Home আঞ্চলিক অবহেলিত বাসিন্দাদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন বাগেরহাট জেলা প্রশাসন

অবহেলিত বাসিন্দাদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন বাগেরহাট জেলা প্রশাসন

10


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপালে আশ্রয়ণ প্রকল্পের অবহেলিত দরিদ্র বাসিন্দাদেরকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন বাগেরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবসটিতে জেলা প্রশাসনের আয়োজনে ও রামপালের শ্রীফলতলার ‘আমাদের গ্রাম’ ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগীতায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নে মুজিববর্ষে নির্মিত আশ্রয়ণ-০২ প্রকল্পে বসবাসকারী ২৫ টি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। এছাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র ও সমাজের অবহেলিত পরিবারগুলোকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোঃ রেজাউল করিম। এ সময় আশ্রয়ণবাসীর প্রত্যেকের মাঝে কেক, মিষ্টি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণের সুবিধার্থে উপহার হিসেবে আশ্রয়ণবাসীকে একটি স্মার্টফোন প্রদাণ করা হয়েছে। এ অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, আমাদের গ্রাম’র যুগ্ম পরিচালক খাঁন জাহিদ হোসেন, তৌফিকুল ইসলাম, কাকলী রানী হালদার ও কর্মসূচী সংগঠক শেখ সাদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।