Home আঞ্চলিক খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

24

খবর বিজ্ঞপ্তি।।


খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ ও ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ০৮ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয় এবং ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে শিক্ষার্থীদের শপথবাক্য পড়ান ও বক্তব্য রাখেন চারুকলা স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান জাহিদা আখতার, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বেবী সুলতানা, আয়োজক কমিটির আহ্বায়ক ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক খায়রুল হাসান, কোর্স কো-অর্ডিনেটর প্রভাষক শাপলা সিংহ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহিমা হোসেন মমি, দীপান্বিতা মনিষা ও কামরুন নাহার চৈতি। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খুবির কর্মকর্তা হারুন অর রশীদের মাতার মৃত্যুতে উপাচার্যের গভীর শোক


খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পে কর্মরত সেকশন অফিসার হারুন অর রশীদ এর মাতা আয়েশা খাতুন আজ ০৮ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ১০ মিনিটে নগরীর গল্লামারীস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নামাজে জানাজা শেষে নোয়াখালীর সেনবাগ থানাধীন বীর নারায়ণপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পে কর্মরত সেকশন অফিসার হারুন অর রশীদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাঃ মাহবুব সোবহান, অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান (পলাশ) ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মণ্ডলসহ পরিষদের নেতৃবৃন্দ।




খুবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত


আজ ০৮ মার্চ (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি দেয়াল পত্রিকা উন্মোচন করেন। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টায় ওয়েবিনারে আলোচনা সভা।