Home আঞ্চলিক মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

9

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর খালিশপুরের একটি মাদ্রাসায় ৬ বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়ন করার অভিযোগে নাইম হাওলদার নামে এক শিক্ষককে আটক করেছে খালিশপুর থানা পুলিশ।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে খালিশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। রোববার ওই মামলায় অভিযুক্ত শিক্ষক নাইম হাওলাদারকে আটকের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এসকে সিনহার তিনতলা বাড়ির সন্ধান

খালিশপুর থানা পুলিশ জানায়, রোববার সকালে হাউজিং পুরাতন কলোনির বাসিন্দা শিশুটি খালিশপুর নিউমার্কেট বাজারের একটি মাদ্রাসায় প্রাইভেট পড়তে যায়। এ সময় ওই মাদ্রাসার শিক্ষক নাইম হাওলাদার ফুসলিয়ে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে মেয়েটিকে যৌন নিপীড়ন করে। পরে মেয়েটি তার পরিবারকে জানালে মেয়েটির বাবা থানায় মামলা করেন। পুলিশ দুপুরে খালিশপুর বিআইডিসি রোড থেকে শিক্ষক নাইম হাওলাদারকে আটক করে।