধ। পাশাপাশি গাড়ি প্রতি ২০ টাকা চাঁদা দাবি করে কতিপয় ব্যক্তিগণ।
সেসময় কোন ভাবেই চাঁদা না দিয়ে ব্রীজ পার হওয়া যাবে না বলে জানানো হয়। কথা বলাবলির এক পর্যায়ে তুমুল কথা কাটাকাটির ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে প্রায় আঁধা ঘন্টা পর সেখান থেকে ছাড়া পায় ওই সাংবাদিক। সেসময় অনেক অসহায় মানুষের থেকে চাঁদা নিতে দেখা যায় ওই চক্রটির। পরবর্তীতে একটু সামনে এসে দেখা মেলে এক শিশু ভ্যানচালকের।
তিনি নলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সেলিম এবং তার নাম রাহুল বলে জানা যায়। ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এ শিশু শিক্ষার্থী স্কুলে না গিয়ে পরিবারের কিস্তির টাকা জমানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাবার অটোভ্যান নিয়ে। সেসময় ভ্যানটিতে দুই জন যাত্রীও ছিল।
জানা যায়, ভ্যানের যাত্রীর কাছ থেকে তার সর্বোচ্চ ভাড়া উঠবে ২০ টাকা। তার মধ্যে ২০ টাকা চাঁদা আদায়কারী চক্রটিকে দিলে তার অবশিষ্ট কি থাকলো এমন প্রশ্নের গুঞ্জন শোনা যায় যাত্রীদের মাঝে। এদিকে কালীগঞ্জের মল্লিকপুর থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহে আসা মা মনি ডিজিটাল প্রেসে কর্মরত জনি নামে এক ব্যক্তি জানান, তার কাছে খুচরা টাকা না থাকায় ১ হাজার টাকার নোট ভাঙ্গিয়ে ২০ টাকা আদায় করা হয়েছে। বিষয়টি লজ্জার। এছাড়াও পাশ্ববর্তী কোলা ইউনিয়নের দামোদারপুর গ্রাম থেকে আসা সাবেক চেয়ারম্যান ডা. নুরুল ইসলামের কনিষ্ঠ পুত্র ঝিনাইদহ উকিল বারের সদস্য এ্যাড. তৌহিদুল ইসলাম সৌরভ জানান, এমন ভাবে বেঞ্চ আড় করে রেখে দেওয়া হয়েছে তা খুবই দুঃখ জনক। ব্যস্ততম এ সড়কটিতে এভাবে প্রতিবন্ধকতা কোন ভাবেই কাম্য নয়। সড়কে সরকারের কোথাও কোন ব্রীজ কালভার্ট তৈরীতে রাস্তা অবরোধ করে এমন চাঁদা আদায় করা অন্যায়। এখানকার ঠিকাদার এবং স্থানীয় এ চক্রটির বিচার দাবি করেন তিনি।
জানা যায়, ঝিনাইদহ এলজিইডির আরসি আইপি প্রজেক্টের আওতায় ছিল এ বক্স কালভার্টটি। ঠিকাদার প্রতিষ্ঠান ব্রীজের কাজ চলাকালীন সময় সেখানে একটা বাইপাস রাস্তা তৈরী করেন। কিন্তু বাইপাস রাস্তা উঠিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ সড়কটিতে ব্রীজের গ্যাপ এ কোন মতে নরম মাটি দিয়ে চলে যাওয়ায় ভারী যানবাহন চলাচলে সমস্যা দেখা যায়। চলাচলের সুবিধার্তে স্থানীয় ওই চক্রটি একটা শ্রমিক দিয়ে মাটি সমান ও মেরামত কাজ করার সুযোগ কাজে লাগিয়ে শ্রমিকের মজুরির কথা বলে শুরু করে চাঁদা। এ সুযোগে এলাকার কতিপয় ব্যক্তি সড়কে বেঞ্চ ফেলে উঠাতে থাকে গাড়ি প্রতি ২০ টাকা।
এ ঘটনা নিয়ে তাদের সাথে সমাধানের জন্য চেষ্টা করার কথা বললে সাংবাদিককে পড়তে হয় ব্যাপক চাপের মুখে। বলা হয় এটির দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। কিন্তু কিছুতেই তা মানতে নারাজ। কে শোনে কার কথা। সেসময় উচ্চ কন্ঠে প্রতিত্তরে বলা হয় আপনি ডিসটাব করবেন না, আপনার কাজে আপনি যান। এখানে ভিডিও ফিডিও করে কোন লাভ নেই বলে হুমকি দেয়। স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি অবগত