খবর বিজ্ঞপ্তি।।
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বাদ আসর ওয়ার্ডের নিরালা মোড় থেকে কর্মসূচি শুরু হয়। এ সময় নিরালা বাজারের দোকানপাট, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আব্দুর রাজ্জাক, বেগ তানভিরুল আজম, ওয়াহেদুর রহমান দীপু, কে এম হুমায়ূন কবীর, আফসার উদ্দিন মাস্টার, মো: তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, মিজা মাহমুদ, জসিমউদ্দিন লাবু, মিজানুর রহমান, মনিরুজ্জামান মনি, কে এম মাহবুব আলম, মো:ফারক হোসাইন, জি এম মঈন উদ্দিন, হাসান আল মামুন বাপ্পি, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মো: নাসির উদ্দিন, রেজাউল আলম সাবু, আব্দুল লতিফ সুইট, মো: আসাদুজ্জামান, মো: মেহেদি হাসান, বশির উদ্দনি আজমি, বাদল, মো: আসলাম, নূর আলম নরু, খাইরুল ইসলাম হিরু, কাউসারি জাহান মঞ্জু, লিটন, মো: হায়দার, মো: হেলাল, হুমায়ূন, হাবিব, রনি, অপু, তপু, রিপন, রফিকুল ইসলাম প্রমুখ।
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে খুলনা বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ছোট ভাই এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের চাচা ডা: আমিরুল ইসলাম বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।











































