স্টাফ রিপোর্টার।।
নগরীর শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মঙ্গলবার দুপুর ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের ভাগ্নে শেখ নাসিরুল হক তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মরহুম মোসলেম উদ্দিন শিববাড়ি পালপাড় নিবাসী মোফিজ উদ্দিনের পুত্র। মৃত্যুকালে তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।











































