Home আঞ্চলিক কেএমপি’র পুলিশ লাইন্সে নাটক “অভিশপ্ত আগস্ট” মঞ্চায়ন

কেএমপি’র পুলিশ লাইন্সে নাটক “অভিশপ্ত আগস্ট” মঞ্চায়ন

6

স্টাফ রিপোর্টার ।।

কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট” মঞ্চায়ন করা হয়েছে। ১০মার্চ সন্ধ্যা সা‌ড়ে ৭টায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিল নাটক‌টি মঞ্চায়ন হয়।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। রচনা ও নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন বাংলাদেশ পুলিশ থিয়েটার।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূ্ঞা।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম।

এছাড়া অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ-সহ খুলনাস্থ অন্যান্য ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপ‌স্থিত ছিলেন।