
খুলনায় র্যাবের অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ১৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন সোনাডাঙ্গার নবীনগর এলাকার খোকন কসাই এর ছেলে সোহাগ।
র্যাব-৬ জানায়, ১৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় জননিরাপত্তা আইনে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বটিয়াঘাটায় র্যাবের অভিযানে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফারুক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দাকোপ থানাধীন কলাবাগী এলাকায় পূর্ব শত্রুতা ও মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে মো. বিল্লাল ঢালী ও তার মেয়েকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
১৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বটিয়াঘাটা থানাধীন বরনাপাড়া ফেরীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন খুলনা জেলার দাকোপ থানার নলিয়ান গ্রামের মৃত. নুবাত গাজীর ছেলে মো. ফারুক গাজী (৫৫)।
র্যাব-৬ জানায়, ১৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বটিয়াঘাটা থানাধীন বরনাপাড়া ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ১০ মার্চ ২০২২ কলাবাগী এলাকায় পূর্ব শত্রুতা ও মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে ৫/৬ জন আসামীরা ধারালো দা, লাঠি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে ভিকটিম মো. বিল্লাল ঢালী ও তার মেয়েকে রক্তাক্ত জখম করে টাকা ছিনিয়ে নেয় এবং ভিকটিমের মেয়েকে শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় ফারুক গাজীকে গ্রেপ্তার করা হয়। তাকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
শেখ হেলাল উদ্দিন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপিকে নগরী শের-এ-বাংলা রোডস্থ বাসভবনে গতকাল রাত ৯.০০ টায় ফুলেল শুভেচ্ছা জানান খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, মোঃ শাহীন আহম্মেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, শরীফ মোর্ত্তোজা আলী, মোঃ ফারুক হাসান, মোঃ জামাল হোসেন, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আলমগীর মল্লিক, মোঃ জাবেদ মিয়া, মোঃ হুমায়ুন কবির, মোঃ নুর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ সেলিম ফরাজী, প্রশান্ত কুমার ঘোষ, বিপ্লব কুমার রায়, খোকন শীল কুট্টি, মোঃ মারুফ, মোঃ ইমরান হোসেন, মোঃ কামাল, মানু সাহা প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও তার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মহিলা শ্রমিক লীগের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন এবং ২০ তারিখে মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির টুঙ্গিপাড়ার কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সভা সোমবার বাদ মাগরিব সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আখতার। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহানারা বেগম। সভায় বক্তব্য রাখনে ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, রানী, খাদিজা, সোমা আখতার, সীমা রায়, কনিকা হালদার, খুশি, রেশমা, বকুল, মাজেদা, মোমেনা, আকলিমা, কনা, খুরশিদা, রুমা, সাথী, লাভনী, পারভীন, শিরিন, ঝুমুর, কাছিমা, পুরবী, পুষ্পারানী, জোষনা, সেলিনা, লুৎফার বেগম, নাসরিন, নাহার, রাশিদা, সালমা, শাহিনুর, পারভীন, নাছিমা, রোজিনা, সাবিনা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সকাল ৯.০০টায় দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় এবং ২০ তারিখে টুঙ্গিপাড়ার কর্মসূচি সফল করার জন্য সকাল ৯.০০ টার সময় দলীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান।
দেশ ও জাতিকে রক্ষা করতে সকল ষড়যন্ত্রকারীদের রুখে দাড়াতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, দলে কোন বির্তকিতদের স্থান হবে না। বিতর্কিতরা সব সময়ই নিজেদের স্বার্থ হাসিল করতে দলের মধ্যে বিশৃংখলার সৃষ্টি করে। যারা দু:সময়ে অত্যাচার নির্যাতন সহ্য করে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে তাদের সামনে রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে। দেশ ও জাতিকে রক্ষা করতে সকল ষড়যন্ত্রকারীদের রুখে দাড়াতে হবে। আর সেজন্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সোমবার দুপুর ১২টায় দৌলতপুর থানা আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, মনিরুজ্জামান খান খোকন, প্রকৌশলী সিরাজুল ইসলাম, মফিজুর রহমান জিবলু, মো. শাহাদাৎ হোসেন মিনা, আসিফুর রশিদ, আব্দুর রউফ মোড়ল, মফিজুর রহমান হিরু, শেখ কওসার আলী, জাফর ইকবাল মিলন, হারুন অর রশীদ হাওলাদার, শেখ ওহিদুজ্জাম্মান, মাকসুদ হাসান পিকু, আবু জাফর মিয়া, শেখ রেজাউল ইসলাম প্রমুখ।
সভায় থানার ৬টি ওয়ার্ডের কমিটি চূড়ান্তভাবে যাচাই বাছাই শেষে ওর্য়াার্কিং কমিটিতে অনুমোদনের জন্য প্রেরণের সিদ্ধান্ত হয়।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে ১৫ মার্চ দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে থানার সকল শিক্ষা প্রতিষ্ঠানে “বঙ্গবন্ধুকে জানো” শিরোনামে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ গণসংযোগের সিদ্ধান্ত হয়।
সভায় ১৭ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত থানা এবং সকল ওয়ার্ড কার্যালয় আলোকসজ্জা থাকবে। ১৭ মার্চ সকাল সাড়ে ৭টায় থানা এবং থানার সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। সকাল ১০টায় দলীয় কার্যালয় হতে র্যালি শুরু করে বিএল কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন।
১৭ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার সিদ্ধান্ত হয়।
দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট : থানায় অভিযোগ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলার নওয়াপাড়া গ্রামের ময়নদ্দীন শেখের স্ত্রী রাশিদা খাতুন। অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ কারীর স্বামী ও দেবর। অভিযোগ সুত্রে জানা যায়,রবিবার (১৩/০৩.২০২২) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযোগকারী রাশিদা খাতুনকে তার স্বামী নওয়াপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের রব্বানী শেখের পুত্র ময়নদ্দীন শেখ ্এবং দেবর সাঈদ শেখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়ির উঠানে ফেলে এলোপাতাড়ী চড়, কিল ঘুষি,লাথি মারতে থাকে। এসময় রাশিদা খাতুনের পুত্র রায়হান শেখ ও পুত্রবধূ নুসরাত জাহান ঠেকাতে গেলে তাদেরকেও এলোপাতাড়ি মারপিট করে।এতে রাশিদা,পুত্র রায়হান এবং পুত্রবধূ নুসরাত আহত হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত রাশিদা ও পুত্রবধু নুসরাত জাহান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেলেও পুত্র রায়হান সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।এ ব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন,একাট লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রায়ত্ত পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের কর্মসূচির আংশিক পরিবর্তন