করার কথা বললে যাত্রাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ঘটনাস্থলে চাঁদা আদায়কারী সুমন বলেন, চেয়ারম্যান সাহেব এ রাস্তা দিয়ে আসেন না। আমরা বিশ টাকার পাটি। আমাদের ডিসটাব কোরেন না। সেসময় একই গ্রামের নান্নু বিশ্বাসের ছেলে সুহাগ বিশ্বাস ও রমজান আলীর ছেলে জিল্লুর রহমান ও উপরে উল্লেখিত সুমনসহ বেশ কয়েকজন চাঁদা আদায়ের মূল ভূমিকায় ছিলো। তাছাড়া তাদের অতিক্রম করে বের হতে গেলে অনেকের সাথে লাঞ্ছিত ঘটনা ঘটে। সেসময় অসহায় মানুষ গুলো নিরুপায় হয়ে চাঁদা দিয়ে ব্রীজ পার হতে দেখা যায়। বিষয়টি নিয়ে একাধিকবার বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ওই সংবাদকর্মী।
পরে সেখান থেকে বের হবার পর আনেকেই সংবাদকর্মীর কাছে অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে কাজটি পরিপূর্ণভাবে করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি নিয়ে অনেকটা অবহেলা করেছে। স্থানীয় কতিপয় ব্যক্তিদের সহযোগিতা পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান অনেকটা প্রভাব বিস্তার ঘটায়। ফলে এলাকার সাধারণ জনগন অনেকে চুপ থাকতে বাধ্য হয় বলে জানান এলাকার সুশিল সমাজের একাংশ। এরই ফলে এলাকার কতিপয় ব্যক্তি ফুসে ওঠে এবং স্থানীয় অপর পক্ষটি সড়কে চাঁদা তুলতে ব্যস্ত হয়ে পড়ে। যার প্রভাবপড়ে অসহায় ও সড়কে চলাচলকারী ব্যক্তিদের মাঝে।
বিষয়টি নিয়ে সংবাদকর্মী ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে অবগত করার চেষ্টা করা হলে সেখানেও বাধার সৃষ্টি করে অতি উৎসাহী জনতা। উত্তেজিত জনতার সামনে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে। তাকে ব্রীজের গ্যাপে মাটি পরিপূর্ণ না দেওয়ার কারণ এবং যার ফলে চাঁদা আদায় করা হচ্ছে মর্মে জানতে চাইলে তিনি বলেন, চাঁদা আদায়ের কোন প্রশ্নই আসেনা। আমি মহেশপুরে আছি। কাছাকাছি জায়গায় থাকলে তিনি ঘটনা স্থলে আসতেন বলে জানান। তিনি আরও জানান, আমি মাসুম মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার। আমার নাম সবুজ।
এব্যাপারে জেলা এলজিইডি প্রোকৌশলী মনোয়ার উদ্দিনকে একাধিক বার মোবাইল নম্বরে ফোন কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এঘটনায় সংবাদ প্রচার করা হয়। কিন্তু পরদিন ১৩ এপ্রিল বুধবার সকাল থেকে সাংবাদিকের উপর শুরু হয় বিভিন্নভাবে হুমকি। এমনকি ৩টি মোবাইল নং থেকে দেওয়া হয় অকথ্য ভাষায় গালিগালাজ, লাষ্ট ফোন কল দিয়ে ওই চাদাঁবাজ চক্রের মূল হোতার সাথে কথা বলতে বলা হয়। তিনি তার কথায় নিজেকে ভয়ংকর কিলার প্রমাণ করতে চাই। অবশ্য তিনি তার কথাই এখনও সংবাদ কর্মীকে খুঁজছে বলে জানায়। তাছাড়া একাধিক ফোন কলে হুমকির পাশাপাশি ওই রাস্তা দিয়ে সংবাদকর্মীকে চলাচলে দেওয়া হয় নিষেধাজ্ঞা। হুমকির সুরে বোঝা যায় এর নেপথ্যে রাঘব বোয়ালের হাত রয়েছে।
পরে বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ সোহেল রানাকে ওই সাংবাদিক অবগত করলে তিনি সাধারণ ডায়েরি করতে বলেন এবং বিষয়টি তিনি তদন্তের মাধ্যমে আইনানুগ ভাবে দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

