Home আঞ্চলিক ফকিরহাটে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ফকিরহাটে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

8

 

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় মো. ইলিয়াজ হোসেন (৫২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি ঝিনাইদাহ জেলা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত ইজ্জত আলী ছেলে। নিহত পুলিশ সদস্য ফকিরহাট মডেল থানায় কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ১১টার দিকে ফকিরহাট মডেল থানার পুলিশ সদস্য মো. ইলিয়াজ হোসেন মটর সাইকেল যোগে মোল্লাহাটের দিকে যাওয়ার পথে কাকডাঙ্গা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত বাসের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনা স্থলেই নিহত হন। খুলনাগামী বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে মৃতদেহ উদ্ধার করে। মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জানান, পুলিশ সদস্য ইলিয়াজ হোসেন সমন ডিউটিতে ছিলেন। তিনি আসামীদের বাড়ীতে সমন জারির উদ্দ্যেশে যাওয়ার পথে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ##

ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ধান ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল মোড়ল (৬০) নামের এক কৃষক মারা গেছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকায় এঘটনাটি ঘটে। মৃতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ঐদিন সন্ধার পর রবিউল মোড়ল নিজ ধান ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে আকস্মিক সে বিদ্যুতায়িত হন। এতে সে ঘটনাস্থলে মারা যান। তিনি পাগলা উত্তর পাড়ার মানিক মোড়লের পুত্র। ঘটনার সত্যতা স্বীকার করে মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মু. আলিমুজ্জামান বলেন, এ ব্যাপারে সংম্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ##