Home আঞ্চলিক বঙ্গবন্ধুর সমাধিতে মেম্বার এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে মেম্বার এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

8

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হোসেন আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্নাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুরুপ ভাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন খুলনা বিভাগ ও জেলার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধ নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসএম ফরিদ রানা, আসাদুজ্জামান স্বপন, মোঃ কামরুল ইসলাম, রাজিয়া সুলতানা, সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, তপু বিশ্বাস, বোরহান ফকির, সাইফুল ইসলাম,সওকাত হালদার প্রমূখ।