Home আঞ্চলিক খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান

খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান

7

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগরীর মুজগুন্নি উত্তরপাড়া আরাফাত মসজিদ রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বুধবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মাঝে অনুদান প্রদান করেন। তিনি প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে অনুদানের নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর এম ডি মাহফুজুর রহমান লিটন, শেখ মোহাম্মদ আলী, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি এস এম খসরুল আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মল্লিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মার্চ ২০২২ তারিখ বুধবার দুপুরে আকষ্মিক অগ্নিকান্ডে ১৩টি ঘর ভষ্মিভূত হয়।