Home জাতীয় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইসির সংলাপঃ কে আসবেন, কে আসবেন না

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইসির সংলাপঃ কে আসবেন, কে আসবেন না

7

ঢাকা অফিস।।

রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের মতামত নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে চায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ১৩ মার্চ শিক্ষাবিদদের মাধ্যমে এই সংলাপ শুরু হয়েছে। ৩৯ জন বিশিষ্ট নাগরিকদের নিয়ে আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) পরবর্তী সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এই জন্য ইতিমধ্যে সংলাপে এতে মতামত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশিষ্ট নাগরিকদের সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পরবর্তী সংলাপের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

সংলাপে ইসির আমন্ত্রণ পেয়েছেন যারাঃ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী; ড. ওয়াহিদা উদ্দিন মাহমুদ; মির্জা আজিজুল ইসলাম, অ্যাডভোকেট সুলতানা কামাল, ড. হোসেন জিল্লুর রহমান, এম. হাফিজ উদ্দিন খান; বেগম রোকেয়া এ রহমান; ও বেগম রাশেদা কে চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত ও এম এম আকাশ; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, অধ্যাপক রুবায়েত ফেরদৌস ও ড. এস শামীম রেজা, আইন বিভাগের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান; ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানীত ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক; স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ; সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার; ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি); ওয়ালি উর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন; ড. সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস; খুশী কবির, কো-অর্ডিনেটর, নিজেরা করি; অধ্যাপক নজরুল ইসলাম, চেয়ারম্যান, সেন্টার ফর আরবান স্টাডিজ (সিইউএস); সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার; সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান ও আব্দুল লতিফ মন্ডল; সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দীন আহমদ; সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরাম; সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন; কাজী খলীকুজ্জামান আহমদ, চেয়ারম্যান, গভর্ণিং কাউন্সিল ঢাকা স্কুল অব ইকোনমিক্স; সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন; ড. জহুরুল আলম, প্রেসিডেন্ট, গভর্নেন্স এন্ড রাইট সেন্টার; বেগম শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন; ড. জাফরুল্লাহ চৌধুরী, চেয়ারম্যান, গণস্বাস্থ্য কেন্দ্র; সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীত ফেলো অধ্যাপক রওনক জাহান ও ড. মোস্তাফিজুর রহমান; ড. সিনহা এম এ সাঈদ, চেয়ারম্যান,  লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশন; এবং লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ।

ইসির সংলাপে আসবেন না যারাঃ

বিদেশে থাকার কারণে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল ও বেগম রাশেদা কে চৌধুরী; অসুস্থ থাকার কারণে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ; আগেই অন্য প্রোগ্রাম থাকায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার; তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান; ড. আমেনা মহসিন, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১২ জনের মত সংলাপে অংশ নিতে পারবেন না বলে ইসিকে জানিয়েছেন। এছাড়া সংলাপে আসবেন কি আসবেন না এই বিষয়ে পরবর্তীতে কয়েকজন জানাতে চেয়েছেন বলে জানা গেছে।

১৩ মার্চ শুরুর সংলাপে অধিকাংশ শিক্ষাবিদ ইসির ডাকে সাড়া দেননি। ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশ নিয়েছেন মাত্র ১৩ জন। 

গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি। সেদিনই এরমাঝে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করে নতুন কমিশন। এরপর জাতীয় স্মৃতীসৌধ, বঙ্গবন্ধুর সমাধীসৌধে শ্রদ্ধা নিবেদন, ভোটার দিবস উদযাপন ও নানা আনুষ্ঠানিকতা করেছেন। তবে নতুন কমিশন যোগ দেওয়ার পর কোনো আনুষ্ঠানিক বৈঠক করেনি নতুন ইসি। তার আগেই দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করার জন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের মতামত নেওয়ার সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।