Home আঞ্চলিক শরণখোলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, আক্রান্ত বেশি শিশুরা

শরণখোলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, আক্রান্ত বেশি শিশুরা

6

শরণখোলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, আক্রান্ত বেশি শিশুরা

নিজস্ব সংবাদদাতা (শরণখোলা) ।।

বাগেরহাটের শরণখোলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। বর্তমানে ১০ শিশু নিউমোনিয়ায় এবং সাত শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

 

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ববি সাহা জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২ জন রোগীর মধ্যে সাত জন শিশু রয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত ১০ শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে বেড সঙ্কট থাকায় অনেকে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

আরও পড়ুন:জমি নিয়ে বিরোধ, ভাতিজাকে বেঁধে মাটি পুঁতে রাখলেন চাচা

 

তিনি জানান, গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৯ শিশু এবং ডায়রিয়ায় ২৫ শিশু শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। উপকূলীয় এ এলাকায় বিশুদ্ধ পানি সঙ্কটে ডায়রিয়া এবং আবহাওয়া পরিবর্তনজনিত কারণে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে।