খবর বিজ্ঞপ্তি।।
আমরা ভালোর সাথে (আভাস) স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা ‘সাতরাস্তা মোড় বন্ধুমহল” আসছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১০০ দুঃস্থ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণের কর্মসুচি হাতে নিয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। উপহার সামগ্রীর মধ্যে থাকবে পোলাও চাল, সোয়াবিন তেল, সেমাই, চিনি ও মসলা। কাজী সাগরের সভাপতিত্বে ও মো নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আজিজুল হাসান দুলু। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সাংবাদিক মিজানুর রহমান মিলটন, সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু, উপদেষ্টা সাংবাদিক কৌশিক দে বাপী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শিশির রঞ্জন মল্লিক, সাংবাদিক এমডি অসিম,মোঃ সফরাজ,আলী পাকবাজ জুয়েল,শাহিনুল ইসলাম মোল্লা,মোঃমুন্না,বেলাল হোসেন,পাইলট কুমার গাইন,মোঃ লিটন,সরোয়ার হোসেন সাজু প্রমুখ।সভায় সকলের সম্মতি ক্রমে বিশিষ্ট ক্রিড়া সংগঠক খুলনা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য,পঞ্চবিথী ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মোল্লাকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।











































