বিনোদন ডেস্ক।।
এই প্রথমবার কোনো থ্রিলারে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা দত্ত। ওয়েব সিরিজটির নাম ‘জনি বনি’। এই সিরিজে স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন দেবাশিস মণ্ডল, অঙ্কিত মজুমদার, পুষ্পিতা মুখোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায়। এখানে জনি হয়েছেন দেবাশিস, বনি নামের কিশোরের চরিত্রে অঙ্কিত।
স্বস্তিকার চরিত্রের নাম আঁখি। স্বস্তিকা বলেন, আমার চরিত্রটির সঙ্গে দর্শক খুব সহজেই নিজেদের রিলেট করতে পারবেন। কলকাতাতেই শুট হবে, বললেন স্বস্তিকা। আপাতত ওয়েব সিরিজ ও সিনেমাতেই মন দিতে চান তিনি।











