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদ দাবি আদায়ের লক্ষে ৩ দিনের কেন্দ্রীয় কর্মসূচির আংশিক পরিবর্তন। ১৪ মার্চ সোমবার সকাল ১১ টায় রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের অস্থায়ী কার্যালয়ে দেশের সকল মিলের রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় । কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসরাফীল খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন সমন্বয় পরিষদের চট্রগামের আহবায়ক ফিরোজ আহম্মেদ, ঢাকার আহবায়ক ইঞ্জিনিয়ার জাফরউল্লাহ হাই, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ন সচিব সিকাদাত হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ১৭ মার্চ মহান স্বাধীনতার স্থপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উপলক্ষে এবং তার উপর শ্রদ্ধারেখে অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী সমগ্র দেশে যথাক্রমে ১৬ মার্চ বুধবার সকাল ১১ টায় ঢাকার ডেমরা ও নরসিংদী, চট্রগ্রামের আমিন জুট মিলের সামনে এবং খুলনার খালিশপুর ও আটরা শিল্প এলাকায় রাজপথে শব মিছিল অনুষ্ঠিত হওয়ার ঘোষনা ছিল। সেটা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। অন্য কেন্দ্রীয় সকল কর্মসূচী যথাসময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ইতিপুর্বে অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা আদায়ের দাবিতে কর্মসূচি চলাকালিন নায্য দাবি পুরনের ব্যাপারে বিজেএমসির পক্ষ থেকে অতিদ্রুত পাওনা পরিশোধের ব্যাপারে ইতি পূর্বে আশ^াস প্রদান করা হয় । কিন্তু অদ্যবধি সমন্বয় পরিষদের কোন দাবী পূরণ করা হয়নি। ফলে পূনরায় কর্মসূচীর মধ্য রয়েছে ২১ মার্চ সোমবার সকাল ১০ টায় বিজিএমসির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের সামনে গনঅনশন ও ২৯ মার্চ বুধবার সকাল ১১ টায় ঢাকার ডেমরা ও নরসিংদী, চট্রগ্রামের আমিন জুট মিলের সামনে এবং খুলনার খালিশপুর ও আটরা শিল্প এলাকায় রাজপথে শব মিছিল অনুষ্ঠিত হবে । এরমধ্যে দাবি পূরণ না হলে আমরন অনশন কর্মসূচি সহ রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।
সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলে ফ্যাসিবাদ পতনে ভূমিকা রাখবে জাসাস
খবর বিজ্ঞপ্তি
খুলনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন থেকে নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এই সংগঠন সৃষ্টি করেছিলেন। আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তে দেশে ওয়ান-ইলেভেন সৃষ্টি হয়েছিল, যার উত্তরসুরি হিসেবে রাতের ভোটের অনির্বাচিত অবৈধ সরকার জাতির কাঁধে চেপে আছে। বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে জাসাস পুনর্গঠনের কাজে হাত দেয়া হয়েছে। কর্মী সভার মধ্য দিয়ে জাসাসের নতুন নেতৃত্ব তৈরি করা হবে, যারা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে কাজ করবে। আগামী দিনে কঠোর কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদের পতন তরান্বিত করতে জাসাস ভূমিকা পালন করবে।
সোমবার (১৪ মার্চ) খুলনায় জেলা ও মহানগর জাসাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তারা এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাহেদুল আলম হিটো। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, নগর যুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, যুগ্ম আহবায়ক সৈয়দা রেহানা ঈসা, যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহবায়ক শামীম কবির, জাসাসের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম পায়েল ও আব্দুল্লাহ আল কাদির সোহেল। স্বাগত বক্তব্য রাখেন জেলা জাসাসের আহবায়ক সাইদুজ্জামান খান। সভা সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ। বক্তব্য রাখেন জাসাস নেতা ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চ,ু এহতেশামুল হক শাওন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি সজীব তালুকদার।
কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মাহমুদ আলী, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য সুলতান মাহমুদ, জি এম রফিকুল হাসান, অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার, শেখ ইমাম হোসেন, মিজানুর রহমান মিলটন, মুজিবর রহমান, রফিকুল ইসলাম বাবু, রুম্মান আযম, মাসুদ খান বাদল, যুবদল নেতা কাজী নেহিবুল হাসান নেহিম, বিএনপি নেতা জি এম কামরুজ্জামান টুকু, আব্দুল মান্নান মিস্ত্রি, খান ইসমাইল হোসেন, সেতারা সুলতানা, গোলাম মোস্তফা তুহিন, নাসিমা আক্তার পলি, নিঘাত সীমা, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, আনোয়ার হোসেন, মোল্লা সোহেল, থানা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদ দিদার, আমিরুল ইসলাম রাজু, শেখ মো: নাজিম, শেখ মিঠু, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, সেলিম রেজা, আসিফ রহমান, আল আমিন সরদার রতন, মো: মাহবুবুর রহমান, মিজানুর রহমান মৃদুল, ওয়াহিদুর রহমান অর্ঘ, মো: হাবিব, কামরুল ইসলাম, মো: হাসান, আশরাফুল, রিনা পারভীন, আল আমিন লিটন, রবিউল ইসলাম, মেহেদী হাসান বাপ্পী, দোলা, আনিসুর রহমান, আশা প্রমুখ।
মহেশপুর ট্রাকসহ ৬ ডাকাত আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সম্রাট হোসেন (৩০), মনা ওরফে মুন্না (৩১), রাসেল শেখ (২৪), মুন্না খান (২৪), আলামীন হোসেন (২৪) ও সাহমত মাতুব্বর (৩৫)। তাদের বাড়ী ভোলা ও খুলনা জেলার ফুলতলা এলাকায়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেলে মহেশপুরের জলিলপুর বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। জব্দ করা হয় একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরমঞ্জাম।
আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতে পাঠানো হবে বলেও জানা ওসি।
নব্বই ভাগ মুসলমানের দেশে মদের লাইসেন্স প্রদান সরকারের জন্য ক্ষতিকর: শেখ ফজলে বারী মাসউদ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব অধ্যাপক মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন নববই ভাগ মুসলমানের দেশে মদের লাইসেন্স প্রদান সরকারের জন্য ক্ষতিকর, যা যুব ও ছাত্র সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। গতকাল ১৪ মার্চ সোমবার বিকাল চারটায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আই এবি মিলনায়তনে জেলা দায়িত্বশীল মূল্যায়ন ও দাওয়াতী মাস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু সাইদ,আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান , মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোঃ হুমায়ুন কবির,মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান,মাওলানা তাওহীদুল ইসলাম মামুন,মোঃ হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, হাফেজ মঈনউদ্দিন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সেখ রওশন আলী, ইঞ্জিনিয়ার সারোয়ার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম,মোঃ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩১মার্চ ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি
ঢাকা অফিস
বাংলাদেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য (এফ-১ ও জে-১ ডিগ্রি প্রার্থী আবেদনকারী) চার বছর বা আট সেমিস্টার পর্যন্ত বৃত্তির সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি (এফএইউ)। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তায় আসন্ন স্প্রিং এবং ফল টার্মের জন্য এ বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশের যেসব শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান স্টাডি গ্রুপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছেন তারাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এই বৃত্তি পেতে চাইলে আবেদনকারীকে অবশ্যই আবেদনের মাধ্যমে ডিগ্রি অর্জনে আগ্রহী এমন শিক্ষার্থী হিসেবে বিবেচিত হতে হবে। পাশাপাশি, ক্লাস শুরুর প্রথম দিনের পূর্বে তার একটি হাই স্কুল ডিপ্লোমা বা এর সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। একজন শিক্ষার্থীর জন্য এই বৃত্তির পরিমাণ প্রতি বছর মোট ৫ লাখ ১৫ হাজার ৩১ টাকা পর্যন্ত (প্রথম বছরের আবেদনকারীদের জন্য সর্বোচ্চ মোট ২০ লাখ ৫৯ হাজার ৫৯২ টাকা এবং ট্রান্সফার হওয়া আবেদনকারীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা)। আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই ১লা মে’র মধ্যে সম্পূর্ণ আবেদন সম্পন্ন করতে হবে, ৪.০ ইউএস গ্রেডিং স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে এবং তাদের এসএটি বা এসিটি স্কোর জমা দিতে হবে। এ ব্যাপারে স্টাডি গ্রুপের রিজিওনাল ডিরেক্টর, শ্রীনি বান্দারা বলেন, “এফএইউ’র বৃত্তির এই নতুন উদ্যোগটি দেশের শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ স্নাতক পর্যায়ের পড়াশোনায় সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এসব বৃত্তি শিক্ষার্থীদের বৈশ্বিক পরিস্থিতির সাথে পরিচিতি লাভ এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তার সাথে উচ্চ শিক্ষার লক্ষ্য পূরণে সক্ষম করবে।” দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অন্যান্য বৃত্তির সুযোগও রয়েছে। এর মধ্যে রয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৪৮৪ টাকা এবং ৩ লাখ ৪৩ হাজার ২৩৫ টাকার দীপান আন্তর্জাতিক বৃত্তি। এ বৃত্তির জন্য বিবেচিত হতে আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.০, ইংরেজি ভাষায় দক্ষতা এবং নিজ সম্প্রদায়ে সেবা বা কাজ করার প্রমাণ থাকতে হবে।
