Home আঞ্চলিক খালিশপুরে ছাত্রদলের আয়োজনে বিএনপি নেতা বকুলের ইফতার বিতরণ

খালিশপুরে ছাত্রদলের আয়োজনে বিএনপি নেতা বকুলের ইফতার বিতরণ

10

খবর বিজ্ঞপ্তি||

জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মুহসিন কলেজ শাখা, খালিশপুর থানা ছাত্রদল ও পলিটেকনিক ইনস্টিটিউ ছাত্র দলের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে খালিশপুর পাওয়ার হাউজ মোড়ে রোজদারদের মাঝে ইফতার (রান্না করা খাবার) বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। সরকারি মুহসিন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আবু সালেহ শিমুলের পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা স ম আঃ রহমান, বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম, শ্রমিক দল নেতা আবুল কালাম জিয়া, সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন, খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু, বিএনপি নেতা আহসানুল হক বুলবুল, মোবাশ্বের রহমান শ্যামল, যুব নেতা রবিউল ইসলাম রুবেল, ডিয়ার, জুলকার নাঈম, শেখ তুষার, শাহরিয়ার, রাজিব, কামরুজ্জামান, সাগর, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইসতি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, রসিউর রহমান রুবেল, আল আমিন, তৌহিদুল ইসলাম, খালিশপুর থানা ছাত্রদলের আহবায়ক ফারুখ হোসেন, সাবেক ছাত্র নেতা উজ্জল হোসেন সুমন, জহিরুল ইসলাম, রায়হান, রাতুল, কাজী রবিউল ইসলাম সুমন, ইমরান, সিফাত, জাহিদ, আল আমিন, রবিউল প্রমূখ। অনুষ্ঠানে প্রায় দু’শত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।