Home আঞ্চলিক বেনাপোল কাস্টমস চেকপোস্টে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট আটক

বেনাপোল কাস্টমস চেকপোস্টে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট আটক

9

 

বেনাপোল প্রতিনিধি ।।

ভারতে পাচারকালে বেনাপোল আšতর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট আটক ক রেছেন কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদ ভিতিত্তে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর লাগেজ তল্লাশি করে উন্নতমানের ২৫০০০ (পচিশ হাজার) চুরুট আটক করা হয়েছে।

ভারতীয় ঐ যাত্রীর লাগেজ তল্লাশি পরবর্তী স্কানিং করে নিশ্চিত এসব চুরুট আটক করা হয়। আটক চুরুটের মুল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানান। তবে ভারতীয় পাসপোর্ট যাত্রী বিধায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আটক চুরুট বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে। এই প্রথম ভারতগামী যাত্রীর কাছ থেকে চরুট আটক করা হলো।