‘আমি চলে যাচ্ছি, মানুষের দেনা শোধ করে দিও’
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় মো. আব্দুল্লাহ (৩৩) নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঋণের বোঝা সইতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলবুনিয়া গ্রামে নিজ বাড়িতে কীটনাশক খান তিনি। আব্দুল্লাহ ওই গ্রামের আব্দুল হাসেম পেয়াদার ছেলে। নলবুনিয়া বাজারে তার একটি ফাস্টফুডের দোকান ছিল। আব্দুল্লাহর স্ত্রীর বরাত দিয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন তালুকদার জানান, আব্দুল্লাহ ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। রাত ১টার দিকে ফাস্টফুডের দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর একটি চিরকুট লিখতে শুরু করেন। এটা পরে টেবিলে পাওয়া যায়। এতে লেখেন, ‘আমি মো. আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আমার আবেদন, আমার জমিজমা বিক্রি করে সবার দেনা শোধ করে দেবেন। আমার সম্পত্তি আমার ভাই-বোনকে দেবেন না। যে জমি থাকবে ওই জমিতে আমার স্ত্রী ও মেয়ে থাকবে। তাদের কোথাও তাড়াবেন না। এটা আমার দাবি। সবাই স্বার্থপর আমি শুধু না। ইতি মো. আব্দুল্লাহ।’
এরপর স্ত্রীকে ‘আমি চলে যাচ্ছি মেয়েকে দেখে রেখো’ বলে কীটনাশক ট্যাবলেট খান আব্দুল্লাহ। এ সময় স্ত্রীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কোনও পাওনাদার বা অন্য কেউ তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে কি-না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাগেরহাটে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ষ্ট্যাষ্টাসের প্রতিবাদের প্রেস ব্রিফিং
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ ঐতিহ্যবাহী সরকারি সিরাজ উদ্দিন মোমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস সহ শিক্ষক কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ষ্ট্যাষ্টাসের প্রতিবাদে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমাবার বেলা ১২ টায় কলেজের আইসিটি ভবনের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। তিনি বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও ২০১৮ সালে জাতীয়করণকৃত সিরাজ উদ্দিন মোমোরিয়াল কলেজ নানা চড়াই উৎরাই পের হয়ে নতুন শতাব্দীর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। ম্যানেজিং কমিটি তথা শিক্ষক-কর্মচারীদের সহযোগীতা নিয়ে দৃশ্যমান উন্নয়ন তথা শিক্ষা বিস্তারে কলেজটি সুনাম অর্জনে সক্ষম হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আঃ খালেক তালুকদারের পুত্র গোলাম কিবরিয়া তারিখ সোস্যাল মিডিয়ায় তাকে তার পরিবার, শিক্ষক ও কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ষ্ট্যাষ্টাস দিয়ে কলেজের সুনাম নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে। যা শিক্ষা বিস্তার ও কলেজ উন্নয়নের চরম অন্তরায়। দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ এ বিদ্যাপিঠের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নকে গতিশীল রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
কলেজ শিক্ষক কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো.এমদাদুল হক, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রকাশ চন্দ্র দাস, প্রভাষক বেদান্ত হালদার।
ডুমুরিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৪২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মালতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মালতিয়া এলাকার জলিল মালির স্ত্রী আমেনা বেগম দীর্ঘদিন মস্তিষ্ক জনিত রোগে ভুগছিল। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে বাড়ির সবার অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়ায় যোগাযোগ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সং¯’া রুপান্তরের আয়োজনে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার। সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন ও উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল। বক্তব্যদেন ললিতা সরদার, শাহিদা বিবি (তৃতীয় লিংগ), সুষ্মিতা গাইন, পার্বতী ফৌজদার, কমলা রায়, বন্দনা কবিরাজ, আসমা পারভীন, ভারতী বিশাস, মিনু বাছাড়, বিনীতা রায় প্রমূখ।
ফকিরহাটে স্বাস্থ্য ক্যাম্প ও হুইল চেয়ার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের সমৃদ্ধি কর্মসূচির অর্ন্তগত স্বাস্থ্যসেবা ও পুষ্ঠি কার্যক্রমের আওতায় ও পি.কে.এস.এফ এর অর্থায়নে অস্থি রোগের চিকিৎসা বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনজন প্রবীনদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। রবিবার সকাল ১১টায় বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে এই স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ সবুর আলী। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থেপেডিক বিশেষজ্ঞ ডা. শাহেদুর রহমান (সাগর), ডা. খায়রুল ইসলাম, ইপি সদস্য কালপিদ বিশ্বাস ও বিধান কুমার মোহন্ত প্রমূখ। এসময় শিক্ষক অমলেন্দু বিশ্বাস, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়, সমৃদ্ধি কমৃসুচির স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন্নাহার ইয়াসমিন সহ আগত রোগীগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালায় জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে স্মারকলিপি প্রদান
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
তালায় কপোতাক্ষ এবং শালতা অববাহিকার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের হাতে স্মারকলিপি তুলে দেন কপোতাক্ষ রিভার বেসিন পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পদক মোঃ রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শালতা রিভার বেসিন পানি কমিটির সভাপতি সরদার ইমান আলি, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার।
স্মারকলিপিতে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প ২য় পর্যায় প্রকল্প বাস্তবায়নে ডিজাইন অনুযায়ী নদী খনন, দ্রুত পলি ভরাট হয়ে পুনরায় মৃত্যুমুখে পতিত হওয়া কপোতাক্ষ নদটি সংস্কার পূর্বক অতিদ্রুত টিআরএম চালু করা, সরকারের “অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা নীতিমালা”-র আলোকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, অতি দ্রুত টিআরএমকে যুক্ত করে পশ্চিম শালতা নদীর ২য় ফেইজ বাস্তবায়ন করার দাবী জানানো হয়।
এ সময় আরও উল্লেখ্য করা হয়, সাতক্ষীরা ও খুলনা জেলার মধ্য দিয়ে কপোতাক্ষ ও পশ্চিম শালতা নদীটি প্রবাহিত। এ দুটি অববাহিকার সাথে যুক্ত খুলনা জেলার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার ১০টি এবং সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার ১৫টি সহ মোট ২৫টি ইউনিয়ন যার জনসংখ্যা হবে প্রায় পাঁচ লক্ষাধিক। বিগত শতকের ৯০ দশকের শুরুতেই এ এলাকায় জলাবদ্ধতার সূত্রপাত ঘটে। তারপর দুই দশক যাবৎ জলাবদ্ধতার তীব্রতা প্রকট আকার ধারণ করে। অতিমাত্রায় পলি জমে এলাকার বহু নদ-নদীর মৃত্যু এবং চরম নাব্যতা সংকটের কারণে নিম্ন অববাহিকার বৃহৎ শিবসা নদীও নাব্যতা বা অস্তিত্ব সংকটে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার কার্যকরী পদক্ষেপ হিসেবে কপোতাক্ষ ও পশ্চিম শালতা অববাহিকায় প্রকল্প গ্রহণ করে।
