Home আঞ্চলিক পাইকগাছায় ঘেরে বাসায় আগুন ও মালিককে পিটিয়ে আহত করার অভিযোগ

পাইকগাছায় ঘেরে বাসায় আগুন ও মালিককে পিটিয়ে আহত করার অভিযোগ

9

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় ঘের দখলে ব্যার্থ হয়ে দুটি বাসায় আগুন ও ঘের মালিকে পিটিয়ে আহত করার অভিযোগে পাওয়া গেছে। ঘটনাটি বুধবার সালে উপজেলার চক নোয়ালতলা ও চক সুরনাল মৌজায়। এ ঘটনায় থানায় এজার দাখিল হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার বাদী ও ঘের মালিক শেখ আনারুল ইসলাম জানা,  উপজেলার চকনোয়ালতলা ও সুরনাল মৌজায় আমার ৭শ বিঘার  একটি চিংড়ী ঘের রয়েছে। যা প্রকৃত মালিকের নিকট হতে লীজ ডিড গ্রহন করে মৎস্য ঘের পরিচালনা করে আসছি। কিন্তু প্রতিপক্ষ গফুর সরদার, আবুবক্কর সিদ্দিকদের সাথে ঘের নিয়ে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় আমার কাছে টাকা দাবী করে আসছে। টাক না দেয়ায় বুধবার সকালে গফুর সরদার (৫৫), আবু বক্কর সিদ্দিকি(৫৮) সহ ৩০ /৪০ জন ঘের জবর দখল করতে আসে। কিন্তু দখল করতে ব্যার্থ হয়ে ঘেরের দুটি সাইড বাসা আগুন ধরিয়ে দেয়। এ সময় আমি সহ কয়েক জন বাঁধা দিলে আমাকে মারপিট করে আহত করে। পরে তারা ঘের থেকে খেপলা জাল ও টানাজাল দিয়ে মাছধরে ও বাসা আগুনে পুড়িয়ে দিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ বিষয় গফুর সরদার বলেন চাঁদা টাকা চাওয়া কোন ঘটনা ঘটেনি। আমরা আমাদের নিজেদের জমি ঘের মালিকের নিট চাইলে তারা  না দিয়ে নিজেদের দখলে রেখেছে। তবে তারা নিজেরাই বাসায় আগুন দিয়ে পুড়িয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।এজার দাখিল হয়েছে। তদন্ত করে ব্যবস্তা গ্রহন করা হবে।