Home জাতীয় কনক সারোয়ারের বোনের জামিন

কনক সারোয়ারের বোনের জামিন

12

ঢাকা অফিস।।

ডিজিটাল নিরাপত্তা ও মাদকদ্রব্য আইনে করা পৃথক মামলায় প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন। আদালতে রাকার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, জেড আই খান পান্না ও জামিউল হক ফয়সাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। গত ৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়র (র্যা ব)। তখন র্যা ব জানায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাকা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিলেন। এছাড়া তার বাসা থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যা ব। রাকা বর্তমানে কারাগারে আছেন। গত ৮ নভেম্বর হাইকোর্টে ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনের দুই মামলায় জামিন চেয়ে আবেদন করেন নুসরাত শাহরিন রাকা। পরে হাইকোর্ট থেকে জামিন প্রশ্নে রুল জারি করা হয়। সোমবার ওই রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।