Home আঞ্চলিক করোনা পরিস্থিতির অবনতি কঠোর অবস্থানে নৌবাহিনী

করোনা পরিস্থিতির অবনতি কঠোর অবস্থানে নৌবাহিনী

11

খবর বিজ্ঞপ্তি:

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাদের টহল অব্যাহত রেখেছে। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় কাপড়ের দোকান, হার্ডওয়ারের দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক ছয় হাজার দুইশত টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। অতি দুস্থদের মাঝে কিছু প্যাকেট খাবার বিতরণ করা হয়। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, আফাবারি, চাঁদপাই, কুমারখালী, মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় মটরসাইকেল চালক ও মুদি দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক দুই হাজার চারশত আশি টাকা জরিমানা করা হয়। এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করাসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।