Home আঞ্চলিক র‌্যাবের অভিযানে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, অপহরণকারী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, অপহরণকারী গ্রেপ্তার

9

স্টাফ রিপোর্টার ।।

খুলনায় র‌্যাবের অভিযানে অপহরণের তৃতীয় দিনে উদ্ধার করা হয়েছে এক স্কুলছাত্রীকে। এ সময় অপহরণকারী আরিফুল সরদার (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব।

মঙ্গলবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া এলাকায় এ অভিযান চালায় র‍্যাব-৬। অপহরণকারী আরিফুল ডুমুরিয়ার এলাকার মৃত বশির উদ্দিন সরদারের ছেলে।

র‌্যাব জানায়, ১৩ মার্চ সকাল সাড়ে ৭ টায় দশম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থী কোচিং এর উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আসামি আরিফুল সরদারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে তাকে অপহরণ করে। আসামি দীর্ঘদিন থেকে এই নাবালিকা ভিকটিমকে তার স্কুল ও কোচিং এ যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে কেএমপি খুলনার লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায়, র‌্যাবের সহযোগীতায় আসামির বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।