কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, যুদ্ধ ভাসান ও যুদ্ধজয় পাদদেশে দীপশিখা প্রজ্বালন ও নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ প্রমুখ। পরে উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যুদ্ধ ভাসান পাদদেশে দীপশিখা প্রজ্বালন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ রবিউল ইসলাম।
অবরদিকে মঙ্গলকোট ব্রীজ সংলগ্ন যুদ্ধজয় পাদদেশে দীপশিখা প্রজ্বালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।











