শরণখোলায় বোরো ধানের বাম্পার ফলন
শরণখোলা (বাগেরহাট) থেকে :
আমন মৌসুমের ফসল তোলার পর কিছু জমিতে খেসারী (কলাই) চাষ হলেও বছরের অধিকাংশ সময় বাগেরহাটের শরণখোলার প্রায় ১০ হাজার হেক্টর জমি পতিত অবস্থায় পড়ে থাকত। সরকারী প্রণোদনা, বিভিন্ন দাতা গোষ্ঠী ও উন্নয়ন সংস্থার সহযোগীতা ও উপজেলা কৃষি বিভাগের পরিচর্যায় চলতি বছরে এ দৃশ্যপট পাল্টে একফসলী ও পতিত জমিগুলোতে এখন সবুজের সমারোহ। চোখের পলকে বেড়ে ওঠা ধানক্ষেতগুলো দখিনা বাতাসে দুলছে সোনালী ধানের শীষ। যে কারনে চাষীদের চোখে এখন নতুন স্বপ্ন, আর মুখে হাসির ঝিলিক।
উপজেলার যে এলাকায় পানির উৎস আছে সেখানেই ব্যাপক বোরো ধানের চাষ হয়েছে। ধানসাগর ইউনিয়নের বাওড় ও হোগলপাতি, রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা, মালিয়া ও উত্তর রাজাপুর, সাউথখালী ইউনিয়নের বগী, চালিতাবুনিয়া ও বকুলতলা ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর, মঠেরপাড় ও দক্ষিন আমড়াগাছিয়া সহ বিভিন্ন গ্রামের পতিত জমিগুলো এখন সবুজের সমারোহ। সময়মত ফসল ঘরে তুলতে পারলে লাভবান হওয়া সহ নতুন এক স্বপ্ন দেখছেন উপজেলার চাষিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ৮০’র দশকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মান ও অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়ায় পানির অভাবে উপজেলার মানুষ ক্রমেই এক ফসলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ২০০৭ সালের সুপার সাইক্লোন সিডরের পর উপজেলা কৃষি বিভাগের উদ্যেগ, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহায়তা ও সরকারের নানা প্রনোদনা শরণখোলার কৃষি ব্যবস্থাপনা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচী, মৎস্য অধিদপ্তরের স্বাদু পানির মাছ সংরক্ষনের জন্য খাল খনন কর্মসূচী ও বিশ্ব ব্যাংকের নির্মানাধীন বেড়িবাঁধ প্রকল্পের মাধ্যমে কয়েকটি খাল খননের কারনে পানির অভাব কিছুটা লাঘব হলে চাষীরা নতুন করে চাষাবাদে উদ্যেগী হয়ে ওঠে।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের চাষীরা জানায়, কৃষি বিভাগের সহায়তায় কয়েকজন মিলে ৪০/৫০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করতেন। ২০২০ সালের দিকে রায়েন্দা ইউনিয়ন পরিষদ লজিক প্রকল্পের মাধ্যমে জমিতে সেচ মেশিন স্থাপন ও দীর্ঘ ড্রেন নির্মান করলে চাষীরা সুফল পায়। তাই গত বছরের তুলনায় ১০ গুন বেশী জমিতে বোরো ধানের চাষ হয়েছে।
উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সফল চাষী মো. মাসুদ মীর বলেন, প্রথম চাষেই এবার তাদের জমি থেকে বাম্পার ফলন পাবেন। জমি চাষ, বীজ, সার, কীটনাশক ও সেচ বাবদ বিঘা প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে এবং ৪০/৫০ মনের মত ধান পাওয়া যাবে। ঠিক মত ফসল ঘরে তুলতে পারলে প্রতিমন ধান ৮০০/৯০০ টাকা দরে বিক্রি হলে প্রতি বিঘা জমিতে কমপক্ষে ২০/২৫ হাজার টাকা লাভ হবে তার।
ধানসাগর ও রায়েন্দা ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম মনি জানান, উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে ও চাষীদেরকে অনুপ্রানিত করতে পারলে আগামীতে এ উপজেলার কোন জমি পতিত থাকবেনা। সঠিক পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এক ফসলের উপর নির্ভরশীল এ উপজেলার মাঠ সারা বছর ফসলে ফসলে ভরে থাকবে। শরণখোলা হয়ে উঠবে অপার সম্ভাবনাময় উপজেলা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন বলেন, গত মৌসুমে এ উপজেলায় ১২০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। কিন্তু এবার ৪৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। খালগুলো খনন ও সেচ ব্যবস্থা নিশ্চিত করতে পারলে আগামীতে এ চাষ ১০ গুনে সম্প্রসারিত হবে।
তিনি আরো জানান, কৃষি বিভাগ উপজেলার ৩০০ চাষীকে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনিষ্টিটিউটের লবন সহনশীল বীনা-১০ ও বাংলাদেশ ধান গবেষনা ইনিষ্টিটিউটের মাধ্যমে ৬০ জন চাষীকে বিনামূল্যে বীজ সরবারহ করা হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের কর্মীরা সার্বক্ষনিক চাষীদের প্রয়োজনীয় পরামর্শ ও উৎসাহ দিয়ে যাচ্ছেন। ভোলা নদীর লবন পানির প্রবেশ ঠেকাতে উপজেলা প্রশাসনের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের ৬টি স্লুইজ গেট (সুলিজগেট) তালা লাগিয়ে আটকে রাখা হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ কল্যান সমবায় সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যান সমবায় সমিতির উদ্যোগে ১৪ রমজান শনিবার খুলনা হেলাতলা হোটেল এ্যম্বাসেডরে ইফতার ,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. খন্দকার আনিসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ওয়াসার এমডি মোঃ প্রিন্স আবদুল্লাহ । বিশেষ অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান। খুলনাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যান সমবায় সমিতির সাধারন সম্পাদক নার্গিস ফাতেমা জামিল । সংগঠনের সহ সাধারন সম্পাদক সৈয়দ জাকারিয়া বুলবুলের পরিচালনায় বক্তৃতা করেন প্রচার সম্পাদক মোঃ জুবায়ের হোসেন, সুন্দরবন রেজিমেন্ট বিএনসিসির মোঃ নুর হোসেন লিটন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

