খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১ ভুয়া র্যাব সদস্য আটক হয়েছে । র্যাব সুত্রে জানাযায়, মঙ্গলবার ৭ই মার্চ বেলা ৪.০৫ সময় সাতক্ষীরা সদরের চুপড়িয়া এলাকা থেকে শরিফ আফ্রিদী নামের এক ভুয়া র্যার সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে র্যাব পরিচয় দিয়ে নিজ নামীয় র্যাব আইডি কার্ড দেখিয়ে মানুষের অসহায়ত্বকে পুজি করে ভয়ভীতি হয়রানি সহ বিভিন্ন অপকর্মের করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে জানতে পেরে সাতক্ষীরা র্যাব-৬ সিপিসি-১এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌছায়।
এ সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাকশা বাগাডাঙ্গা গ্রামের মাহবুবর রহমান এর ছেলে শরিফ আফ্রিদী (২৪)কে গ্রেফতার করে। এ সময় আফ্রিদীর কাছে থেকে ১ টি ভুয়া র্যাব আইডি কার্ড ১ টি মোটরসাইকেল ৩টি মোবাইল ফোন ও ৬ টি সিম কার্ড উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব। এ ঘটনায় সাতক্ষীরা র্যাব-৬ এর সহায়তায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে বলে র্যাব সুত্রে জানায়।











