কপোতাক্ষ অববাহিকার প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পটির প্রথম পর্যায়ের’ কার্যক্রম ২০১৭ সালের জুন মাসে সমাপ্ত হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন দ্বারা বিশেষ করে তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়িত হওয়ার কারণে বিশাল কপোতাক্ষ অববাহিকার প্রায় ২০ লক্ষ অধিবাসী সরাসরি উপকৃত হয়েছে। জনগণের কাছে পূর্বের দেয়া প্রতিশ্রুতি ও সফলতা রক্ষায় বা টেকসই করার লক্ষ্যে সরকার আবারও প্রকল্পটির ২য় পর্যায় অনুমোদন দেয়। প্রকল্পটিতে খরচ হবে ৫৩১ কোটি ৭ লাখ টাকা। সরকারি অর্থায়নে ৪বছর মেয়াদী প্রকল্পটি ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। অনুমোদিত প্রকল্পটিতে কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসন কল্পে টিআরএমকে যুক্ত করে কপোতাক্ষ নদের উজান অংশে যশোর জেলার চৌগাছা উপজেলার তাহেরপুর হতে মনিরামপুর উপজেলার চাকলা ব্রীজ পর্যন্ত ৭৫ কিমি. এবং নিম্নাংশে খুলনা জেলার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া হতে কয়রা উপজেলার আমাদী পর্যন্ত ৩০ কিমি. নদী খনন, তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন, নিষ্কাশন অবকাঠামো নির্মাণ ও মেরামত করা, কপোতাক্ষ নদের দুই তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করা সহ নদের সাথে সংযুক্ত খাল খনন করা কার্যক্রম অন্তর্ভূক্ত রয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে সরকার কর্তৃক পলি ব্যবস্থাপনা, টাইডাল প্রিজম বৃদ্ধি ও নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ৩৫ বছর মেয়াদী জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা (টিআরএম) কার্যক্রম চালানোর এই উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ইতোমধ্যে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি প্রায় ১ বছর ৯ মাস পর মাঠ পর্যায়ে দৃশ্যমান হয়েছে যা ধীর গতিতে চলমান রয়েছে।
এদিকে পশ্চিম শালতা অববাহিকার প্রকল্পটি গত ২০২১ সালের জুন মাসে ১ম ফেইজ শেষ হয়েছে। ২য় ফেইজ অনুমোদন থাকলেও অর্থ যোগান না থাকায় বাস্তবায়িত হচ্ছে না। তাছাড়া উপকূলীয় নদী রক্ষায় টিআরএম প্রযুক্তিকে এ নদী অববাহিকায় ব্যবহার করা হচ্ছে না। জনগণের ঐকান্তিক দাবীর পাশাপাশি আইডব্লিউএম এর সুপারিশ থাকা সত্ত্বেও পলি ব্যবস্থাপনা হিসেবে টিআরএমকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতায় এলাকার নীচু বসতি এলাকা প্লাবিত হয়, মৎস্য চাষের ঘের ভেড়ি ভেসে যায়, জীবন-জীবিকায় দেখা দেয় মারাত্মক সংকট। অন্যদিকে নদী থেকে মৎস্য ঘেরের মধ্যে এখন আর প্রয়োজনীয় জোয়ারের পানি উঠানো যাচ্ছে না। ফলে মাছ ও ধান উভয় চাষাবাদ অব্যাহত রাখা এখন কঠিন হয়ে পড়েছে। জনজীবনে দেখা দিয়েছে একরকম অচলাবস্থা। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাস্তভিটা ত্যাগ করে বসবাসের জন্য অন্যত্র চলে যাচ্ছে।
এমতাবস্থায় উক্ত স্মারকলিপিতে জনগণের পক্ষ থেকে কপোতাক্ষ ও পশ্চিম শালতা অববাহিকার অধিবাসীদের জীবন-জীবিকা যাতে অব্যাহত থাকে এবং অববাহিকা যাতে আবারও জলাবদ্ধ কবলিত না হয় সেজন্য অনুমোদিত প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়।
তালায় অন্ত্যজ পরিষদের সভা অনুষ্ঠিত
তালা(সাতক্ষীরা)প্রতিনিধি
সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টায় তালা ভূমিজ ফাউন্ডেশন অফিসে উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস। অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা,অন্ত্যজ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সরদার মশিয়ার রহমান, মোস্তারি সুলতানা পুতুল, দেবাষিশ দাস দেবা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, ভূমিজের প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল চক্রবর্ত্তী, প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার, মাঠ সংগঠক অর্জুন বিশ^াস প্রমুখ। সভায় অন্ত্যজ জনগোষ্ঠির বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।
রামপালে খাদ্য গুদাম রক্ষক, পাহারাদার ও ঝাড়ুদারের বিরুদ্ধে ১০ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডিসহ ৩ জনের বিরুদ্ধে কয়েক লাখ টাকা মূল্যের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া গুদাম রক্ষক মো. সালাম মিয়াকে শোকজ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস,এম শামীম হাসান লিখিতভাবে তাকে এ শোকজ করেন।
খোঁজ খবরে ও শোকজ নোটিশের প্রেক্ষিতে জানা যায়, প্রায় এক বছর পূর্বে ওসিএলএসডি আ. সালাম রামপাল উপজেলা সদরের খাদ্যগুদামে যোগদান করেন। ওই গুদামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গুদাম সংস্কার, পুরাতন ওয়াল ভেঙে নতুন ওয়াল নির্মাণ, নলকূপ স্থাপনসহ সংস্কারের কাজ করছেন। অভিযোগ রয়েছে ওই ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি রাজু আহমেদ, গুদামের পাহারাদার শাহরিয়ার ও ঝাড়ুদার রেজাউলের যোগসাজশে পুরাতন ইট, বালু, খোয়া, রড, এ্যাঙ্গেল, ব্যাটারি, তামার তার, কাটাতার, লোহার পুরাতন গেটসহ অন্যান্য মালামাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়াও অভিযোগ রয়েছে গুদামের সিসি ক্যামেরা বন্ধ করে তারা ওই বিপুল পরিমাণ মালামাল আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ওসিএলএসডি আ. সালাম বলেন, আমি কিছুই জানি না, ঠিকাদারের ম্যানেজার রাজু আহমেদ সব জানেন। আমাদের ভুল ত্রুটি নিজেরা বসে মিমাংসা করে নিবো।
ঠিকাদার রাজু আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, সাক্ষাৎতে কথা হবে বলেই ফোন রেখে দেন। অপর অভিযুক্ত পাহারাদার শাহরিয়ারও অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ ও মালামাল খোয়া যাওয়ার বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস, এম শামীম হাসান বলেন, আমি ইট খোয়া যাওয়ার বিষয়ে ওসিএলএসডিকে শোকজ করেছি। দায়িত্বে গাফিলতিতে মালামাল খোয়া ও আত্মসাৎতের সাথে জড়িতদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
পাইকগাছায় দুটি ইউনিয়নে জায়গা জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় জায়গা-জমি দখলেকে কেন্দ্রকরে দুটি ইউনিয়নে পৃথক সংঘর্ষে বৃদ্ধসহ ১৮ জন রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি সোমবার সকালে চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে। এঘটনায় আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার রাড়ুলির কাঠিপাড়া বাজারের সোমবার সকালে জমি দখল নিয়ে আবুল কাসেম মোড়ল ও আজগর মোড়লদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৮ জন গুরুতর জখম হয়। আহতরা হলেন আবুল কাসেম মোড়ল(৬০),আইয়ুব আলী মোড়ল(৫২),শাহাজান মোড়ল(৫৮),শফিকুল ইসলাম (৩২), প্রতিপক্ষ মেজবার মোড়ল(৩৩),জাহাঙ্গীর মোড়ল(৪৫),বাবলা মোড়ল(৩০),জাহানারা বেগম(৫৫) আহত হয়। আহত উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন।
অপরদিকে উপজেলার উত্তর গড়ের আবাদে সোমবার সকাল ১০ টার দিকে মোসলেহ উদ্দীন মোড়ল(৬৬) ও মোবারেক মোড়ল(৬৮) দের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মোবারেক মোড়লরা ঘর বাঁধতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হয়। জখমরা হলেন মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬),আলমঙ্গীর (৩৫),শাহ আলম(৪০),জাহাঙ্গীর আলম(৩০) মফেজ উদ্দিন( ৭০) প্রতিপক্ষের মোবারক মোড়ল(৬৮),হাবিবুর রহমান(৪৫),ওবাইদুল্লাহ (২৩),মজিদ মোড়ল (৫০) ও আবুল হোসেন(১৬)। সকলেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান,অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরার মরিচ্চাপ নদীর পাঁড় থেকে ক্ষত-বিক্ষত এক শিশু উদ্ধার
