খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, ইসলাম ধর্মের শুরুতেই হযরত মোহাম্মাদ রাসুল (সাঃ) কখনও মাদক সেবন কারিদের পছন্দ করতেন না। এবং বর্তমান সরকারও মাদকের বিরুদ্ধে ঘনঘন অভিযান চালিয়ে অনেকটা নিয়ন্ত্রনে এনেছেন। গত বুধবার কয়রার কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার ৮৩তম বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, বশিরহাটের পীরজাদা হযরত মাওঃ আল্লামা রুহুল আমিন (রঃ) স্মৃতি বিজড়িত কালনা আমিনিয়া এই মাদ্রাসা খুলনার দক্ষিণাঞ্চলে ইসলামি শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কারণে এই মাদ্রাসা থেকে শত বছরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ইসলামী শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ফলে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসাটি খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক পরিচিতি রয়েছে। যার কারণ হিসেবে এলাকার প্রবীণ ইসলামী চিন্তাবিদদরে মাধ্যমে জানা যায় পীরজাদা রুহুল আমিন সাহেব নিজ হাতে এই মাদ্রাসাটি ৮৩ বছর আগে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। সে কারনে আল্লামা রুহুল আমিন সাহেবের নামানুসারে কালনা আমিনিয়া মাদ্রাসা নামকরণ করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য প্রতিবছরের ন্যায় ৮৩ তম মাহফিলে প্রধান অতিথি হয়ে এবারও সরকারের পক্ষ থেকে বড় অংকের একটি অর্থ তিনি অনুদান হিসেবে মাদ্রাসার উন্নয়নের জন্য দিয়েছেন। এছাড়া সংসদ সদস্যের মায়ের নামে এই মাদ্রাসার প্রবেশদ্বারের বাম পাশে ৩য় তলা মা ফাতেমা জামে মসজিদ নির্মাণ কাজ চলমান আছে যার অর্থ সংসদ সদস্য ব্যক্তিগতভাবে বহন করছেন। মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদাসা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।#











































