Home আঞ্চলিক দৈনিক প্রবাহের সাংবাদিক সাইফুল্লাহ তারেক সন্ত্রাসী হামলায় আহত

দৈনিক প্রবাহের সাংবাদিক সাইফুল্লাহ তারেক সন্ত্রাসী হামলায় আহত

8

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

দৈনিক প্রবাহ পত্রিকার আটরা গিলাতলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর সূত্রে জানা গেছে ২০ মার্চ রবিবার দুপুর ১ টায় গিলাতলা দক্ষিণপাড়া গফ্ফার ফুড মোড় এলাকায় পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শিরোমণি ও গিলাতলা গাজীপাড়া এলাকার কতিপয় যুবকের ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল গিলাতলা দক্ষিণপাড়া এলাকা বাসীর উপর দেশী অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চলায়। খবর পেয়ে  দৈনিক প্রবাহের সাংবাদিক সাইফুল্লাহ তারেক ঘটনা স্থলে পৌছে ছবি তোলাকালীন সময়ে সন্ত্রাসী কর্তৃক হামলার স্বীকার হন। এসময় খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসকে মুঠোফোনে জানালে তিনি তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌছে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে থানায় আনা হয় এবং তাদের কাছে থাকা একটি স্কুল ব্যাগে চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে, তিনি আরোও বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। গুরুতর আহত সাংবাদিক সাইফুল্লাহ তারেককে প্রথমে ফুলবাড়ীটে প্রথমিক চিকিৎসা শেষে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন ও সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার সহ সকল সাংবাদিকবৃন্দ।