Home আঞ্চলিক ভুমিদস্যুদের কবলে দিঘলিয়ার নদীর চরের মাটি

ভুমিদস্যুদের কবলে দিঘলিয়ার নদীর চরের মাটি

33

দিঘলিয়া প্রতিনিধি।।
খুলনা জেলার দিঘলিয়া একটি দ্বীপ উপজেলা। ভৈরব, আতাই ও মজুদখালী নদী দ্বারা বেষ্টিত। দিঘলিয়া উপজেলা ৬ ইউনিয়ন নিয়ে গঠিত যার ৩ ইউনিয়ন দ্বীপ এর বাহিরে অবস্থিত। সেনহাটী, দিঘলিয়া, বারাকপুর এই দ্বীপের মধ্যে এবং গাজীরহাট, যোগীপোল, আড়ংঘাটা দ্বীপের বাহিরে অবস্থিত।

নদী বেষ্টিত এই দ্বীপের অধিকাংশ মানুষেই কৃষি ও মৎস চাষের সাথে জড়িত। এজন্য এই নদী সংলগ্ন সকল খালের সাথে স্লুইস গেট তৈরি করা হয়েছে, এর ফলে নদীর লোনা পানি হতে ধান, সবজি ও মিষ্টি পানির মাছ রক্ষা করা হয় ও সময় মত নদীর মিষ্টি পানি খালে প্রবেশ করানো হয়, ফলে কৃষকরা ধান, সবজি ও মাছ চাষ করে পারিবারিক চাহিদা পূরন করার পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে। বিগত বছর গুলোতে এই জনপদে উল্লেখযোগ্য ভাবে নদী ভাংঙ্গনের মুখে পরে শত শত একর জমির কৃষি ফসল ও মৎস ঘের ক্ষতি গ্রস্থ হয়েছে, কৃষকরা চরম ভাবে ক্ষতির মুখে পড়েছে।

নদী ভাঙ্গন প্রতিরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও স্হানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এ বছর বেশ কিছু অস্হায়ী বাধ নির্মান করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এরই মধ্যে এক শ্রেণির ভুমি খাদকরা রাজনৈতিক প্রভার খাটিয়ে বারাকপুর এর মজুত খালী অংশের নদীর চর থেকে প্রতি দিন ১৫-২০ ট্রলার মাটি নন্দনপ্রতাপ ও অভয়নগর এর মানুষ এসে স্হানীয় দের সহায়তায় মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং নদী পাড়ের পান বরজের মালিকরা প্রতিনিয়ত চরের মাটি কেটে নিয়ে বরজ উচু করার কাজ করে। এলাকাবাসীর সূত্রে জানা যায় বারাকপুর ইউনিয়ন এর ইউপি সদস্য নিত্ব্য এর সহোযোগিতায় এই কাজ হচ্ছে কয়েক বছর ধরে। তিনি নিজে নদীর তীর হতে ওয়াব্দার রাস্তা পর্যন্ত রাস্তার কাজ নদীর চরের মাটি কেটে করেছেন বলেও জানা যায়।

উল্লেখ্য প্রতিবছর এভাবে অবৈধ ভাবে নদীর চর থেকে মাটিকাটার ফলে বর্ষার মৌসুমে প্রচন্ড পানির চাপে নদী ভাংঙ্গনের মুখে পতিত হয়। ফলে পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েও ভাংঙ্গন রোধ করতে পারছেনা।

এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এ প্রতিবেদককে জানান মাটি কাটার বিষয়টি আমি জানতাম না, বিষয়টি তদন্ত করে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনার কথা জানান।