বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে পুকুরিয়া ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকালে সরকারী নলডাঙ্গা ভ’ষণ বিদ্যালয় মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় কালীগঞ্জ পুকুরিয়া ভলিবল দল ২ – ০ সেটের ব্যাবধানে ঝিকরগাছা কুলি ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ২০ হাজার টাকা প্রাইজমানী তুলে দেন স্থানীয় সাংসদ ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে দিনব্যাপি অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝিকরগাছার কুলি ভলিবল দলের সাকিব সেরা খেলোয়াড় ও বিজয়ী পুকুরিয়া ভলিবল দলের রাজু ম্যান অব দি সিরিজ বিবেচিত হন। খেলা পরিচালনা করেন ফারুক হোসেন এবং অফিসিয়াল স্কোরার ছিলেন কার্ত্তিক ভর্টাচায্য। ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন খোরশেদ আলম ও রবিউল ইসলাম। টুনামেন্টের মিডিয়া পাটনার ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাব।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মতলেবুর রহমান ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী,কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি বাবু অজিত ভট্টাচার্য্য,ক্রীড়া ফেডারেশনের যুগ্ন -সাধারন সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জামির হোসেন প্রমুখ।











































