Home আঞ্চলিক বাগেরহাটে আগুনে ব্যবসায়ীর বসতঘর ভস্মিভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

বাগেরহাটে আগুনে ব্যবসায়ীর বসতঘর ভস্মিভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

5

 

স্টাফ রিপোটার,বাগেরহাট।।

বাগেরহাটের কচুয়ায় আগুন লেগে মফিজুল ইসলাম (৬০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর বসত ঘর ভস্মিভূত হয়েছে। আগুনে কাঠের ঘর ও ঘরে থাকা নগদ টাকা, কাপড়, খাদ্য সামগ্রী, ফ্রিজ, মটরসহ সব মালামাল পুড়ে গেছে। তবে কেউ বাড়িতে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার সময় কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার সংলগ্ন চান্দেরখোলা গ্রামের মফিজুল ইসলামের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। তবে কিভাবে আগুন লাগল সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

ক্ষতিগ্রস্থ মফিজুল ইসলাম চান্দেরখোলা গ্রামের সলিমউদ্দিন মিয়ার ছেলে। সাইনবোর্ড বাজারে তার ফলের দোকান রয়েছে।

মফিজুল ইসলাম বলেন, নাতনী অসুস্থ্য থাকায় আমার স্ত্রী রামপাল উপজেলার ফয়লা ছিল। আমি সকালে ঘর তালা দিয়ে দোকানে যাই। ১১টার সময় এক প্রতিবেশী ফোন করে জানায় ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে আগুন নেভানোর চেষ্টা করি। স্থানীয়রাও আমার সাথে আগুন নেভানোর চেষ্টা করেছেন। প্রায় আধাঘন্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু ততক্ষনে আমার ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে।

মফিজুল আরও বলেন, আগুনে আমার সব শেষ করে দিয়েছে। ঘরের ফ্রিজ, মটর, ডায়নিং টেবিল, আমাদের কাপড় চোপর, খাট, ছেলের ল্যাপটপ ও নগদ ৫০ হাজার টাকাসহ সব পুড়ে গেছে। খাবার চাল, হাড়ি কড়াইও পুড়ে ছাই হয়েছে। পড়নের জামা ও লুঙ্গি ছাড়া আমার আর কিছু নেই। রাতে খাব, সেই পরিস্থিতিও নেই আমার। আল্লাহ‘র কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই।

মফিজুল ইসলামের স্ত্রী মোসাঃ মরিয়ম বেগম বলেন, নাতীর সিজারের জন্য আমি রামপালে ছিলাম। এদিকে আমার কি সর্বনাষ হয়ে গেল। এখন কোথায় থাকব, কি খাব, কি করব আমরা।

সাইনবোর্ড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেবনাথ বলেন, মফিজুল ইসলাম একজন হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী। আগুনে তার বসত ঘরসহ সবকিছু পুড়ে গেছে। গরীব মানুষের সব অর্জন থাকে ঘরের মধ্যে। সেই ঘর পুড়লে আর কিছু থাকে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল।

বাগেরহাটে স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগের নেতাকর্মীদের উপর হামলার মামলায় গ্রেফতার ১

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগের ৫ নেতার উপর হামলার মামলায় হালিম মোড়ল (৪৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হালিম মোড়ল আরপাড়া এলাকার আজাহার মোড়লের ছেলে। বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার মোড়লের আপন ভাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আড়পাড়া এলাকার একটি মারধরের মামলায় এজাহার নামীয় ৪ নং আসামী হালিম মোড়লকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যাওয়ার জন্য নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে বাড়ি ফেরার পথে ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া বাজারে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগের ৫ নেতা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে ২৫ মার্চ বিকেলে আহত বারুইপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রায়হান হোসাইনের বাবা আবু সাইদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা, ইভা সম্পাদক

স্টাফ রিপোটার,বাগেরহাট

অধ্যাপিকা শাহিদা আক্তারকে সভাপতি ও নার্গিস আক্তার ইভাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই জেলা কমিটির অনুমোদন প্রদান করেন।

১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ এই জেলা কমিটিতে ৮জন সহ-সভাপতি, ৭ জন যুগ্ন সম্পাদক, চারজন সাংগঠনিক সম্পাদক, ২ জন দপ্তর সম্পাদক, ২ জন প্রচার সম্পাদক একজন করে কোষাধক্ষ, শিক্ষা, আইন, সমাজ কল্যান, ক্রীড়া ও সাংস্কৃতিক, বন ও পরিবেশ,পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য, নারী অধিকার, তথ্য ও গবেষনা, ত্রাণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রয়েছে। এছাড়া এই কমিটিতে ১১৫ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

নব গঠিত এই কমিটি আগামী দিনে সরকার পতনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাটের বিভিন্ন উপজেলা মহিলা দল ও বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলেসহ আহত ৪

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলেসহ একই পরিবারের ৪জন আহত হয়েছেন। এঘটনায় বুধবার রাতে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত পরিবারটি। এর আগে দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাঝিডাঙ্গা এলাকার বৃদ্ধ আমির আলী শেখ (৮৫), তার স্ত্রী রহিমা বেগম (৬৫), আমির আলী ছেলে প্রবাসী রফিকুল ইসলাম পিয়ার (৪০) এবং আমির আলীর নিকট আত্মীয় শেখ আজগর আলী (৫০)। এদের মধ্যে রফিকুল ইসলাম পিয়ার ও শেখ আজগর আলী বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত আমির আলী শেখ বলেন, পুকুর পারে মাটি দেওয়া নিয়ে প্রতিবেশী এখলাছ শেখ ও কামাল শেখদের সাথে আমাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এখলাছ শেখ, তার ছেলে হোসেন, এখলাছের নিকট আত্মীয় কামাল শেখ কামালের ছেলে ফয়সাল শেখ, স্থানীয় ইদ্রিস শেখ, জামাল শেখ আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমার ছেলে রফিকুল ইসলাম পিয়ারের মাথা ফেটে গেছে। আমার জামাতা শেখ আজগর আলীর হাত কেটে যাওয়াসহ বিভিন্ন জায়গা জখম হয়েছে। ছেলে এবং জামাইকে ঠেকাতে আমি এবং আমার স্ত্রীকেও বেদম মারধর করেছে তারা। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

আমির আলীর স্ত্রী আহত রহিমা বেগম বলেন, প্রায় ৩৫ বছর আগে এখলাছের মা ও চাচাদের কাছ থেকে আমরা ৪ দশমিক ৬৬ শতক জমি ক্রয় করেছি। ক্রয়কৃত জমি আমরা ভোগ দখলও করছি। কিন্তু হঠাৎ করে এখলাছ ও তার লোকজন আমাদের এই জমি দখলের চেষ্টা করছে। টাকা দিয়ে জমি ক্রয় করেও কি আমরা ভোগদখল করতে পারব না। আমাদের দুই বুড়ো বুড়িকেও মেরেছে ওরা। আমি এর সঠিক বিচার চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।