আপত্তিকর ছবি ভাইরাল, কলেজছাত্রীর আত্মহত্যা
নড়াইল প্রতিনিধি ||
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় অপমানে জান্নাতুল ফেরদৌসী বর্ষা (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নড়াইলের লোহাগড়ার মাইগ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে।

শনিবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বর্ষা ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ও খুলনা বয়রা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার পাঁচুড়িয়া গ্রামের শহিদুল থান্দারের ছেলে তাশরিফ থান্দারের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

এক সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তাশরিফ গোপনে বর্ষার সঙ্গে অন্তরঙ্গ সময়ের কিছু ছবি মোবাইলে ধারণ করে রাখেন।

এরপর প্রায়ই বর্ষাকে সেসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অনৈতিক মেলামেশার প্রস্তাব দিতেন তাশরিফ। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় তাশরিফ আপত্তিকর কয়েকটি ছবি মেয়েটির বান্ধবী কুলসুমের মোবাইলে পাঠান। এরপর ওই ছবি বর্ষার ভাই দাউদ শেখকে পাঠান কুলসুম।

বিষয়টি জেনে বর্ষার মা মেয়েকে বকা দেন। তাশরিফের মা বর্ষাদের বাড়িতে এসে তাকেসহ পরিবারের লোকজনকে শাসিয়ে যান।

এরপর তাশরিফ আপত্তিকর কিছু ছবি কলেজছাত্রীর আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ছবিগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

বিষয়টি জেনে অপমান ও ক্ষোভে ওই ছাত্রী শুক্রবার সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মত্যা করেন।

এ প্রসঙ্গে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জুতা না কেনায় মা-ছেলেকে পেটাল দোকানি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে দোকান থেকে জুতা না কেনায় রাসেল হোসেন (২২) নামে এক যুবক ও তার মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মধুগঞ্জ বাজার এলাকায় সুলতান সু স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন উপজেলার রোকনপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

