Home জাতীয় ক্যান্সার কেড়ে নিল আব্দুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরীকে

ক্যান্সার কেড়ে নিল আব্দুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরীকে

8

খুলনাঞ্চল ডেস্ক।।

যুক্তরাজ্য প্রবাসী লেখক, সাংবাদিক ও কলামনিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় বুধবার লন্ডনের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সময় বিনীতা চৌধুরীর বয়স হয়েছিল ৫০ বছর।

আব্দুল গাফফার চৌধুরীর চার মেয়ে এবং এক ছেলের মধ্যে তিনি তৃতীয়। বিনীতা বাবার সাথেই লন্ডনের এজওয়ারের বাসায় থাকতেন ও তাকে দেখাশোনা করতেন।
সম্পর্কিত খবর

লন্ডনে এখন ইস্টারের ছুটি চলছে। সবকিছু বন্ধ থাকায় বিনীতা চৌধুরীর লাশ এখনো হাসপাতালে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার বিনীতা চৌধুরীর জানাজা হওয়ার কথা রয়েছে।

আব্দুল গাফফার চৌধুরীও করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়ে নর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।