Home আঞ্চলিক এনইউবিটি খুুলনায় স্বাধীনতা দিবস আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

এনইউবিটি খুুলনায় স্বাধীনতা দিবস আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

8

 

খবর বিজ্ঞপ্তি।।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনইউবিটি খুলনার নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসিবে গড়ে ওঠার আহবান জানান। পাশাপাশি প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারের জন্য নিজেকে তৈরি করতে কঠোর চেষ্টা ও সাধনা করার পরামর্শ দেন।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. ওয়ালী উল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আশিকুদ্দিন মোহাম্মাদ মারুফ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ্ আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান পৃথিবী বিশ্বায়নের কারণে প্রতিযোগিতামূলক হয়ে গেছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলার পাশাপাশি আমাদের ইংরেজি ভাষা ও কম্পিউটার জ্ঞানে দক্ষ হতে হবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো দেশপ্রেম। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেনো, আমরা সবাই দেশকে ভালোবাসবো এবং দেশের স্বাধীনতা যেন অক্ষুন্ন থাকে সে চেষ্টা করতে হবে।

“বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস” বিষয়ের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম আট জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মাসুদ আলম, দ্বিতীয় স্থান অধিকার করেন ফজিলাতুন্নেসা মহিলা কলেজে শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন এবং তৃতীয় স্থান অধিকার করেন এস এ এস কলেজের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম নাহিদ।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মতিউর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক তুসমিত মেহরুবা আঁকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান, নাজমুল’স এডমিশন কোচিংয়ের পরিচালক মো. নাজমুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ঋতুপর্ণা মল্লিক।