অভিযোগে রাবিয়া খাতুন উল্লেখ করেছেন, গ্রাম থেকে শুক্রবার বিকলে তিনি দুই ছেলে ও মেয়ে-জামাইকে নিয়ে ঈদের বাজার করতে যান। জুতা না কেনায় সুলতান সু স্টোরের মালিক সোলাইমান ও তার ছেলে আবির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তাকে গালিগালাজের প্রতিবাদ করলে ছেলেকে বেধড়ক মারপিট করে।

মুহূর্তের মধ্যে আশপাশ থেকে ইরফান রাজা রুকু, লিটন হোসেনসহ ৮/৯ জনের একটি দল চলে আসে। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে রুকু নামের একটি ছেলে। স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে চলে যাওয়ার পথে ছন্দা সিনেমা হলের সামনে রিকশা থেকে নামিয়ে ছেলেকে আবার মারধর করে রুকু ও তার সহযোগীরা।

ছেলেকে রক্ষা করতে আবার এগিয়ে গেলে এ সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নেয় রুকু। ব্যাগের মধ্যে স্বর্ণালঙ্কার বন্ধকী ফেরত নেওয়ার ৩০ হাজার ৬০০ টাকা ছিল। এরপর ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সুলতান সু স্টোরের মালিক সোলাইমান হোসেন জানান, জুতা কেনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ওই নারীর সাথে থাকা যুবকটি তাকে একটি ঘুষি মারেন। এরপর তার ছেলে আবির তাকে ধরে ফেলে। এর বেশি কিছু হয়নি। ইরফান রাজা রুকু তার ফুফাতো ভাই।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, রাবিয়া নামের এক নারী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৩ ও ১৪ এপ্রিল ২০২২ ইং তারিখ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকায় খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে সকল তথ্য উত্থাপন করা হয়েছে তাহা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও কাল্পনিক। প্রকাশিত সংবাদে যে সকল অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কে আমার বক্তব্য হলো- ২০২০ইং সালে ঝড়ে পড়ে যাওয়া গাছগুলো সরকারি বিধিবিধান মেনে টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। এবং উক্ত বিক্রয় টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দেয়া হয়ছে। বিভাগীয় কমিশনার মহোদয় কলেজের অসমাপ্ত শহিদ মিনার নির্মানের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ বছর অনুদান দেন। উক্ত টাকা দিয়ে শহীদ মিনারের কাজ শুরু করা হয়। কিন্তু শহীদ মিনারের সংলগ্ন একটি মরা ঝাউগাছ নির্মান কাজে বিঘ্ন ঘটালে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক গাছ সম্পূর্ণ না কেটে আংশিক কেটে দিয়ে শহীদ মিনারের নির্মান কাজ শুরু করা হয়। বিষয়টি বিভাগীয় কমিশনার মহোদয় অবগত আছেন। তাছাড়া কলেজের যেকোন ধরনের সংশ্লিষ্ট ক্রয় কমিয়ে মাধ্যমে যথাযথ নিয়ম অনুসরণ করে এবং সততার সঙ্গে ক্রয় করা হয়। অধ্যক্ষের বাসভবনে বসবাসের আগে বোর্ড অব গভর্নেসের সিদ্ধান্ত মোতাবেক কমিটির মাধ্যমে কিছু সংস্কারের কাজ ২০১৮ সালে সম্পন্ন করা হয়। এখানেও সচ্ছতা ছিলো শতভাগ। যেখানে কোন প্রকার দুর্নীতি বা অনিয়ম করার সুযোগ নেই এবং কোথাও দুর্নীতি বা অনিয়ম হয়নি। এই সমস্ত বিষয় নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পুর্ন কাল্পনিক। আমার ২৯ বছর চাকরি জীবনে কখনও দুর্নীতি বা অনিয়মের আশ্রয় নেইনি। প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যানে আমি আন্তরিকভাবে নিবেদিত। একটি কুচক্রিমহল দীর্ঘদিন যাবৎ আমার সম্মান ও প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন সময় মিথ্যা তথ্য সরবরাহ করে আসছে। এমনকি নামে বেনামে বিভাগীয় কমিশনার দপ্তরসহ বিভিন্ন জায়গায় বানোয়াট মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষতে এ ধরনের কাল্পনিক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।
-প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান
অধ্যক্ষ, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
বয়রা, খুলনা