Home আঞ্চলিক সাতক্ষীরায় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেটসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরায় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেটসহ চোরাকারবারি আটক

11

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে ৭৮৯ পিচ ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয়  ট্যাবলেটসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃতের নাম রনি সরদার (১৯)। তিনি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের ডালিম সরদারের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় কতিপয় চোরাকারবারী নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ৭৮৯ পিচ ভারতীয় নেশা জাতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক চোরাকারবারী রনিকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।