পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের দেলুটি গ্রামের ৪ হাজার জনগোষ্টির পানীয় জলের অভাব পূরণে পুকুর সংস্কার ও ভাঙ্গন রোধে জিওটেক ব্যাগ দিয়ে বাঁধ নির্মান করে দিলেন চেয়ারম্যান তুহিন। সোমবার দুপুরে নিজেই নেতৃত্ব দিয়ে বাঁধের কাজ শুরু করেন। তিনি বলেন এটি আমার ইউনিয়ান না হলেও এখানকার মানুষের দাবীর মুখে তিনি প্রায় দুই লক্ষটাকা ব্যায় একটি পুকুর খনন করে মিষ্টি পানির আধার সুষ্টি করে পানিয় জলের অভাব পুরণ করেছেন। এলাকার ইসমাইল শেখ জানান, এ এলাকাটি চারিপাশে লবন পানি। ইতিপূর্বে দেলুটিবাসী লস্কর চেয়ারম্যান তুহিনের আর্থসামাজিক কর্মকান্ড সম্পর্কে বিভিন্ন মাধ্যমে অবহিত হয়ে তারা তার কাছে গ্রীষ্মকালীন সময়ে এলাকার পানীয় জলের সীমাহীন অভাবের কথা তুলে ধরেন । দেলুটি গ্রামবাসী চেয়ারম্যান তুহিন কাগজীর কাছে তাদের মসজিদের পুকুরটি সংস্কারের দাবী জানান। যার পানি খেয়ে এলাকার প্রায় চার হাজার মানুষ জীবন ধারণ করে থাকে । চেয়ারম্যান তুহিন তাদের পানীয় জলের অভাব পূরণের লক্ষে ঐ পুকুরটি খনন সহ ভাংগন কবলিত বাঁধটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন । সে মোতাবেক তিনি খুলনা বন্ধু উন্নয়ন ( KFD-89) বন্ধু ফোরাম এর সাথে যোগাযোগ করেন।
দেলুটি গ্রামবাসীর পানীয় জলের একমাত্র উৎস্য জামে মসজিদের পুকুরের পাশেই শিবশা নদী, যার পানি লবনাক্ত এবং পাড় ভেঙে নদীর পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশী । সে কারণে সোমবার দুপুরে গ্রামবাসি ও দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের উপস্থিতিতে জিওব্যাগ দিয়ে বাঁধ নির্মান সম্পন্ন করেন চেয়ারম্যান তুহিন। বাঁধের সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ ও ইসমাইল শেখ সহ লস্কর ইউনিয়ন এবং দেলুটি ইউনিয়নের ব্যক্তিবর্গ।











































