Home আঞ্চলিক যশোর পঙ্গু হাসপাতালের লিপ্টের নিচে থেকে ব্যবসায়ির গলাকাটা লাশ উদ্ধার

যশোর পঙ্গু হাসপাতালের লিপ্টের নিচে থেকে ব্যবসায়ির গলাকাটা লাশ উদ্ধার

154

শহিদুল ইসলাম দইচ যশোর ।।

যশোর পঙ্গু হাসপাতালের লিপ্টের নিচে থেকে মফিজুর রহমান (৬৫) নামে এক ব্যাবসায়ির গলাকাটা লাশ উদ্ধার করেছে। আজ শনিবার দুপুর ২ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খবর শুনে যশোর র্্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. ক. নাজিউর রহমান, কোতয়ালী থানা পুলিশ,জেলা ডিবি ও চাচড়া ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত মফিজুর রহমান ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মকবুল শেখের ছেলে।
নিহতের জামাই শাহিনুর রহমান অভিযোগ করে বলেন,গত ২৭ এপ্রিল মফিজুরের মাকে যশোর শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২৮ এপ্রিল পঙ্গু হাসপসগালের মালিক ডাক্তার এইচ এম আব্দুর রউফ রুগির পায়ে অপারেশন করেন। হাসপাতালটির ৭ম তলায় ৭০৩ নং বেডে রুগিটি চিকিৎসাধীন রয়েছে। গত ২৮ এপ্রিল বিকালে শ্বশুর মফিজুর রহমান সে তার মাকে দেখভাল করতে আশে।হাসপাতালের ৭ম তলা থেকে নিচে আসেন মফিজুর প্রেমেন্ট দিতে।এর পর থেকে মফিজুরের আর কোন সন্ধান পাওয়া যায় নি।আজ বেলা ১২ টার দিকে মোবাইল ফোনে জানতে পারি প্রতিষ্ঠানটির গ্রান্টফ্লরের নিচে লিপ্টের গর্তে মফিজুরের গলাকাটা লাশ পড়ে আছে।ঘটনাস্থল থেকে যশোরের র্্যাব-৬ কোম্পানি কমান্ডার বলেন, ঘটনটি খুবই সেনসেটিভ। র্্যাবের ছায়াটিম পৃথক পৃথক টিম কাজ করছে।কি কারনে কেন তাকে কারা তাকে হত্যা করেছে তা খুজে বের করা হবে।
জানতে চাইলে চাচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলা ডিবি পুলিশের এস আই সলেমান আক্কাস বলেন, হাসপাতালের লিপ্টে যে কাজ করে তাকে সহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞসা বাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এব্যাপারে পঙ্গু হাসপাতালের মালিক ডাক্তার এইচ এম আব্দুর রউফ বলেন, ঘটনার সাথে যারা জড়িত পুলিশ তদন্ত করে খুজে বের করার জন্য অনুরোধ করছি।তদন্তের সার্থে আমাকে যত ধরনের সহযোগিতা করতে হয় আমি রাজি আছি। এটা ছোটখাট বিষয় নয় আমার প্রতিষ্টানে সুনাম ক্ষুন্ন হচ্ছ।