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা এলাকায় মরিচ্চাপ নদীর পাঁড় থেকে ক্ষত-বিক্ষত এক শিশুকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। শিশুটির নাম আলিফ হোসেন ফারহান (০৭)। সে চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের ছেলে।
উদ্ধারকারি চরবালিথা গ্রামের আশিকুজ্জামান জানান, আমি মরিচ্চাপ নদীর পাঁড় দিয়ে হেটে বাড়ি ফিরছিলাম। এসময় উপুড় হয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখি। পরে চিৎ করে দিতেই তাকে চিনতে পারি। তার চোখে ধারালো কিছু দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আর ঠোট কেটে ক্ষত-বিক্ষত করা হয়েছে। তৎক্ষনাৎ তাকে সদর হাসপাতালে নিয়ে আসি।
শিশুটির পিতা মঈনুদ্দীন সরদার জানান, আমার প্রথম স্ত্রী শারমীন সুলতানা মারা যাওয়ার পরে শিশু পুত্র ফারহান একই গ্রামে তার নানী সকিনা খাতুনের কাছে থাকত। সৎ মায়ের অত্যাচার ছেলেটাকে যেন সইতে না হয়, সে তার জন্য নানীর কাছে রাখা হয়েছিল।
ফারহানকে হত্যার উদ্দেশ্যে কে এমন ভাবে তাকে রক্তাক্ত জখম করেছে এমন প্রশ্নের জবাবে মঈনুদ্দীন বলেন, আন্দাজে কার নাম বলব ? তবে শুনেছি ওর মামি রাণী বেগম মাঝে মাঝে তার উপর অত্যাচার করত।
সাতক্ষীরা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পারভীন আক্তার জানান, আমরা আশঙ্কা করছি, ফারহানের দুটো চোখই নষ্ট হয়ে যেতে পারে। তার ঠোট,গলা ও গায়ের কয়েক জায়গায় কাটা দাগ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান,বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাকরির প্রস্তুতির পেছনে শিক্ষার্থীরা সময় দিচ্ছে বেশি, শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
সোমবার সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মননে এখন চাকরির জন্যই লেখাপড়া ও প্রস্তুতির বিষয়টি ভর করেছে। যে কারণে স্নাতক, মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বা উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা চাকরির প্রস্তুতিতে সময় দিচ্ছে বেশি। ফলে শিক্ষার মূল উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষালাভের মূল উদ্দেশ্যই এখন হয়ে উঠেছে চাকরি পাওয়া। যে কারণে নতুন প্রজন্মের সামনে এখন শিক্ষালাভের লক্ষ্য ও উদ্দেশ্য সীমাবদ্ধ হয়ে পড়েছে, যা ভবিষ্যতের জন্য মোটেই আশাব্যঞ্জক নয়। তিনি আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ এবং সে জ্ঞান বহুমুখী ক্ষেত্রে ব্যবহার করা। নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল কিছু করা। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দিকনির্দেশনা প্রদান। উপাচার্য চাকরির পেছনে না ছুটে প্রকৃত শিক্ষা অর্জন ও নিজের যোগ্যতা, দক্ষতার প্রমাণ রাখার আহ্বান জানান। নিজেরাই যাতে উদ্যোক্তা হয়ে চাকরি দিতে পারে সে পরামর্শ দেন।
উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা এমন গ্র্যাজুয়েট তৈরি করতে চাই যারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। তিনি নবাগত শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণাসহ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে দেশ, জাতি, সমাজ ও পরিবারের প্রত্যাশা পূরণে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শামীম আহসান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
কর্মশালার প্রথম দিনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আওতাধীন ৬টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিকে আলোকপাত করা হয়।
খুবিতে ৮ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন: ছাত্রদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলা ও ছাত্রীদের বিভাগে ডিএস
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২২ এর ফাইনাল খেলা সোমবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনাল খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনকে ২-১ সেটে হারিয়ে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে দুপুর ১টায় অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা ডিসিপ্লিন।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান, টিম ম্যানেজার, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ-উল্লাসে দু’টি ডিসিপ্লিনের ফাইনাল খেলা উপভোগ্য হয়ে ওঠে।
খুবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
১৪ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে “গধঃযবসধঃরপং টহরঃবং” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরার নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১০.১৫ মিনিটে স্টুডেন্টদেরকে গণিতে আগ্রহী করে তোলার জন্য গণিত ডিসিপ্লিনে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন গণিত ডিসিপ্লিনের নাহিদ আনাম, রনি মিত্র ও সৈয়দ শাহাজালাল, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ইশরার মাহমুদ জিদান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তারিক আবিদ। প্রতিযোগিতায় মোট ৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে দিবসটি উপলক্ষ্যে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুবির রিসার্চ সেলের প্রকল্পভিত্তিক অর্থায়নে বায়োটক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৪ মার্চ (সোমবার) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের প্রকল্পভিত্তিক অর্থায়নে ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের আয়োজনে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে ‘ডেভেলপিং হিউম্যান লিভারসেল এটলাস ইউজিং সিঙ্গেল নিউক্লিয়ার আরএনএ সিকুয়েন্সিং এন্ড স্পেশাল ট্রান্সক্রিপটোমিক্স’ (উবাবষড়ঢ়রহম ঐঁসধহ খরাবৎ ঈবষষ অঃষধং টংরহম ঝরহমষব ঘঁপষবধৎ জঘঅ ঝবয়ঁবহপরহম ধহফ ঝঢ়ধঃরধষ ঞৎধহংপৎরঢ়ঃড়সরপং) শীর্ষক সেমিনার এবং ‘আরএনএ-সেক ডাটা এনালাইসিস’ (জঘঅ-ঝবয় উধৎধ অহধষুংরং) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেমিনার ও কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মুখ্য বক্তা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের পোস্টডক্টরাল ফেলো ড. বিপ্লব পাল তার গবেষণার অধিক্ষেত্রের বিভিন্ন তথ্য, তত্ত্ব, পদ্ধতি ও টেকনিক এবং সমসাময়িক এক্ষেত্রে বিশ্বের অগ্রগতি তুলে ধরেন। মানবদেহের অসংখ্য জিন ও তার চরিত্র, প্রকারভেদসহ বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ এক বিশ্বয়কর জগৎ। এসব ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও উৎকর্ষ, বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা ভবিষ্যতে মানুষের দেহের জিন ম্যাপিং ও রোগ নিরাময়, আয়ুষ্কাল বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করেন।
তিনি বলেন, খাবার, বৈচিত্র্য ও সংস্কৃতির কারণে একেক অঞ্চল মানুষের লিভারের সেল, গঠন ও কার্যকারিতার ভিন্নতা পাওয়া গেছে। বাংলাদেশ-ভারত উপমহাদেশের জন্য এদিকে গবেষণা এবং আরএনএ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্ভাবনা ও তা কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনার ও কর্মশালার মডারেটর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল গুরুত্ব তুলে ধরে বলেন, গবেষক ড. বিপ্লব পালের গবেষণার ক্ষেত্র এবং তৎসংশ্লিষ্ট বিশ্লেষণ তথ্য-উপাত্ত ও অগ্রগতি আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করবে। তার গবেষণার বিষয়ে জ্ঞান বিতরণ ও শেয়ারিং করার উদ্দেশ্যেই এই আয়োজন।
এসময় ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজ বিশ্ব ভাক্তা অধিকার দিবস
তত্য বিবরনী
আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটি উপলক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ট্রাক-শো’র উদ্বোধন করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।
