Home আঞ্চলিক খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র‌্যাব

খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র‌্যাব

38
প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার ।।

খুলনায় বাড়ির মালিক সহ নিষিদ্ধ জঙ্গি সন্দেহে ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার রাত নগরীর খালিশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেলেও আনুষ্ঠানিকভাবে র‌্যাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করেছেন।

তবে স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে খালিশপুর বিআইডিসি রোডস্থ দুর্বার সংঘ ক্লাবের পাশে জনৈক আলম শেখের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।