শহিদুল ইসলাম দইচ।।
যশোরের ঝিকরগাছায় মসজিদে ইমামের রাখা না রাখা নিয়ে প্রতিপক্ষের হামালায় দশজন গুরুতর আহত হয়েছে।আহতরা এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ের দেউলি গ্রামে আতিয়ার রহমান খান ফুরকানিয়া মাদরাসা ও মসজিদে।
আহতরা হল একই গ্রামের নুর হোসেন (৫৫), তার ছেলে শাহিনর ওরফে শাহিন,মো. রোকন,চাচাত ভাই আব্দুল্লাহ আল মামুন,হযরত গাজি (৫৪), তার ছেলে বিল্লাল হোসেন ও মাসুম হোসেন,। বিসারত হোসেন (৫০) ও তার ছেলে আরিজুল।
ভুক্তভোগী নুর হোসেন ও বিসারত অভিযোগ করে জানায়, আতিয়ার রহমান খান ফুরকানিয়া মাদরাসা ও মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফ দির্ঘ ২২ বছর এখানে ইমামতি করেন।এই মসজিদে যত উন্নয়ন ইমাম রউফের হাতে হয়েছে। কিন্তু মসজিদ কমিটিতে আলি কদর খান সভাপতি সম্পাদক তার ভাই মজিদ খান, বাকি সকল দ্বায়িত্বে তার গোনাগুষ্টি শফি খান, নজু খান, জামাল খানসহ গুনাগুষ্টি।
গত দুই দিন আগে বিনা কারনে মসজিদের ইমাম মাওলনা রউফকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে যায়। ইমামের চাকুরির কথা তুল্লে হামিদ খা ও আলী কদর খা খুবই বাজে ব্যাবহার করে।এসময় মুসল্লিরা প্রতিবাদ করলে খা গুষ্টির লোকজন ুএসে হাৃমলা করে।এক পর্যায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে দশজনকে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে আশি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রায়হান কবীর বলেন আহতদের ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে।সবাই আসংঙ্কামুক্ত আসা করা যায়।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন মসজিদের ইমাম কে নিয়ে বিরোধে দুই পক্ষের মারপিটে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি এখন সাভাবিক।











