মহেশপুরে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা,বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাহামুদুল হাসান মিলনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ জেলার সাবেক সভাপতি শামীম আশরাফ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাশেম, বাবলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন সাদ্দাম। সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের পক্ষ থেকে সরকারের কাছে ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। এছাড়া গত ২০১৬ সালের ১৪ মার্চ সোনাইমুড়িতে সন্ত্রাসীদের হত্যাযঞ্জে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনের আহবান জানান।
নড়াইলে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ তাহের আলী, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মাদক মামলায় তিন জন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ১৪ মার্চ (সোমবার) সকালে নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান এ দণ্ডাদেশ প্রদান করে। দণ্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলো, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার কিসমত মাহামুদপুর গ্রামের মৃত-মহিদুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল হোসেন, শহিদুল ইসলাম মোল্যার ছেলে সাব্বির হোসেন এবং রুহুল মোল্যার ছেলে সুমন হোসেন। এ ছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় আসামীদ্বয়ের মধ্যে মোঃ ফয়সাল হোসেন এবং সুমন হোসেন আদালতে উপস্থিত ছিলেন, অপর আসামী সাব্বির হোসেন পলাতক রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৫ সালের ২৮ জুন গোয়েন্দা পুলিশের একটি দল নড়াইল-যশোর মহাসড়ক এর মুলিয়া মোড় এলাকায় অভিযান চালায় এসময় যশোর থেকে মোটরসাইকেল যোগে ৩ জন নড়াইলের দিকে আসছিল পরে তাদের গতিরোধ করে তাদের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে তাদের মোটর সাইকেলে প্লাস্টিকের ব্যাগে বিশেষ কায়দায় লুকানো ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ওই তিন আসামী কে আটক করে। পরে নড়াইল সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত, জব্দকৃত ফেনসিডিল ও মোটরসাইকেল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিল বিধি মোতাবেক ধংসের নির্দেশ দেয়া হয় ও মোটরসাইকেল জিম্মাদার কে ৩০ দিনের মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা নড়াইল মালখানার নিকট জমা দেয়ার নির্দেশ দেন। জমা হওয়ার পর তা নিলামে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রের কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন আদালত।
নাগরিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কেসিসি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভায় খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ বলেছেন, খুলনা মহানগরীতে বিপদাপন্ন নাগরিকদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য কেসিসিতে জনপ্রতিনিধিরা নিরলস পরিশ্রম করছেন। সমাজসেবা অধিদপ্তরের বিধবা ভাতা যাতে খুলনা মহানগরীতেও কার্যকর করা হয় সে জন্য সিটি কর্পোরেশন থেকে জোর দাবি জানানো হয়েছে। এটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে দেনদরবার করা হবে।
সোমবার খুলনা মহানগরীর ২৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভায় বক্তৃতাকালে কাউন্সিলরবৃন্দ এ কথা বলেন। কেসিসি’র প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তৃতা করেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আযম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শমশের আলী মিন্টু, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, মাজেদা খাতুন, মাহামুদা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, অতিমারি করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কল্যাণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরণের প্রচেষ্টা চালানো হয়েছে। সরকারি-বেসরকারি নানান সহায়তা নিয়ে তা’ যথাযথভাবে প্রকৃত দরিদ্র মানুষদের কাছে পৌঁছে দেয়ার জন্যে জনপ্রতিনিধিরা দিন-রাত পরিশ্রম করেছেন।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় খুলনা মহানগরীর ১৮, ১৯, ২০, ২৪ ও ২৫ নং ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ, কাউন্সিলর কার্যালয়ের সচিব এবং রূপান্তর-এর উপকারভোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস এবং মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান রাসেল। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক রায়।
মোংলায় বীর মুক্তিযোদ্ধার কবরের জায়গা ও জমি দখলের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার ৪৯ শতক জমি জবর দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এমনকি দখলদারেরা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ খাঁনের কবরের জায়গাও বিলিন করে দখলে নিয়ে নিয়েছেন। এ অবস্থায় মুক্তিযোদ্ধার চার মেয়ে অসহায় হয়ে বিচারের দাবীতে রাস্তায় রাস্তায় ঘুরছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও বিচার পাচ্ছেন না বলে ভুক্তভোগীদের অভিযোগ। গত রবিবার (১৩ মার্চ) থানায় এনিয়ে অভিযোগ দাখিল করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার দুই মেয়ে সালমা আক্তার ডালিয়া ও জয়নব বেগম। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খাঁন ২০০৩ সালে মারা যান। এক স্ত্রী ও চার কন্যার সাথে রেখে যান বসত ভিটার ৪৯ শতক জমিও। সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রয়াত মুক্তিযোদ্ধার চার কন্যা বিবাহিত হওয়াতে থাকেন তাদের শ্বশুর বাড়ীতে। সেই সুযোগে তার প্রতিবেশী মৃত হাসেম আলীর ছেলে মোজাহার আলী খাঁন ও মতিয়ার রহমান, মৃত ছবেদ আলী খাঁনের ছেলে সাইদুর রহমান এবং স্থানীয় আলকাচের স্ত্রী হাফিজা বেগম ও নুনু জমাদ্দারের স্ত্রী হাজেরা বেগম জোর করে তার জায়গা ঘিরে দখলে নেয়। একই সাথে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খাঁনের শেষ চিহ্ন কবরটাও বিলিন করে সেই জায়গাও দখলে নেয় তারা।
গত ১২ মার্চ বাবার কবরের পাশে বীর মুক্তিযোদ্ধা লেখা সম্বলিত ব্যানার দিলেও সেটি ছিঁড়ে ফেলে দেন দখলদারেরা। এর প্রতিবাদ করায় প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ে সালমা ও জয়নাবকে লাঞ্চিতের পাশাপাশি মারধরের জন্য তেড়ে আসে বলে অভিযোগে উল্লেখ করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মোজেহার রহমান ও হাসিনা বেগম বলেন, প্রয়াত মুক্তিযুদ্ধা আব্দুল আজিজ খাঁনের এখানে কোন জমি নেই। যা ছিল আগেই সে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। তবে তার কোন দলিলপত্র দেখাতে পারেননি তারা।
এ ব্যাপারে চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, সংশ্লিষ্ট দলিলের কাগজপত্র দেখে জানা যায় প্রয়াত মুক্তিযোদ্দা আব্দুল আজিজ খাঁনের ৪৯ শতক জমি আছে। তার কোন ছেলে নাই। পৈত্রিক সূত্রে ওই সম্পত্তির মালিক তার চার কন্যা সালমা, আসমা, জয়নব ও মানসুরা। কিন্তু তাদের বিয়ে হওয়ায় তারা বিভিন্ন জায়গায় থাকেন। এই সুযোগে দখলদারেরা কৌশলে তাদের জমি দখলে নেয়ার পায়তারা করছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খাঁনের জমি দখলের একটা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে এর তদন্ত করতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছে।
