Home আঞ্চলিক পাইকগাছায় ভুমিহীনের বন্দোবস্ত জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

পাইকগাছায় ভুমিহীনের বন্দোবস্ত জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

8

 

পাইকগাছাপ্রতিনিধি।।

পাইকগাছায় ভুমিহীনের খাস বন্দোবস্ত জমি অবৈধ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এনিয়ে শুক্রবার ভুমিহীন কৃষক তার জমিতে ধান কাঁটতে গেলে চেয়ারম্যান বাঁধা দেয়। পরে চেয়ারম্যান পুলিশের মাধ্যমে ধান কাঁটা বন্ধ করে দেয়। এর আগে চেয়ারম্যান ৫ এপ্রিল ভুমিহীন ওই পরিবারের এক মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করে। ওই মারপিটের ঘটনায় চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়,উপজেলার কৃষ্ণনগর গ্রামের জাহান আলী গাজী কৃষ্ণনগর মৌজায় সাড়ে ৪ বিঘা জমি বন্দোবস্ত পায়। ৯৯ বছর মেয়াদে বন্দোবস্ত পেয়ে ৩০ বছর যাবৎ ধান ও মাছ চাষা করে আসছে বলে জাহান আলী ও স্থানীয় হারিস হোসেন জানান। শুক্রবার পাঁকা বোরো ধান কাটতে গেলে চাঁদখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আনিছুর রহমান জাহান আলীকে বাঁধা দেন।

এদিকে গত ৫ এপ্রিল জাহান আলীর স্ত্রী ফতেমা (৩৫)কে মারপিট করার অভিযোগে সাবেক চেয়ারম্যান,তার ছেলে রিংকু,রিপন ও চিত্তরঞ্জনসহ ৬ জনের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র ম্যজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। চেয়ারম্যান আনিছুর রহমান সরদার জানান তিনি ১৪০২ সাল থেকে ১৪২৫ সাল পর্যন্ত জমির মধ্যে ৪.২১ একর জমি( ডিসি)আর) ইজারা পান।

এরপর আর কোন ইজারা পাননি তবে আবেদন করা হয়েছে বলে তিনি জানান। জাহান আলী জানান সাবেক চেয়ারম্যান আনিছ সরদারের কোন কাগজ নেই। অবৈধভাবে আমার সাথে ঝামেলা করছে। পাইকগাছা থানর অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান,এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে, আপাতত স্থিতাবস্থা বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।