Home আঞ্চলিক জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে: তুহিন

জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে: তুহিন

13

২৩নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দ্রব্যমুল্য উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ

0খবর বিজ্ঞপ্তি।।

দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। তিনি বলেন, তরিতরকারি, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে। নিশিরাতের সরকার জনগনের সম্পদ লুটপাটে সফল হলেও সাধারণ জনগনের প্রধান সমস্যা দ্রব্যমুল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টায় ২৩নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দ্রব্যমুল্য উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণকালে সিমেট্রি রোডের পথসভায় এসব কথা বলেন।

তুহিন আরো বলেন, সরকার দলীয় কালোবাজারী সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। ফলে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। দেশজুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা নাসির খানের সভাপতিত্বে লিফলেট বিতরণে বিশেষ অতিথি ছিলেন, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আলম খান, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এ সময় উপস্থিত ছিলেন গাজী আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, খান মুজিবুর রহমান,

জাহাঙ্গীর হোসেন, ডাক্তার ফারুক হোসেন, কে মাহবুবুল আলম, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, হারুন-অর-রশিদ মাসুম, মোহাম্মদ নাসির উদ্দিন, খায়রুজ্জামান সজিব, মেজবাহ উদ্দিন পাপ্পু, খসরুল আলম, মুজাহিদুল ইসলাম টনি, সৈয়দ ইমরান, নাসিম আহমেদ ইমন, মাজহারুল ইসলাম রাসেল, শাকিল আহমেদ, নাজিম উদ্দিন শামীম, আহসান আল বাকের শোভন, মোঃ তারিফ বিশ্বাস বাবু, জাকারিয়া বাবু, ইকবাল কবীর জিন্দেগির, আবু জাফর, রুবেল আহম্মেদ, দেলোয়ার হোসেন, হানিফ মাহমুদ, শেখ বায়জিদ, রাজু আহমেদ, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ শহিদুল ইসলাম, এনাম মিশু, মো: রসেল, ফারুক হোসেন, নাজমুল ইসলাম, সৈয়দ তানভীর আহমেদ, আরিফ মোল্লা তূর্য, মোঃ হাফিজুর রহমান, এস এম নয়ন হোসেন, ইমরান সালে সিফাত, নাজির মাহমুদ নিবিড়, এস এম সাকিব রেজা, সোলায়মান হোসেন রাহাত, শাঞ্জিদ হাসান রাতুল, আহ্মেদ উল্লাহ শাকিব, শেখ সালাউদ্দিন আহমেদ, মারজান খান, আব্দুর রশিদ, ইয়াছিন শেখ, মোঃ রিপন, মোঃ শাওন।