প্রয়াত মুক্তিযোদ্ধা আজিজ খাঁনের মেয়ে সালমা আক্তার ও জয়নব বেগম বলেন, উপজেলার চিলা মৌজায় ৮০ ও ৮১ খতিয়ানের মোট ৪৯ শতক জমি পৈত্রিক সূত্রে তারা পেয়েছেন। কিন্তু বাবা মারা যাওয়ার পর দখলে যেতে পারিননি। প্রতিবেশী সাইদুর, মোজাহার, মতিয়ার, হাফিজা ও হাজেরা জবর দখল করে রেখেছেন তাদের পিতার কবরসহ পৈত্রিক জমি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছিনা।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রবিবার এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে অবস্থান কর্মসূচী ও সমাবেশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চিলা বাজার সংলগ্ন পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও জবা নারী দলের আয়োজনে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবনের প্রাণ পশুর নদসহ সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খালের জীবন্ত স্বত্তা ফিরিয়ে দাও। অপরিকল্পিত শিল্পায়ন, পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন কর্মকান্ড, দখল ও দূষণে বিপর্যস্ত সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খাল। সরকারি খালের গতি প্রবাহ সচল রেখে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
‘জীববৈচিত্রের জন্য নদী’ শ্লোগানে সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খাল দখল এবং দূষণের কবল থেকে রক্ষার দাবীতে অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন বাপা নেতা এম এ সবুর রানা, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার ও চন্দ্রিকা মন্ডল।
অবস্থান কর্মসূচীতে বক্তারা আরো বলেন, পশুর নদীতে আনফিট নৌযান চলাচলের ফলে প্রতিনিয়ত তেল-কয়লা ভর্তি জাহাজ ডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। বক্তারা বাগেরহাটের ভৈরব নদী ও শরণখোলার বলেশ্বর নদীকে দখল এবং দূষণমুক্ত করার দাবী জানান। সভাপতির বক্তব্যে বাপা নেতা মো. নূর আলম শেখ নদী কমিশন কর্তৃক প্রকাশিত নদী দখলদারদের উচ্ছেদ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অবস্থান কর্মসূচীতে পশুর নদী পাড়ের মৎস্যজীবি, বনজীবি, জেলে, বাওয়ালী-মাওয়ালী ও নারী সমাজ অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণকারীরা ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ ‘প্লাস্টিক দূষণ বন্ধ করো’ ‘ক্লিন রিভার হেলদি লাইফ’ ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ ‘টাইম ফর ন্যাচার’ ইত্যাদি লিখিত শ্লোগানের পোস্টার-ফেস্টুন প্রদর্শন করেন।
নড়াইলে ৫০ হাজার মানুষের একমাত্র ভরসা জরাজীর্ণ বাঁশের সেতু
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে শেখহাটি বাজারের আফরা এলাকায় বুড়ি ভৈরব নদীর উপর সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। যাতায়াত সুবিধার জন্য নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমে নদীটির ওপর নির্মিত বাঁশের সেতু দিয়ে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আটটি এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ভৈরব নদের উভয় পারের স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ নদী পারাপারে দুর্ভোগের শিকার হয়। শেখহাটি এলাকার অনেক শ্রমিককে নদীর পশ্চিম পারের যশোরের নওয়াপাড়া ও বসুন্দিয়া এলাকায় শিল্প-কারখানায় কাজ করে অনেক রাতে বাড়ি ফিরতে খেয়া নৌকার অপেক্ষায় থাকতে হতো।
এলাকাবাসীর কষ্টের কথা ভেবে শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সেলিম রেজা ওরফে মাসুম গাজী সরকারি বিভিন্ন দপ্তরে অনেক ঘুরেও ব্যর্থ হন। অবশেষে ২০১২ সালে নিজের প্রায় দেড় লাখ টাকায় ইউনিয়নের আফরা এলাকায় বুড়ি ভৈরব নদের ওপর কাঠ ও বাঁশ দিয়ে ১০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রশস্ত একটি সেতু নির্মাণ করা হয়। তবে অতিরিক্ত চাপের কারণে কিছুদিনের মধ্যেই বাঁশের সেতুটি ভেঙে পড়ে। এরপর জোড়াতালি দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে। মাঝে মাঝে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে মেরামত করা হলেও বর্তমানে বাঁশের সেতুটির অবস্থা জরাজীর্ণ। সেতুর অনেক জায়গায় বাঁশ কাঠ পচে নষ্ট হয়ে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সেতুটি হেলে পড়েছে। কাঠের পাটাতন ও বাঁশের লম্বা বাতার ভাঙা অংশে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেতুর উপর কোন মানুষ কিংবা যানবাহন উঠলেই দুলতে থাকে। বাঁশের সেতুটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তবুও এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় ৪/৫ হাজার মানুষ চলাচল করছে।
সোমবার (১৪ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি প্রায় ১০০ ফুট দীর্ঘ সেতুটির দুই পাশে রেলিং নেই। কংক্রিটের দুইটি পিলার ভেঙ্গে গেছে বাকি পিলারগুলো হেলে পড়েছে। সেতুর কাঠ এবং বাঁশের পাটাতনের বিভিন্ন স্থান ভেঙে গেছে। সেটি উঁচু-নিচু অবস্থায় আছে। লোকজন উঠলেই সেটি দোলে। সেতুর ওপর দিয়ে ভ্যান ও মোটরসাইকেলসহ লোকজন ভয়ে ভয়ে নিয়ে চলাচল করছে।
আফরা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের ঝুঁকি নিয়ে নদীর এপার-ওপারে যেতে হয়। আগে স্কুলে যেতে দুটি খেয়া নৌকা পার হতে হতো। এখন নৌকা পারের ঝামেলা না থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সেতু পার হতে হচ্ছে। অনেকে প্রায়ই সাইকেল নিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়।
স্থানীয় জগন্নাথপুরের বাসিন্দা ও বিকেবি নড়াইল শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা আহাদ আলী খান বলেন, আমি খুব কম সময়ে সেতু দিয়ে নিয়মিত অফিস করি। কিন্তু সেতুটির নড়বড়ে অবস্থা হওয়ায় মোটরসাইকেল নিয়ে ভয়ে পার হতে হয়।
শেখহাটি ইউপি চেয়ারম্যান গোলক বিশ্বাস বলেন, মাঝে সেতু ভেঙ্গে গেলে আমরা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে মেরামত করে কোনরকম চলাচলের ব্যবস্থা করেছি। দুই জেলার সীমান্তবর্তী নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি অত্যন্তজন গুরুত্বপূর্ণ। এর আগে নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে লিখিতভাবে আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
এদিকে, এলজিইডির নড়াইল সদর উপজেলা প্রকৌশলী মো. জহীর মেহেদী হাসান বলেন, সেতুটি নড়াইল ও যশোরের মানুষের মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করে। বুড়ি ভৈরব নদের উপর সেতু নির্মাণের জন্য স্থানীয় চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে সেতুটি নির্মাণ করা সম্ভব হবে।
চুরি করতে গিয়ে যেভাবে প্রাণ গেল যুবকের
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমিনুর রহমান মৃধা নামের এক যুবক মারা গেছে। রোববার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি ঈদগাহ এলাকায় চার্জে রাখা অটোভ্যান চুরি করতে গিয়ে মারা যান তিনি। নিহত যুবক একই উপজেলার বরইচারা গ্রামের ওমেদ আলীর ছেলে আমিনুর রহমান মৃধা (২৮)।
এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো অটোভ্যানচালক মিলন বিলজানি ঈদগাহ সংলগ্ন স্থানে তার ভ্যান চার্জে রাখে। স্থানীয়রা রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিলনের ভ্যানের সঙ্গে এক যুবককে ঝুলে থাকতে দেখে খোকসা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৭ বিঘা জমির নালিম গাছ কেটে সাবাড়
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রায় ৭ বিঘা জমির ফলন্ত নালিম গাছ কেটে সাবাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামের খোকন কাজীর জমির নালিম গাছ কেটে ফেলা হয়েছে।
ক্ষেতের পরিচর্যাকারী দেলোয়ার ও মোহন রোববার সকালে ক্ষেতে গেলে নালিম গাছগুলো কাটা দেখতে পান। তারা দেখতে পেয়ে তাৎক্ষণিক ক্ষেতের মালিক খোকন কাজীকে জানান। ৭ বিঘা জমির নালিম গাছ কাটা দেখতে পেয়ে তিনি ভেঙে পড়েন।
ক্ষেত মালিক খোকন কাজী জানান, প্রায় ৪ বছর ধরে এ জমিতে বিভিন্ন ধরনের গাছ ও নালিম চাষ করে আসছি। রমজান মাসকে সামনে রেখে জমিতে পেঁপে গাছের পাশাপাশি সাথি ফসল হিসেবে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করে নালিমের বীজ লাগিয়ে ছিলাম। বীজ থেকে গাছের ফলন শুরু হওয়ামাত্রই দুর্বৃত্তরা আমার গাছ কেটে ফেলেছে। এতে আমি প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।
তিনি আরও জানান, প্রায় দেড় মাস আগে আমার জমির ৪৫টি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এখন আবার ফলন্ত নালিম গাছ কেটে আমার এত বড় ক্ষতি করে দিল। এর সাথে যারা জড়িত তাদের সঠিক বিচার চাই আমি।
এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি ইকরাম হোসেন জানান, ফলন্ত নালিম গাছ কাটার বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।
এইখানে এক নদী ছিল
যশোর অফিস
বেনাপোলে ভারত-বাংলাদেশ চেকপোস্টের মাত্র কয়েকশ গজ দূরে নারায়ণপুর সড়কের পাশে দ্বিতল ভবনের মালিক ইয়াকুব হোসেন। বছর দশেকের বেশি হলো বাড়িটি করেছেন তিনি। এরও আগে আশপাশে গড়ে উঠেছে আরও অনেক স্থাপনা। এসব স্থাপনার পাশ দিয়ে সরু ড্রেন বয়ে গেছে ওপারের বনগাঁর পেট্রাপোলে।
১৯২৭ সালের ভূমি জরিপ রেকর্ড অনুযায়ী এই সরু ড্রেনসহ দু’পাশের এলাকাজুড়ে ছিল দুই বাংলার সংযোগকারী হাকোর নদী। ভারতে নদীটি এখনও প্রবহমান থাকলেও অস্তিত্ব মিলছে না বাংলাদেশ অংশে। ব্যক্তিমালিকানায় দখল করে নদীর বুকে গড়ে তোলা হয়েছে এসব ভবন। পুকুর কেটে মাছ চাষ কিংবা ফসলের আবাদও করছেন অনেকে। পরিবেশ রক্ষায় হাকোর নদী দখলমুক্ত করা জরুরি বলে মত দিয়েছেন সংশ্নিষ্টরা।
ভবন মালিক ইয়াকুব আলীর দাবি, এখানে নদী ছিল- এমন কথা তিনি কখনও শোনেননি। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার হিসেবে তিনি এ জমি ভোগ করছেন।
নদীর জায়গা ঘিরে মাছ চাষ করেন বেনাপোল পৌরসভার নামায গ্রামের কাউন্সিলর শাহাবুদ্দিন মন্টু। তিনি বলেন, নদী দখলের প্রশ্নই ওঠে না। বরং ১৯৬২ সালের আরএস রেকর্ডের ভিত্তিতে তিনি এ জমির মালিক।
নামায গ্রামের প্রবীণ বাসিন্দা সাহেব আলী জানান, এখানে একটি নদী ছিল- তা কোনোভাবেই বোঝার উপায় নেই।
শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু জানান, পরিবেশ রক্ষায় হাকোর নদী দখলমুক্ত করা জরুরি। সে লক্ষ্যে ইতোমধ্যে দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু এর পর এ ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমীন মিথিলা বলেন, নদীর অবৈধ দখলদারদের তালিকা করার বিষয়টি তিনি জেনেছেন। খুব শিগগির এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
যশোরের নদী আন্দোলনের নেতা ইকবাল কবির জাহিদ বলেন, হাকোর ছাড়াও বেতনা, মুক্তেশ্বরী, হরিহরসহ আরও কয়েকটি নদীর বিভিন্ন অংশ অস্তিত্বহীন। অবৈধ দখল, নদীতে আড় বাঁধ দিয়ে মাছ চাষ ও উজানের সংযোগ বিচ্ছিন্ন করায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, নদীর জায়গা পুনরুদ্ধার ও প্রবহমান করার ব্যাপারে সরকার খুবই কঠোর। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে কাজ করছে স্থানীয় প্রশাসন।
সৌন্দর্যের পেখম হারিয়েছে ময়ূর
স্টাফ রিপোর্টার।।
খুলনার গল্লামারী সেতু অতিক্রমের সময় তীব্র দুর্গন্ধ নাকে লাগে। আশপাশে আবর্জনার স্তূপ না থাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে বেগ পেতে হয় নগরে আসা নতুন অতিথিদের। কিছু সময় পর সেতুর দু’পাশে কালো পানি দেখে তারা বুঝতে পারেন, আবর্জনা নয়- নদের পানিই দুর্গন্ধের উৎস।
কচুরিপানায় ভরা, কুচকুচে কালো পানির এই মরা খালই খুলনার ময়ূর নদ। এক সময়কার খরস্রোতা ময়ূর নদটি দখল-দূষণে সৌন্দর্যের পেখম হারিয়েছে অনেক আগেই। দীর্ঘদিনের দূষণে নদীর প্রাণ এখন যায় যায় অবস্থা। এ অবস্থা দূর করতে ময়ূর নদ রক্ষায় যত পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। তবে সংশ্নিষ্টরা বলছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ধীরগতির কারণে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।
ময়ূর নদকে দূষণমুক্ত করতে আলোচনা চলছে দুই দশক ধরে। নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। নদে বর্জ্য ফেলানো বন্ধ, প্রাকৃতিক জোয়ার-ভাটা চালু করা, সম্পূর্ণ নদ নতুন করে খনন করা, নদ দখলমুক্ত করে দু’পাশে পাড় বাঁধাইয়ের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। কিন্তু দখলমুক্ত ছাড়া অন্য কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি। যার কারণে নদীও প্রাণ ফিরে পায়নি। ভরাট হয়ে যাওয়া নদটি বর্ষা মৌসুমে খুলনা মহানগরীতে জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
প্রকল্প অনুমোদন পেলেও কাজ হচ্ছে না:
খুলনা শহরের জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ময়ূর নদ ফের খননের পরিকল্পনা নেওয়া হয়। এ ছাড়া প্রকল্পের আওতায় নদের ভেতর বাঁধ অপসারণ করে তিনটি ঝুলন্ত সেতু নির্মাণ, পানি নিস্কাশনের জন্য স্লুইসগেট নির্মাণ করা হবে। প্রায় ৮২৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর। প্রায় সাড়ে তিন বছর অতিবাহিত হলেও কোনো কাজই শুরু হয়নি। শুস্ক মৌসুম শেষ হতে চললেও নদী খননের দরপত্র এখনও আহ্বান করা হয়নি।
বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৩৯৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে ২০২০ সালের ১৭ নভেম্বর। এই প্রকল্পের আওতায় সারাবছর নদ খননের জন্য ভাসমান এক্সক্যাভেটর, কচুরি অপসারণের জন্য যন্ত্র, খালের মুখে পরিশোধন নেটসহ বিভিন্ন যন্ত্র কেনার কথা রয়েছে। দেড় বছর পার হলেও এর কোনোটিই হয়নি।
পরিকল্পনা বাস্তবায়ন নেই কেন:
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ধীরগতির কারণে ময়ূর নদ রক্ষার পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে না। তাই সময় গেলেও কাজ শুরু হয় না।
কেসিসির বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আবদুল আজিজ বলেন, সারাবছর ধরে ময়ূর নদের বর্জ্য পরিস্কারের জন্য আধুনিক যন্ত্র এবং সারাবছর নদ খনেনর জন্য যন্ত্র কেনা হবে। এতে নদে দূষণ কমে যাবে। কবে নাগাদ এগুলো কেনা হবে- জানতে চাইলে তিনি বলেন, মেয়র যখন বলবেন তখন হবে।
সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, খননের আগে পানি উন্নয়ন বোর্ডসহ অভিজ্ঞ সবার সঙ্গে পরামর্শ করে নদ খননের পরিকল্পনা করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে। অন্যান্য যন্ত্রপাতি কেনা ও সেতুর কাজও এ বছর শুরু হবে।-সমকাল
মাগুরা ছাত্রলীগের সভাপতি হতে চান ১৮ জন, সম্পাদক ৬২
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রায় পাঁচ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৮০ জন প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কেন্দ্রীয় নেতাদের কাছে।
মঙ্গলবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। উদ্বোধক হয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হয়ে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু ও সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল।
বিশেষ বক্তা হয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি শওকতুজ্জামান শৈকত, আপেল মাহমুদ, দেবাশীষ শিকদার শিদ্ধার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের ও সহ সম্পাদক মীর সাব্বির।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, ১৫ মার্চের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি পদে ১৮ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬২ জন প্রার্থী হয়েছেন। প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত মাগুরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের সংশ্লিষ্ট দপ্তর এবং এ বিষয়ে দায়িত্ব নিয়ে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আপেল মাহমুদ ও সহ সম্পাদক মীর সাব্বিরের কাছে জমা দেন। সম্মেলন উপলক্ষে অনেক আগে থেকেই পদ প্রত্যাশীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
দুই শীর্ষ পদে ৮০ জনের প্রার্থিতা প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের বলিষ্ঠ ও সুশৃঙ্খল সাংগঠনিক নেতৃত্বে জেলা ছাত্রলীগ বর্তমানে অত্যন্ত সুসংগঠিত। যে কারণে নেতা হওয়ার প্রত্যাশার ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা তৈরি হয়েছে। অনেকের মধ্যেই নেতৃত্বের যথাযথ সাংগঠনিক যোগ্যতা লক্ষনীয়। মাগুরা জেলা ছাত্রলীগ সাংগঠনিক শৃঙ্খলা ও সুনামের দিক দিয়ে মাগুরায় এখন একটি অনন্য সংগঠন। এ কারণেই প্রধান দুই পদে এত বেশি প্রার্থী।










































